ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে নেই লামিন ইয়ামাল


সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে নেই লামিন ইয়ামাল

স্পেনের আক্রমণভাগের একজন গুরুত্বপূর্ণ ভরসা লামিন ইয়ামাল এখনও পুরোপুরি ফিট হওয়ার জন্য প্রস্তুত নন। তিনি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ওঠার পরেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় সৌদি আরবের বিপক্ষে রবিবারের বিশ্বকাপ ম্যাচে মাঠে নামানোর সম্ভাবনা কম।

সম্প্রতি, কেপ ভার্ডের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেও ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের শুরুর একাদশে জায়গা হয়নি। চোটের কারণে তাকে ম্যাচে ৭১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়েছিল। সেই ম্যাচে স্প্যানিশরা গোলশূন্য ড্র করে হতাশাজনক শুরু করেছে। স্পেনের সৌদি আরব ম্যাচের আগে ইয়ামাল স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি আগের তুলনায় অনেক ভালো অনুভব করছেন। তবে, এখনও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় আসতে পারেননি তিনি।

চোট কাটিয়ে ফেরার পর তিনি ধীরে ধীরে খেলায় ছন্দে ফেরার প্রচেষ্টা চালাচ্ছেন বলেও উল্লেখ করেন বার্সেলোনা তারকা। কোচ যতক্ষণ মাঠে থাকতে বলবেন, ততক্ষণ তিনি খেলতে প্রস্তুত আছেন বলেও জানান। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষ হলে স্পেনের পরবর্তী গন্তব্য হবে গুয়াদালাহারা, যেখানে গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে হবে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যাচটি স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ

এ কারণে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে ঝুঁকি নিতে চান না। কোচিং স্টাফের লক্ষ্য, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া। দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও ইনজুরির কারণে বিশ্বকাপে এসেছেন, কিন্তু ইয়ামাল জানিয়েছেন তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। তিনি জানান, দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছে, তাই কাউকে দ্রুত মাঠে ফেরানোর প্রয়োজন নেই; সবাইকে ধাপে ধাপে প্রস্তুত করার কাজ চলছে। মাত্র ১৮ বছর বয়সেই ইউরো চ্যাম্পিয়নের খেতাব পাওয়া ইয়ামাল সম্প্রতি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিশ্বকাপে আলোচিত তরুণ তারকা জানিয়েছেন, তিনি বিশ্বজুড়ে ভক্তদের প্রত্যাশার কথা জানেন এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:২৪ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের কিছু জেলার মধ্যে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা দেখা দেবে।

রোববার (২১ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় প্রকাশিত এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির অবস্থারও শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সতর্কবার্তায় উল্লেখিত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ জুন আজকের নামাজের সময়ের সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৩১ এম


২১ জুন আজকের নামাজের সময়ের সূচি

নামাজ পড়া সময়মতো প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। এ কারণে নামাজের সময় কবে শুরু হয় এবং কখন শেষ হয়, তা জানা সকল মুসলমানের জন্য জরুরি, যেন নামাজের সময় শেষ হওয়ার আগে আদায় করা যায়।

আজ রোববার, ২১ জুন, ২০২৬; ৯ আষাঢ়, ১৪৩৩ বাংলা; ৫ মহররম, ১৪৪৭ হিজরি। চলুন, আজকের নামাজের সময়সূচি দেখে নেওয়া যাক:

 

 

 

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৩৭ এম


শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ

 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত রাজনীতিতে উদ্বেগজনক মোড় নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জন্য বাংলাদেশ লাগোয়া সীমান্তে জমি অধিগ্রহণের যে ঘোষণা দিয়েছেন, তা কার্যত ভারত-বাংলাদেশ সম্পর্ককে বিদ্বেষমূলক পথে নিচ্ছে।

সরকার পক্ষ থেকে ৫০০ একরের বেশি জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা মুর্শিদাবাদ জেলায় শুরু করতে গিয়ে রাজ্য প্রশাসনকে কৃষকদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মানুষের ফসলি জমি কেড়ে নেওয়ার এই রাজনীতি নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রধান মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। সংগঠনের মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী প্রতিবেদনটি চিঠি আকারে জেলার প্রশাসকের কাছে পাঠিয়েছেন।

এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির ৯ সদস্য ডোমকল ব্লকের ঘোষপাড়া সর্বপল্লী ভুতগাড়ির মাঠ পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। এই মাঠে প্রায় ১৫ হাজার বিঘা অত্যন্ত উর্বর তিন ফসলি জমি রয়েছে, যার ওপর দক্ষিণ ঘোষপাড়া, সর্বপল্লী, ফরাজীপাড়া, মুরাদপুর ও উত্তর ঘোষপাড়া—এই পাঁচটি গ্রামের প্রায় ৬০০ কৃষক পরিবার সম্পূর্ণভাবে কৃষির ওপর নির্ভরশীল। সরকারি খাতায় নথিভুক্ত এই বিস্তীর্ণ কৃষি জমিতে সারা বছর পাট, গম, কলাই, মসুর, রসুন, পেঁয়াজ ও বিভিন্ন সবজির প্রচুর ফলন হয়।

কৃষকরা প্রতিনিধি দলকে জানিয়েছেন, তারা মূলত ক্ষুদ্র কৃষক। পরিবারপ্রতি জমির পরিমাণ সর্বোচ্চ দুই বিঘা। বাপ-দাদার আমল থেকে তারা এই জমিতে চাষাবাদ করে আসছেন। এই জমিটুকুই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল।

