ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল গুনছে জনগণ


আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল গুনছে জনগণ

জনগণ বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে, কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা নানা সংকটের সম্মুখীন হয়েছেন। জ্বালানি খাতের সংকটও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িত অনেকেই তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে পালিয়ে বিদেশে অবস্থান করছেন। তারা এখন সেই টাকা বিদেশে বসে ভোগ করছেন।

 

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

এদিকে, দেশের সাধারণ মানুষ বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবেলা করতে বাধ্য হচ্ছেন।

বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে যে অনিয়ম ও অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব এখনও বিদ্যমান। দায়িত্বে থাকা সরকারও এ সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি।

বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের যেকোনো সংকট ও দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতাকর্মীরা মানুষের অধিকার রক্ষায় রাজপথে নেমেছেন।

 

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েও দেশের উন্নয়ন ও উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। কৃষি, শিল্প, কলকারখানা, মৎস্য, প্রবাসী আয় ও খাল খননসহ বিভিন্ন খাতে তার নেওয়া উদ্যোগ দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের লক্ষ্য ছিল উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন খাতে যে অগ্রগতি হয়েছে, তার অনেক ক্ষেত্রেই সেই সময়ের উদ্যোগের প্রভাব রয়েছে।

বেগম খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এরশাদ সরকারের সময়ে যখন দেশে স্বৈরশাসন জেঁকে বসেছিল, তখন খালেদা জিয়া ঘরের বাইরে এসে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যারা নতুন করে স্বপ্ন দেখছেন, তাদের দেশের অতীতের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসও মনে রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। জনগণের স্বার্থে দলটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে দেশের মানুষ স্বাধীনভাবে ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষকে হতাশ হলে চলবে না। চলমান সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধৈর্য ও সততার সঙ্গে কাজ করলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং জ্বালানি সংকটসহ অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : স্পিকার

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং অর্থপাচারের মতো বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশে আগমনের উপলক্ষ্যে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংগীত সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ এবং তার প্রতিনিধিদল সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবাধিকার সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সুরক্ষায়ও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্পিকার আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ হওয়ায় আইপিইউ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে। আইপিইউ বিশ্বে সংসদীয় নেতৃত্ব তৈরির মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে এসব সমস্যা কার্যকরীভাবে মোকাবেলা করতে পারে।

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের ভাগ্যোন্নয়নে এবং মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, সংসদ হলো গণতন্ত্রের ভিত্তি এবং এটি মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় স্পিকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগীত সন্ধ্যা উপভোগ করেন।

পরে, আইপিইউ মহাসচিব নৈশভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখাউড়া রেলওয়ে কলোনিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


আখাউড়া রেলওয়ে কলোনিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনিতে অবৈধভাবে নেওয়া ৩২টি বিদ্যুৎ এবং ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলোনির বিভিন্ন স্থানে এই অভিযান কার্যকর করা হয়। অভিযানের সময় রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তাগণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহাবুবুল আলম জানিয়েছেন, অভিযানে অবৈধভাবে নেওয়া ৩২টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রউফ বলেন, রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাসাবাড়িতে ব্যবহৃত প্রায় ৪০টি পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মন্তব্য করেছেন, রেলওয়ের জায়গা ও স্থাপনা অবৈধভাবে ব্যবহার করে পানি, বিদ্যুৎসহ বিভিন্ন সুবিধা নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ধরনের নিয়মবহির্ভূত সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের জায়গায় অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের পাশাপাশি অবৈধভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাস ও স্থাপনা ব্যবহারের পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে পানি ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে নিরাপত্তার দায়িত্বে আরএনবি সদস্যরা সহযোগিতা করেছেন। রেলওয়ের সম্পত্তি অবৈধ দখল বা ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করা কিংবা অনুমোদন ছাড়া পানি-বিদ্যুৎ সংযোগ ব্যবহার আইন ও বিধিবহির্ভূত। অভিযানের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা প্রদান করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ বা লিখিত নির্দেশনা পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নানা কর্মসূচি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্ত করার কাজটি করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি এ সময় বলেন, "১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।" একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণও করা হয়েছে।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় গণমুখী কর্মসূচি পালন করছি। আমরা শুধু কেক কাটা কিংবা র‌্যালির মধ্যে কর্মসূচি সীমাবদ্ধ না রেখে দলের নির্দেশনায় দেশের মানুষ ও পরিবেশের জন্য পরিবেশবান্ধব কর্মসূচি পালন করছি। বিএনপি সবসময় জনমুখী দল। জনগণ বিএনপির প্রতি আশ্বস্ত হয়েই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে।"

