ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়া ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ল


আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়া ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ল

আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

রোববার অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ওয়ানডেতে নামিবিয়া ৫ উইকেটে পরাজিত করেছে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় নামিবিয়া।

দ্বিতীয় ওয়ানডে সিরিজেই প্রথমবারের মত জয়লাভের স্বাদ পায় নামিবিয়া।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান

গত সেপ্টেম্বরে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ নামিবিয়া।

প্রথম ওয়ানডেতে নামিবিয়া আয়ারল্যান্ডের কাছে ৫৫ রানে পরাজিত হয়। কিন্তু পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফেরায়। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিরুদ্ধে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জয়লাভ করে ২-১ ব্যবধানে লিড নেয়। তবে চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা ফিরিয়ে আনে।

উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। আয়ারল্যান্ডের ইনিংস ৩৩.১ ওভারে ১২৯ রানে শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।

জবাবে নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।

আরও পড়ুন: ওয়েস্ট হ্যাম নতুন কোচ হিসেবে স্কট পার্কারকে নিয়োগ দিল

২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট অর্জন করেন।

নামিবিয়া আগামী বছর দক্ষিণ আফrica ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে নামিবিয়া সরাসরি খেলতে পারবে না এবং তাদের আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে।

সূত্র: বাসস

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ১০টি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


কেরানীগঞ্জে ১০টি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০টি ওয়াশিং ও ডাইং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করেছে। আজ সোমবার কেরানীগঞ্জের হাজী আব্দুল বারেক রোড ও আগানগর এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিংয়ের কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হোসেন শুভ মুঞ্জুরী জানান, "পরিবেশ আইন ও বিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল, উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির ও ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযানে নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড ও কেরানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি রোমাঞ্চকর সিরিজ জিতে এসেছে। ২-১ ব্যবধানের সিরিজ জয় নিয়ে এখন বাংলাদেশের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে প্রোটিয়ারা।

আজ দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে। টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি চোট কাটিয়ে দলে ফিরেছেন। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজাও। তবে ডেভিড বেডিংহাম এবং উইকেটকিপার কাইল ভেরেইনি দলে স্থান হারিয়েছেন।

ডি জর্জি গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। ব্যাটিংয়ে বাড়তি শক্তি যোগাতে হামজাকে দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

পেস আক্রমণে যুক্ত হয়েছেন এনরিখ নরকিয়া, যিনি কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন। তার সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ এবং ড্যান প্যাটারসন। বিপরীতে, লুঙ্গি এনগিডি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় সিরিজে নেই। স্পিন বিভাগে কেশব মহারাজ এবং সাইমন হারমার রয়েছেন।

এই সিরিজটি আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল :

টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ১২ পাচারকারী আটক, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ১২ পাচারকারী আটক, ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় সোমবার (২ নভেম্বর) রাত ৩ টায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে, আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়।

তল্লাশি চালানোর পর দেখা যায়, বোটটিতে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জন পাচারকারী আটক করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বাস ধর্মঘট, যাত্রীরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


বরিশালে বাস ধর্মঘট, যাত্রীরা ভোগান্তিতে

বরিশালে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, সোমবার সকালে বাস চলাচলের চেষ্টা করা হলেও অপর প্রান্ত থেকে থ্রি হুইলার ও অটোচালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই সমস্যার সমাধানের জন্য।

যাত্রী সাইফুল ইসলাম, জামাল মুন্সি, সৈয়দ আবু বক্কর জানিয়েছেন, বাস বন্ধ থাকায় তাদের মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বাস বন্ধ থাকায় তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েক দিন পর পর বাস ধর্মঘটের বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া উনিয়ন থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%