০৪:২৮ পি.এম
সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, যার ফলে তাসনুভা তিশার জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তার গাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আঘাত করে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
তবে এই দুর্ঘটনায় তাসনুভা তিশা এবং তার গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি।
তথ্য অনুযায়ী, তাসনুভা তিশা সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িকে সজোরে ধাক্কা দেয় এবং পরে ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে যায়।
দুর্ঘটনার ফলে তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২০৮১৫১। অপরদিকে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ম-১১২৭৯৩ বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পিকআপ ভ্যানটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট ওই পিকআপ ভ্যানের মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।
দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়। বিষয়টি লিখিত আপসনামার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর তাসনুভা তিশা এবং গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উভয় পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ
ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, ‘রাত ১২ টা ৩০ মিনিটের সময় ৯৯৯ কল পাওয়ার আগেই আমরা দুর্ঘটনাস্থানে পৌছায়। পিক-আপটিকে আমরা আটকাতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়।’
দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও তাসনুভা তিশার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার পর বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন