ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবস্থান থেকে কাজ করা। আমরা সকলেই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কাজের সূচনা করেছিলেন।

আজ রোববার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ইয়াবার পাহাড়, ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ ৪ জন আটক

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৯ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। তিনি ২০০৩ সালে ফাউন্ডেশনের ‘একটি উদ্যোগ’ একটু চেষ্টা’ স্লোগানটি লিখেছিলেন। আজ ২৭ বছর পর আমরা এখানে পৌঁছেছি।

তিনি আরও বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে চেয়েছি এবং আমরা সেটি সফলভাবে করেছি। ঐক্যবদ্ধ থাকলে ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা’ স্লোগান বাস্তবায়িত হবে এবং দেশে স্বনির্ভরতা আসবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারব এবং তাদের জন্য কাজ করতে পারব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান বলেন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করি তিনি রাজনীতিতে কোন কোন কাজগুলো করেছেন। তিনি ক্ষমতায় আসার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্রিকার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো রাজনৈতিক বিষয় হলেও, তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, যারা দেশের অর্থনীতির একটি শক্তি। তিনি দেশের শিল্পের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিলেন এবং শিক্ষার আলো মানুষের ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যও তিনি কাজ করেছিলেন।

আরও পড়ুন: দক্ষিণখানের অমিতের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, অস্ত্র ও পুলিশ হত্যার অভিযোগ

সরকার প্রধান বলেন, ১৯৯৯ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হলেও বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল না। এ কারণে বিএনপি তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারেনি। মানুষের কষ্ট, দেশের সমস্যা এবং গণতন্ত্রের বিষয়গুলো বিএনপি তুলে ধরেছে, যার জন্য দলের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, রাজনীতির বাইরেও আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি এবং শহীদ জিয়ার কাজগুলোকে সামনে এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যেই জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিওতে দেখানো কাজগুলো আমাদের প্রচেষ্টার ফল।

শহীদ জিয়ার কাজগুলো আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তিনি কৃষকদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, আমরা সেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি। কৃষকদের মধ্যে শস্যের বীজ পৌঁছানোর চেষ্টা করছি। শহীদ জিয়া নারীদের স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমরাও গ্রামের অসহায় ও খেটে খাওয়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া দেশের পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমরাও সেই কাজ শুরু করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকায় কয়েক লাখ গাছ রোপণ করেছে।

আরও পড়ুন: বাণিজ্যমন্ত্রী: বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই

তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। তবে রাজনীতির পাশাপাশি সমাজের জন্য কাজ করার ক্ষেত্র তৈরি করাও জরুরি। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কাজ নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হয়।

ফাউন্ডেশনের সকল সদস্য ও কর্মীকে শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। তবে সংগঠনটিকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ফাউন্ডেশনের অনেক সদস্য বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন।

আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দিল যুবক

তিনি বলেন, কাজ করতে চাইলে ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আমরা দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশের অনেক বিত্তশালী ব্যক্তি আছেন, যারা তাদের সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করেন। যদি তারা তাদের সম্পদের সামান্য অংশ সমাজের জন্য ব্যবহার করেন, তাহলে অনেকের কাছে শান্তি পৌঁছে দিতে সক্ষম হবেন।

তারেক রহমান বলেন, সব সময় অর্থ মুখ্য নয়। সবসময় সামর্থ্যও মুখ্য নয়। সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে ইচ্ছা। আমি বিশ্বাস করি, আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যের সেই প্রবল ইচ্ছা রয়েছে, যা একটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হোক যতদিন আমরা সুস্থ ও সফল থাকব, ততদিন মানুষের মুখে হাসি ফোটানো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর উৎপাদনের জন্য তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে জেডআরএফ প্রতিষ্ঠা করেন।

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগানকে ধারণ করে গরিব এবং অসহায় মানুষের কাছে ছুটে চলেছে জেডআরএফ। ইতোমধ্যে মানবসেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি।

জেডআরএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে ঘর নির্মাণ, গরু, ছাগল, হাঁস-মুরগি ও সেলাই মেশিন বিতরণ, বহু চিকিৎসা ও সেবাদান কেন্দ্র স্থাপন, শীতবস্ত্র বিতরণ, সামাজিক বনায়ন, শস্যবীজ সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ পুনর্বাসন, শিক্ষা বৃত্তি প্রকল্প ও ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালিত ও প্রকল্প গৃহীত হয়েছে। বিশেষ করে দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, তখনই জেডআরএফ তার সাধ্যমতো মানবসেবায় আত্মনিয়োগ করেছে।

আরও পড়ুন: সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ এম


আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য প্রদান করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া, উত্তর-পশ্চিম উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ এম


নেছারাবাদের বলদিয়া ইউনিয়নে গণসংযোগ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আহমেদ

 

 
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বাজারে গণসংযোগ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় তিনি শতাধিক সমর্থক নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন। স্বরূপকাঠী বার্তার তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত...
 
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাবাড়ী জামে মসজিদসংলগ্ন বাজার থেকে গণসংযোগ শুরু করেন শাহিন আহমেদ। পরে তিনি ইউনিয়নের কাটাপিটানিয়া সার্বজনীন দুর্গামন্দির, সোনারঘোপ সার্বজনীন দুর্গামন্দির ও লেবুবাড়ী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
শাহিন আহমেদ বলদিয়া ইউনিয়নে একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, ওই সময় বিরোধী দলের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
 
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকায় এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বলদিয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা। তাঁদের মতে, সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদের অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে পরিচিতিকে কাজে লাগিয়ে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
 
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে শাহিন আহমেদের অভিজ্ঞতা এলাকার উন্নয়নে কাজে লাগতে পারে। তাঁদের মতে, ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
 
সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, “আমি দীর্ঘদিন বলদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে কাজ করেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। বলদিয়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ভবিষ্যতেও কাজ করতে চাই। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”
 
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক এটাই আমার প্রত্যাশা। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা দুটি উদ্ধার করে পুলিশ।

আখড়া বাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব।

পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২ টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পরে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্ত এবং পাশে ছিল দুই লিটার পরিমাণ পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু। সাথে সাথে ওই ব্যক্তিটি কুমারখালী থানা পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়।

এরপর ঘটনাস্থলে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৪ এম


ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন যে, ক্যান্সার চিকিৎসার জন্য মেশিন স্থাপন ও অপসারণে আর দীর্ঘসূত্রিতা থাকবে না। তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।

মন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে আর কোনো বিলম্ব হবে না। মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করা হবে। ক্যান্সার প্রতিরোধে যা কিছু করা প্রয়োজন, তা সরকার নিশ্চিত করবে।

মন্ত্রী মন্তব্য করেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি বরদাশত করা হবে না। গাফিলতি হলে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%