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফআইআর প্রত্যাহারের আশ্বাসে ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল করল ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


এফআইআর প্রত্যাহারের আশ্বাসে ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল করল ককরোচ পার্টি

ককরোচ পার্টি ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার করেছে এফআইআর প্রত্যাহারের আশ্বাসে।

 

ভারতের জাতীয় রাজনীতিতে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে উত্তেজনা বিরাজমান। এর মধ্যেই ৫ সেপ্টেম্বর দিল্লিতে নির্ধারিত প্রতিবাদ মিছিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

 

গত জুলাই মাসের আন্দোলনের ফলস্বরূপ ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলার অগ্রগতি হবে না বলে নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। সরকারের এই ইতিবাচক পদক্ষেপের পর সিজেপি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের বক্তব্যকে গুরুত্ব দিয়ে গত ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ করে দিয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এই সংক্রান্ত সমস্ত মামলা খারিজ বলে গণ্য হবে এবং ভবিষ্যতে এই আন্দোলনের সূত্র ধরে নতুন কোনো মামলা দায়ের করা যাবে না।

 

কেন্দ্র সরকারের আইন কর্মকর্তা তুষার মেহতা আদালতকে জানান, গত ২৫ জুলাই সিজেপি নেতাদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি রক্ষা করতেই দিল্লি পুলিশসহ বিহার, অসম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকার এই মামলাগুলো খারিজ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে।

তুষার মেহতা দিল্লি পুলিশের আবেদনের বিভিন্ন বিষয়ও আদালতকে ব্যাখ্যা করেন। তিনি ২ হাজার ৮৭৩ জন ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড রয়েছে। ওই ‘দুষ্কৃতদের’ বিরুদ্ধে নতুন করে একটি এফআইআর দায়ের করা হবে।

 

ক্ষতিপূরণের বিষয়ে মেহতা বলেন, ‘সরকার ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে হবে।’

এরপর সংগঠনের মুখপাত্র সৌরভ দাস আদালতে সিজেপির বিবৃতি পড়ে শোনান এবং ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহারের ঘোষণা করেন।

একই সঙ্গে আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

 

তিনি পর্যবেক্ষণ করেন, দু’পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা থাকলে একের পর এক সমস্ত সমস্যার সমাধান সম্ভব। খোলা মনে আলোচনা করলে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, যার সমাধান করা যায় না।

এর আগে গত ২০ জুলাই রাজধানীতে আন্দোলনের পর থেকেই ছাত্রসমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সিজেপি অভিযোগ তুলেছিল, সরকার মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা দিলেও প্রতিশ্রুতি রক্ষায় অনীহা দেখাচ্ছে এবং লিখিত কোনো আশ্বাস দিচ্ছে না। ফলস্বরূপ, পুলিশি পদক্ষেপের জেরে ক্ষতিগ্রস্ত পরিবার ও নিট পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত বিশাল প্রতিবাদ মার্চের ডাক দিয়েছিল সংগঠনটি। কিন্তু আদালতের এই হস্তক্ষেপে সেই আন্দোলনের আবহ মুহূর্তে বদলে গেল।

সৌরভ দাস সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রের ইতিবাচক মনোভাব এবং আদালতের এই বিচারিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিলের ডাক তাঁরা প্রত্যাহার করে নিচ্ছেন।

আদালতের এই রায় দেশজুড়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য একটি বড় আইনি স্বস্তি নিয়ে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%