ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিসিবির পরিচালক নির্বাচিত অধ্যাপক ডা.শামীম


বিসিবির পরিচালক নির্বাচিত অধ্যাপক ডা.শামীম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ-২০২৬ নির্বাচনে জয় লাভ করেছেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ডা. শামীম)। তিনি ৪১ ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটের ভিত্তিতে, ডা. শামীম ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচনে জয় লাভ করেন। ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, সাকেফ আহমেদ সালাম আরও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে তামিম ইকবাল নির্বাচনে জয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়ে সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু নির্বাচিত হয়েছেন। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখে-শান্তিতে আছেন: এমপি খোকন তালুকদার

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটের সংখ্যা ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট করা হয়েছে।

হেরে যাওয়া ৪ প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, যিনি ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট পেয়েছেন। অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ডা. শামীম) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব) থেকে একজন প্রার্থী হন। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে আসন্ন বিসিবি নির্বাচনে বোর্ড ডিরেক্টর পদে লড়েছেন। অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


কক্সবাজারে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার একজন

কক্সবাজারে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শহিদুল হক নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রবিবার দুপুরে, রামু উপজেলার খুনিয়াপালং এলাকার একটি গহীন আস্তানায় অভিযানের পর তাকে আটকের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অভিযানে বেশ কয়েক ঘণ্টা সময় ব্যয় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহিদুল হকের বাড়ি ঘিরে ফেলে অভিযানে নামে। অভিযানের সময় স্থানীয় চেয়ারম্যান আব্দুল হকসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় শহিদুল হকের বাড়ি থেকে মালয়েশিয়ায় মানবপাচার সংক্রান্ত নানা চুক্তিপত্র, একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মানবপাচার ও হত্যা মামলার নথিপত্রগুলোর উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া দেশি-বিদেশী অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্কের বিষয়েও তথ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল হক বলেন, শহিদুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অনেক দিন ধরেই রয়েছে। মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ সহ হত্যা ও গুমের মামলাগুলি রয়েছে তার বিরুদ্ধে।

আটকের পর শহিদুল হককে রামু থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

স্থানীয়দের তথ্য মতে, শহিদুল হকের দুই পা নেই। তবে তার জীবনযাপন নিয়ে রহস্যজনক অবস্থা বিরাজমান। নানা এলাকায় তার বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন। পাশাপাশি, ক্যাম্প এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মালয়েশিয়ায় পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকা নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মতলবে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দকৃত ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন-২০২৬) সকাল ১০টায় উপজেলার মেঘনা নদীর তীরে এ নিলাম কার্যক্রম শুরু হয়।

নিলামে এই ৩৫টি নৌকা মোট ৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে, যার সাথে ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয় ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। উন্মুক্ত এই নিলামটি সরকারি বিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।

নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট এম সানোয়ার হোসেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব সংযুক্ত করা হয়েছে, যা আমাদের কার্যক্রমের সফলতার প্রমাণ।”

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহও বলেন, “নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি।” তিনি জানান, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এসব জব্দকৃত নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ মাছ ধরা, জাল ও নৌকা জব্দ করা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

দেশের রপ্তানি খাতের ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন সক্ষমতা জোরদার করার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার কেন্দ্রীয় ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগ প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে উদ্ভূত পণ্য ও বাজারকেন্দ্রিক ঝুঁকি মোকাবিলা এবং সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে সহায়তার জন্য এ স্কিম প্রবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দ্বারা এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে, যা একটি ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিল হিসেবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের (পিএফআই) জন্য ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নির্ধারণ করেছে। অন্যদিকে, রপ্তানিকারকরা সর্বাধিক ৭ শতাংশ সুদে অর্থায়ন পাবেন।

এই সুবিধার মেয়াদ তিন বছর ঠিক করা হয়েছে, যার মধ্যে ছয় মাসের একটি গ্রেস পিরিয়ড থাকবে। সুদ কমতি স্থিতি (রিডিউসিং ব্যালেন্স) পদ্ধতিতে হিসাব করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই স্কিমের মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো, বাণিজ্য ভারসাম্যের উন্নয়ন এবং অপ্রচলিত রপ্তানি খাত সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে।

রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী, ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা লাভ করবে।

স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পাট ও চামড়া খাতকে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত রপ্তানিকারক, দেশে রপ্তানি আয় আনতে বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠান এবং ঋণ অবলোপনের (রাইট-অফ) ইতিহাস রয়েছে এমন প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসতে পারবে না।

স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করতে হবে।

ইসলামী ব্যাংকগুলোও শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতিতে এ স্কিমের আওতায় অর্থায়ন করতে পারবে, তবে তাদের স্কিমের সুদহার ও মেয়াদসংক্রান্ত শর্ত মেনে চলতে হবে।

পুনঃঅর্থায়ন সুবিধা পেতে প্রতিটি অর্থ বিতরণের ৯০ দিনের মধ্যে নথিপত্রসহ আবেদন করতে হবে। এর মধ্যে থাকবে ডিমান্ড প্রমিসরি নোট, লেটার অব কন্টিনিউটি, ডেবিট অথরিটি লেটার এবং হালনাগাদ সিআইবি প্রতিবেদন।

এ স্কিমের আওতাধীন সব বিনিয়োগে ন্যূনতম ঋণ-ইকুইটি অনুপাত ৭০:৩০ বজায় রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সদস্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর কঠোর তদারকি এবং জবাবদিহি ব্যবস্থা চালু করেছে। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি প্রান্তিক শেষে ১৫ দিনের মধ্যে ত্রৈমাসিক প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিলে বা তহবিলের অপব্যবহার করলে, পুনঃঅর্থায়নের স্বাভাবিক সুদের অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা সুদ আরোপ করা হবে।

জরিমানার অর্থ বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সরাসরি আদায় করা হবে।

এছাড়া, কোনো ঋণগ্রহীতা খেলাপি হলে, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

এ ধরনের পরিস্থিতিতে, বাংলাদেশ ব্যাংক এককালীন কর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সম্পূর্ণ বকেয়া পুনঃঅর্থায়নের অর্থ আদায় করতে পারবে।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন (২০২৩ সালে সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই স্কিম চালু করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারি সায়েন্সে দেশের সেরা বাকৃবি

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারি সায়েন্সে দেশের সেরা বাকৃবি
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস ২০২৬-এ ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। একই সঙ্গে এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯২তম এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ৪৩২তম।

রোববার (৭ জুন) বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এ সময় ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান এবং ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে বৈশ্বিক মূল্যায়ন করে থাকে। ২০২৬ সালের তালিকায় বিশ্বের ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ হাজার ৪৯১টি।

তিনি জানান, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরির ১ হাজার ৩০৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭৮টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবির অবস্থান ৯২তম এবং বৈশ্বিকভাবে ৯৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩২তম।

তিনি আরও জানান, ভেটেরিনারি সায়েন্সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ৫৯৩তম। তৃতীয় স্থানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১০৪তম), চতুর্থ স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (১১৬২তম) এবং পঞ্চম স্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (১২৮৫তম)।

এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং আরও উন্নতির লক্ষ্যে গৃহীত উদ্যোগ সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন, এ অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি জানান, র‍্যাঙ্কিং-সংক্রান্ত কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি ‘র‍্যাঙ্কিং সেল’ গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির বলেন, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচককে গুরুত্ব দেওয়া হয়। এখানে কেবল স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিবেচনায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, গবেষণা প্রকাশনার ব্যয় বহন করা বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল থেকে কিছু সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গবেষণায় সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা হলে শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকেই গবেষণায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%