ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফায়ার সার্ভিস ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করলো


ফায়ার সার্ভিস ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করলো

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য অগ্নিনিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে রোববার এবং সোমবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে, প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উলেন্দন করা হয়েছে।

রোববার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার আজকের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফেরাতে হবে, এ নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, মৌলিক সংস্কৃতির চর্চা শেষ হয়ে যাচ্ছে, যা আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। বিষয়টি নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তিনি সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত বছরগুলোর সংকটজনক অবস্থার কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব দেখা দিয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

তিন বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক। সরকার ইতোমধ্যে এই লক্ষ্য অর্জনে একাধিক বৈঠক করেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে এবং রাজনৈতিক ভাষা থেকে কুৎসিত ও অশালীন রূপ দূর করে সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। তিনি নিশ্চিত করেছেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্র পুনর্নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্বপরিসরে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনার উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ সহ অন্যান্য অতিথিরা।

উৎসব শেষে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ফলকের সামনে প্রতিমন্ত্রী সম্মাননা স্মারক প্রদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় বাংলা কিউআর চালুর বিষয়ে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বরগুনায় বাংলা কিউআর চালুর বিষয়ে মতবিনিময় সভা

বরগুনা, ৩ আগস্ট, ২০২৬ : দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করার উদ্দেশ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে 'এক দেশ এক কিউআর' কর্মসূচির আওতায় বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আরডিএফ টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তাগণ এবং আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) আকিঞ্চন বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি দিলীপ কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি প্রধান প্রীতম ঘোষ।

বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী সভায় উল্লেখ করেন, বাংলা কিউআর চালুর ফলে জনগণ একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে খুব সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে, সেই সঙ্গে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ।

এছাড়া, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী করবে।

সভায় ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ধামরাইয়ে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে মানুষ

 

ঢাকার ধামরাইয়ে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে জনজীবন অত্যন্ত দুর্ভোগে রয়েছে। দিনে ও রাতে পাঁচ থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

এছাড়া, বাকি সময়টিতে লোডশেডিং করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি অফিস, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক এবং সিএনজি স্টেশনগুলোতে। এর ফলে কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাকার্যক্রম এবং স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে।

ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের আসা-যাওয়ার হার বৃদ্ধি পেয়ে গেছে। দিনে এবং রাতে ন্যূনতম ১০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রতিবার বিদ্যুৎ থাকছে এক থেকে তিন ঘণ্টা। বিশেষ করে গতকাল সোমবার প্রতিটি জায়গায় কিছুক্ষণ পরপর তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

সন্ধ্যার পর বিদ্যুৎ আসা-যাওয়া বাড়ে। ফলে পুরো এলাকায় অন্ধকার নেমে আসে। এই পরিস্থিতিতে চুরি ও ছিনতাইয়ের আশঙ্কাও বেড়ে গেছে। বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

ডাউটিয়া এলাকার নাজমুল হাসান জানান, গত কয়েক দিন ধরে ব্যাপক লোডশেডিং চলছে। দিনে এবং রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। দিনে ও রাতে পাঁচ থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার মাসুদ খান মজলিশ বলেন, আজ (গতকাল সোমবার) বিকেল পৌনে ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়, পরে ফিরে আসে সারে পাঁচটায়। দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আবার চলে গেছে এবং এখন পুনরায় কবে আসবে তা বলা যাচ্ছে না। দিন যাচ্ছে এবং লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাচ্ছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডিজিএম লিপিয়া আক্তার জানান, জাতীয় গ্রিডে সমস্যা হওয়ার কারণে বিদ্যুতের লোডশেডিং বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতলেতিকোর সঙ্গে সম্পর্কচ্ছেদ, আর্জেন্টাইন ক্লাবে থিয়াগো আলমাদা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


আতলেতিকোর সঙ্গে সম্পর্কচ্ছেদ, আর্জেন্টাইন ক্লাবে থিয়াগো আলমাদা

আর্জেন্টিনার অন্যতম শীর্ষ ক্লাব রিভার প্লেট গ্রীষ্মের দলবদলের শেষ সময়ে বড় চমক নিয়ে এসেছে। আসন্ন মৌসুমে তাদের দলকে আরো শক্তিশালী করতে ঘরের ছেলে আর্জেন্টাইন ফুটবল তারকা থিয়াগো আলমাদা পুনরায় ফিরিয়ে আনতে বড় অংকের অর্থ খরচ করছে ক্লাবটি।

এতে আর্জেন্টিনার এই শীর্ষ ক্লাবটি বড় এক ধাপ এগিয়ে গেছে। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক সিজার লুইস মেরলোর তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপজয়ী এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার রিভার প্লেটের সাথে ব্যক্তিগত চুক্তির সমস্ত শর্তাবলীতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছেন। এর ফলে এই হাই-প্রোফাইল দলবদল সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা কেটে গেল।

এদিকে ব্যক্তিগত চুক্তি চূড়ান্ত হওয়ায় এখন দলবদলের পরবর্তী প্রধান ধাপ হল, রিভার প্লেট ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার আনুষ্ঠানিক সমঝোতা। এই বিষয়ে স্প্যানিশ জায়ান্টদের সাথে রিভার প্লেটের আলোচনা বেশ দ্রুত গতিতে এগোচ্ছে।

জানা যায়, আতলেতিকো মাদ্রিদ আর্জেন্টাইন তারকাকে ছাড়তে তাদের বিনিয়োগ করা প্রায় ২০ মিলিয়ন ইউরো পুনরুদ্ধার করতে চায়। রিভার প্লেট এই বিশাল অঙ্কের দলবদল ফি পরিশোধ করে খেলোয়াড়ের ৫০% রেজিস্ট্রেশন রাইটস কিনে নেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে। অন্যদিকে, ব্রাজিলের শক্তিশালী ক্লাব ফ্ল্যামেঙ্গো আলমাদাকে পাওয়ার জন্য আতলেতিকো মাদ্রিদকে ৩০ মিলিয়ন ইউরোর আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল।

যা স্প্যানিশ ক্লাবটির পছন্দও হয়েছিল। তবে পারিবারিক কারণ এবং নিজ দেশে খেলার তীব্র ইচ্ছার কারণে আলমাদা নিজে ফ্ল্যামেঙ্গোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিভার প্লেটকে বেছে নিয়েছেন। দুই পক্ষের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকায় খুব দ্রুতই আতলেতিকো মাদ্রিদ খেলোয়াড়ের ইচ্ছাকে প্রধান্য দিয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তিটি সম্পন্ন হলে তা লাতিন আমেরিকার ঘরোয়া ফুটবলে বর্তমান মৌসুমের অন্যতম সেরা এবং রেকর্ড সৃষ্টিকারী সাইনিং হিসেবে গণ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%