০৬:১৬ পি.এম
বাংলাদেশ ক্রিকেটের পোস্টাবয় খ্যাত সাকিব আল হাসানকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পরীমণি, যিনি ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনা ও সমালোচনায় থেকেছেন। ফেসবুক অনুসারীর সংখ্যায় তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন।
বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অপরদিকে, সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। এভাবে, প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে তিনি দেশের বিখ্যাত তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তায় শীর্ষস্থানে পৌঁছেছেন।
এর আগে কিছু সময় সাকিব এবং পরীমণির মধ্যে ফলোয়ার সংখ্যা নিয়ে প্রতিযোগিতা চলছিল। বিশেষ করে ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও কিছুটা এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পরীমণি দ্রুত অনুসারীর সংখ্যা বাড়িয়ে সেই ব্যবধান উল্টো করে দিয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পরীমণির ফেসবুক পেজে অনুসারীদের সক্রিয় উপস্থিতিও চোখে পড়ার মতো। কয়েক দিন আগে তিনি কন্যা সন্তানের একটি ভিডিও পোস্ট করেন, যা প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পায়।
এছাড়া, মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করার পর সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন আসে। তার প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি হয়ে উঠেছে।
বর্তমানে ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকার পরও, পরীমণি মাত্র সাতজনকে তিনি ফলো করেন। তবে, সেখানে তারা কারা, তা তিনি প্রকাশ্যে জানাননি।
অন্যদিকে, অভিনয়ে আগের তুলনায় অনেক কম নিয়মিত হয়ে পড়েছেন পরীমণি। এখন তিনি নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই অধিক সময় ব্যয় করছেন। এছাড়াও, তিনি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
গত দেড় বছরে একাধিক সিনেমায় যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেসব প্রকল্পের কাজ সম্পর্কে এখনো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন