ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন রেজাই


‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন রেজাই

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচি জানিয়েছেন, ওয়াশিংটনকে ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন কর্মকর্তাদের তিনি সতর্ক করেছেন যে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে প্রকাশিত এক বার্তায় রেজাই উল্লেখ করেন, ‘ইরানের কাছে পরাজয় ও অপমানের শিকার হওয়ার পর তারা যখন এথেন্সে গিয়ে সভ্যতার সংঘাতের বয়ান তৈরির চেষ্টা করবে, তখন ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের পড়ে দেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘সাসানীয় সাম্রাজ্যের সম্রাট প্রথম শাপুরের সামনে রোমান সম্রাটের নতজানু হওয়ার ইতিহাসটি তাদের মনে রাখা দরকার।’

আরও পড়ুন: তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি: ইইউ ও মিশরের বিরোধিতার কারণ কী?

ইতিহাসের প্রসঙ্গ সামনে আনার ক্ষেত্রে রেজাই মন্তব্য করেন যে, যারা ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলেন, তাদেরও প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ঐতিহাসিক প্রসঙ্গটি তুলে ধরেন। সাসানীয় সাম্রাজ্যের শাসক প্রথম শাপুরের অধীনে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিমান জানায়, তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিমান আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করি, প্রত্নসম্পদ সংরক্ষণে ঐক্য গড়ি’ এই স্লোগান নিয়ে একটি দিনব্যাপী রোড-শো অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই রোড শোটি সম্পন্ন হয়।

শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে নির্ধারিত সব প্রত্নস্থল পরিদর্শন, লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।

কমিটির সদস্যরা পানাম নগরী থেকে যাত্রা শুরু করেন। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রত্নস্থল পরিদর্শন শেষে পানাম নগরীতে কর্মসূচির সমাপ্তি ঘটে। এর আগে, পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আকমল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা। রোড শোতে অংশগ্রহণ করেন কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব এবং লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। সদস্যদের মধ্যে ছিলেন ব্যাংকার ও সংগঠক মতিউর রহমান; লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল; সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন; সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক; লেখক ও শিক্ষক আসমা আখতারী; লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার; লেখক ও সংগঠক শংকর প্রকাশ; লেখক মোফাখখার সাগর; লেখক সেলিম আহমেদ প্রধান; লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংবাদিক মোঃ সালাউদ্দিন ও মো. বিল্লাল প্রধান।

পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ছিল মহজমপুর শাহী জামে মসজিদ, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, জ্যোতিবসুর স্মৃতিবিজড়িত বাড়ি, কোম্পানি-কা ব্রিজ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, শরফুদ্দিন আবু তাওয়ামা ও ইব্রাহিম দানিশমান্দের সমাধি এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। এছাড়াও অংশগ্রহণকারীরা ইউসুফগঞ্জ মসজিদ, ফতেহ শাহ মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, শাহ আবদুল হামিদ মসজিদ, পানাম সেতু, নীলকুঠি, ক্রোড়ি বাড়ি, পোদ্দারবাড়ি, বড় সরদারবাড়ি, ছোট সরদারবাড়ি ও পানাম নগরী পরিদর্শন করেন।

কর্মসূচির সময় প্রত্নসম্পদের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ে প্রত্নস্থলের সুরক্ষা এবং সংরক্ষণে নাগরিকদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনারগাঁওয়ের প্রত্ননিদর্শনের সঙ্গে স্থানীয় মানুষের পরিচয় বাড়ানো এবং সংরক্ষণের কাজে তাঁদের সম্পৃক্ত করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁরা গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে পুরাকীর্তিগুলোর ইতিহাস, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজন দেশের মানুষের কাছে তুলে ধরতে চান। যথাযথ বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পুরাকীর্তির সংস্কার ও সংরক্ষণে সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যকর উদ্যোগের জন্য জনমত গড়ে তোলাও তাঁদের উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিছু দল অপকর্মে সম্পৃক্ত হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিছু দল অপকর্মে সম্পৃক্ত হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন, "সরকারের সাত মাস শেষ করে আট মাস চলমান। কিছু দল সংসদে এক ধরনের আচরণ করছে, কিন্তু সংসদের বাইরে তাদের আচরণ ভিন্ন। বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু দল অপকর্মে লিপ্ত হয়েছে।"

শনিবার (১০ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "বিগত নির্বাচনের সময় একটি দল গ্রামগঞ্জের সাধারণ মানুষ ও নারীদের বিভ্রান্ত করে, মিথ্যা তথ্য দিয়ে—জান্নাতের টিকিট তাদের প্রতীকে ভোট দিলে পাওয়া যাবে, এমন প্রলোভন দিয়ে ইসলামকে বিতর্কিত করেছে। তারা ইসলামের মহত্ত্বকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। আলেম সমাজকে সোচ্চার হতে হবে, যাতে তারা মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে।"

প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম. এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আদম সুফি, পাবলিক প্রসিউটর অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. রফিকুল ইসলাম সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলো বোর্নমাউথ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


চেলসির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলো বোর্নমাউথ

আন্তর্জাতিক বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বোর্নমাউথকে বিধ্বস্ত করেছে চেলসি। ব্লুজরা জর্ডান হেন্ডারসন ও জোয়াও পেদ্রোর জোড়া গোলের মাধ্যমে ৫-১ গোলে বিশাল জয় অর্জন করে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের ভিত্তিতে, ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জাবি আলোনসোর অধীনে চেলসি শুরু থেকেই বোর্নমাউথকে চাপে রাখে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন চেলসির পক্ষে প্রথম গোলটি করেন।

এক মিনিটের মধ্যেই, অর্থাৎ ম্যাচের তিন মিনিটে, দুর্দান্ত ফর্মে থাকা মরগান রজার্স ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষে বোর্নমাউথের বিরুদ্ধে ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজরা।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দলের তৃতীয় গোলটি করেন জোয়াও পেদ্রো। টানা তিন গোল খাওয়ার পর বোর্নমাউথ কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের ৫১ মিনিটে, স্ট্রাইকার ইভানিলসন দলের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি পরিশোধ করেন।

বোর্নমাউথের ম্যাচে ফেরার আশা ভেঙে দিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন জোয়াও পেদ্রো। তাঁর এই জোড়া গোলে পুরোপুরি চেলসির নিয়ন্ত্রণে চলে আসে ম্যাচ।

ম্যাচের ৭০ মিনিটে বোর্নমাউথের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জর্ডান হেন্ডারসন। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলটি করে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এভাবে বোর্নমাউথকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন জাবি আলোনসোর শিষ্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%