সীমান্তে ২৭ কিলোমিটার (কিমি) এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই শুভেন্দু সরকার বিএসএফকে এই জমি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

কৃষকরা সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনোমতেই এই জমি বিক্রি করবেন না। এই বিষয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গত ৩১ মে। ডোমকল মহকুমার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ হঠাৎ করেই লাল পতাকা টানিয়ে প্রায় ১৫ হাজার বিঘা জমি অধিগ্রহণ করতে যায়। এর প্রতিবাদে কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন। ভুতগাড়ির মাঠসংলগ্ন সড়কে বিপুলসংখ্যক কৃষক অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জলঙ্গি থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে জমায়েত ছত্রভঙ্গ করতে এলে কৃষকদের সঙ্গে তাদের ব্যাপক বচসা বাধে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন কৃষকদের চাষের জমি দখল না করার মৌখিক আশ্বাস দিলে কৃষকরা সড়ক ছেড়ে যান।

কৃষকরা জানিয়েছেন, বিএসএফ যদি তাদের চাষের জমি হাঁড়িয়ে অন্য কোনো স্থানে নিজেদের শিবির বানালে তাতে তাদের কোনো আপত্তি নেই। ডোমকল মহকুমার এই অঞ্চলের জমিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চাষ করেন। পাশের হিন্দু গ্রামের কৃষকেরাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কিছুতেই এই জমি ছাড়বেন না। বিএসএফ ও পুলিশ ক্রমশ এলাকার চাষিদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আর জবরদখলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। জলঙ্গি এলাকার কৃষকরা পুলিশের ভয়ে তটস্থ হয়ে পড়েছেন।

এপিডিআর তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী, কৃষকদের অসম্মতিতে চাষের জমি অধিগ্রহণ করার এই চেষ্টা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিএসএফ ও পুলিশ প্রতিবাদী কৃষকদের যেভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তা চরম অন্যায়।

এই জমি অধিগ্রহণের নেপথ্যে অত্যন্ত সুকৌশলে ‘বাংলাদেশি’ প্রসঙ্গ টেনে আনা হচ্ছে বলে এপিডিআর গুরুতর অভিযোগ তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত থেকে ১৫ কিমি পর্যন্ত কার্যত বিএসএফের হাতে তুলে দেওয়ার বিজ্ঞপ্তির আড়ালে মালদা, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্তে ‘হোল্ডিং’ বা ‘ডিটেনশন সেন্টার’ (আটক কেন্দ্র) নির্মাণের আসল উদ্দেশ্যই হলো চাষের জমি কেড়ে নেওয়া। কৃষকরা যাতে জমি অধিগ্রহণের বিরুদ্ধে মুখ খুলতে না পারেন, সেই লক্ষ্যেই তাদের ভয় দেখাতে ‘বাংলাদেশি তকমা’ দেওয়ার মতো ভয়ংকর জনবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের ডিটেনশন ক্যাম্পে ঢোকানো বা মিথ্য মামলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত।

এপিডিআরের বক্তব্য, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি সন্দেহে বেশকিছু মানুষকে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। মানবতাবিরোধী, বেআইনি ও অসাংবিধানিক এই ঠেলে পাঠানো অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে এপিডিআর।

সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, এ পর্যন্ত ঠেলে পাঠানো সব মানুষের পরিচয় প্রকাশ করতে হবে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সাধারণ মানুষকে হেনস্তা করা বন্ধ করতে হবে। দেশের আইন অনুযায়ী সন্দেহ হলেই কাউকে দিনের পর দিন আটক রাখা যায় না। কেবল আদালতে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশি প্রমাণিত হলেই কাউকে বাংলাদেশ সরকারের মাধ্যমে সে দেশে পাঠানো যেতে পারে।

জোর করে কৃষিজমি অধিগ্রহণের তীব্র বিরোধিতা করে এপিডিআর মুর্শিদাবাদ শাখা গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলা প্রশাসকের দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। জেলার অর্থনীতিতে ব্যাপক কু-প্রভাব ফেলা এই অধিগ্রহণ বাতিলের পাশাপাশি তাদের দাবি, মুর্শিদাবাদের সমস্ত আটক কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে।

এপিডিআরের জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী প্রেস বিবৃতিতে জানিয়েছেন, দেশের নিরাপত্তা অবশ্যই দরকার, কিন্তু তার নামে সাধারণ চাষিদের রুটিরুজি কেড়ে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের এই দাবিগুলো দ্রুত পূরণ না হলে আগামী দিনে সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ইকুয়েডর ও কুরাসাও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ এম


বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ইকুয়েডর ও কুরাসাও

বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইকুয়েডর এবং কুরাসাও। বাংলাদেশ সময় সকাল ৬টায় কানসাস সিটি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরু হয়ে গিয়েছে।

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের কারণে আজ জয়ের আর কোন বিকল্প নেই ইকুয়েডর এবং কুরাসাওয়ের।

প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে তারা পুরো সময় সমানতালে লড়াই করার পরও শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে হারে ইকুয়েডর। ফিলাডেলফিয়ায় সেই হার ছিল ল্যাটিন আমেরিকার দলটির জন্য একটি বড় ধাক্কা, কারণ দুই বছর এবং টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙে যায়।

অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় কুরাসাও। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলের বড় পরাজয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করে ক্যারিবীয় অঞ্চলের ক্ষুদ্রতম দেশটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%