০৮:৫২ পি.এম
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোড়ে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। এই সভার আয়োজন নগরকান্দা উপজেলা ও পৌর এবং সালথা উপজেলা যুবদলের পক্ষ থেকে করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আগে একটি স্লোগান ছিল- এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ বহু বছর যাবৎ দেশ জ্বালাও-পোড়াও করতেছে। তিনি উল্লেখ করেন, লগি-বৈঠার রাজনীতি ও পেট্রোল বোমার রাজনীতির জন্যই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট বানিয়েছিলেন। তিনি জানান, নিজেরা পোড়াইতো, নিজেরাই বার্ন ইনস্টিটিউটে পাঠাতো, আবার নিজেরাই ক্যামেরা পাঠিয়ে ভিডিও করত।
আরও পড়ুন: কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
তিনি বলেন, আগে নিষ্পেষিত মানুষের আরও একটি স্লোগান ছিল, ‘হাসিনারে হাসিনা তোর কথায় নাচি না’। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ আর আপনাদের কথায় নাঁচবে না। বর্তমান বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পথে হাটঁছে, উন্নয়ন ও শান্তির পথে হাটঁছে।
শামা ওবায়েদ বলেন, বহু মানুষকে হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতারা। তিনি জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি তাদের ভালো লাগছে না। নানা ষড়যন্ত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এ দেশের শত্রু, দেশের অর্থনীতিরও শত্রু।
এ সময় তিনি পাঁচ জেলার নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকামী মানুষকে গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা। তিনি আরো বলেন, আর সব ধরনের সন্ত্রাস দমনের দায়িত্ব আমাদের।
আরও পড়ুন: শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন