ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক


ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। রাজ্য সরকার বলেছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকর করার যুক্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, রাজ্যজুড়ে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার এবং সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করছে।

রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের নতুন নির্দেশনার ভিত্তিতে, শিক্ষা দপ্তরের অধীনস্থ স্বীকৃত এবং স্বীকৃতির প্রক্রিয়ায় থাকা সব মাদরাসাকে সাধারণ সরকারি স্কুলের মতো একই নিয়মে রোববার সাপ্তাহিক ছুটি পালন করতে হবে। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত রাজ্যের প্রায় ২০৬টি মাদরাসার ওপর কার্যকর হবে।

ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় রীতিতে জুমার নামাজের জন্য শুক্রবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘকাল ধরে মাদরাসাগুলোতে এ দিন সাপ্তাহিক ছুটি ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী, শুক্রবারে নিয়মিত পাঠদান চলবে এবং ছুটি থাকবে রোববার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার দুপুরের নামাজের জন্য শিক্ষার্থীদের সময়সূচির বিশেষ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, শিক্ষায় সমতা রক্ষা এবং মাদরাসাগুলোকে মূলধারার সঙ্গে একীভূত করতেই এমন অভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। আধুনিক শিক্ষার পথ সুগম করার অংশ হিসেবে মাদরাসাগুলো সাধারণ স্কুলের নিয়মে পরিচালিত হবে বলে তিনি দাবি করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এর আগে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫২টি প্রতিষ্ঠান সক্রিয় ছিল। নতুন ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান সাধারণ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আরও ১১৪টি আবেদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সরকারের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ও আসন্ন নির্বাচনের আগে মেরুকরণ সৃষ্টির স্বার্থে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মাদরাসা ও সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

বিশ্লেষকদের মতে, শিক্ষার মান উন্নয়ন ও কাঠামোগত আধুনিকায়ন ইতিবাচক পদক্ষেপ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলন ও সাংবিধানিক স্বাতন্ত্র্য বজায় রাখার বাধ্যবাধকতা রাষ্ট্রের রয়েছে। অভিন্ন নিয়মের অজুহাতে দীর্ঘদিনের ধর্মীয় বাস্তবতা অগ্রাহ্য করা হলে তা সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির বিশেষ অভিযানে তারা গ্রেফতার হন।

অভিযুক্ত তিন ভাই হলেন- মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) এবং অমিত হাসান (২৮)।

পুলিশের দাবি, তারা স্থানীয় ফোর স্টার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো।

পুলিশ জানিয়েছে, গ্রেফতাররা ওই তিনজনের ভাগনে।

এছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনে তাদের যোগাযোগ হতো।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পত্তি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা সন্তানরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


সম্পত্তি নিয়ে বিরোধে বাবার দাফনে বাধা সন্তানরা

মৃত্যুর পরও ৯৫ বছর বয়সী আব্দুর রবের জন্য শান্তি আসেনি। সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তার সন্তানরা বাবার জানাজা ও দাফনে বাধা প্রদান করেন। এ নিয়ে দিনভর বিরোধ ও মীমাংসার চেষ্টা চলতে থাকে।

অবশেষে স্থানীয় লোকজনের হস্তক্ষেপের মাধ্যমে, মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে আব্দুর রবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনা ঘটেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব ১০ সন্তানের জনক ছিলেন এবং তিনি ২০ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে মারা যান। পরদিন বুধবার সকালে তার জানাজার প্রস্তুতি নেয়ার সময় ছোট ছেলে সাইদুর রহমান ও ছয় মেয়ে বাধা দেন। তাদের অভিযোগ, বাবার জীবদ্দশায় কৌশলে তার সহায়-সম্পত্তি লিখে নিয়েছেন মেজ ছেলে সালাউদ্দিন ও সেজ ছেলে আলাউদ্দিন। ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল এই বিরোধ। এই বিরোধের ফলস্বরূপ বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে কয়েকজন সন্তান বাবার জানাজা ও দাফনে বাধা দেন। বিষয়টির সমাধানে সকাল থেকে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময়েও কোনো সমাধান না হওয়ায় মরদেহ দাফন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। দিনভর নানা নাটকীয়তার পর স্থানীয় লোকজন, নেতা ও পরিবারের সদস্যদের উদ্যোগে পরিস্থিতির সমাধান হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে আব্দুর রবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সমাজপতি মো. সামছুল হক বলেন, অভিযোগ রয়েছে যে, দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন তাদের বাবার কাছ থেকে সব সম্পত্তি কাউকে না জানিয়ে রেজিস্ট্রি করে নিয়েছেন। প্রায় ছয় মাস আগে ছোট ছেলে সাইদুর রহমান বাড়িতে বিদ্যুতের মিটার নামানোর জন্য খতিয়ান ও দাগ নম্বরের প্রয়োজন হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ভাই-বোনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের মীমাংসায় স্থানীয়ভাবে কয়েকবার বসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অভিযুক্ত দুই ভাই সেখানে উপস্থিত হননি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ জানান, বুধবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মরদেহ দাফনে বাধা দেয়ার অভিযোগ জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় সমাজপতি, নেতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। সবার সম্মতিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। আজ ৩০ দেশের ১০ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিনে আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ একটি অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।' তিনি আরও উল্লেখ করেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি হামজা চৌধুরীদের উদাহরণ দিয়ে বলেন, “যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।”

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

তিনি আরও জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নিবেন বলে তিনি জানান।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ জানান, অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ জানান। ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন। তিনি জানান, ভালোমানের ব্রডকাস্টিং নিশ্চিত করতে ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, '৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।'

সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সঙ্গে অবশ্যই থাকবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা, প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ এবং ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদারের ভাবনা তুলে ধরা হবে। আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠীকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা।

প্রথমবারের মতো আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথমবারের মতো অনুষ্ঠেয় এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নিবে। এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এর খেলা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করে ঋণ শোধের জন্য কৃষি ব্যাংকে চুরি চেষ্টা যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


বিয়ে করে ঋণ শোধের জন্য কৃষি ব্যাংকে চুরি চেষ্টা যুবকের

কাওসার আহমেদ নামে এক যুবক বিয়ে করে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে জিম্মি করার সময় ভল্টের তালা ভাঙার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কাউসার আহমেদ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের সব গেট বন্ধ করে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় কাউসার ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি নিরাপত্তাকর্মীকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে গামছা দিয়ে তার মুখও বেঁধে রাখা হয়।

নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, কাউসার ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। আমি কোনোভাবে বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি।

কাওসার দাবি করেছেন যে, তিনি কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন, কিন্তু ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। আটক কাওসার পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় তিনি প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবকের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%