০৫:২৭ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানোর চেষ্টা করছে, যা দেশের অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি অপশক্তি সক্রিয় রয়েছে। এর ধারাবাহিকতায়, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে গার্মেন্টস কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। একই সঙ্গে, কারখানায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি করেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ফরিদপুরে নিখোঁজ সামিউলের লাশ খুঁজতে মেঝে খুঁড়ে মিলল না কিছুই
খায়রুল কবির খোকন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কথিত ফ্যাসিস্ট দোসর ও দালালরা পাশের একটি দেশের ইন্ধন ও মদদে বাংলাদেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্তকারী সেই অপশক্তি কথিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে মিলে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
খোকন বলেন, এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না। জনগণ এখন অত্যন্ত সচেতন। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।
শিক্ষার মান নিয়ে তিনি বলেন, বিগত দিনে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে শুধু পাসের হার বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শুধুমাত্র পাসের হার নয়, শিক্ষার গুণগত মান বাড়াতে কাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, পুলিশ বলছে শ্বাসরোধে হত্যা
তিনি জানান, দলীয়করণ থেকে শিক্ষাকে মুক্ত করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা না থাকলে দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
এর আগে অতিথিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন: গাজীপুরে তুরাগ নদীতে ডুবে পোশাকশ্রমিক আবু হাসানের মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন