ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আমেরিকাকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঙ্কার মোজতবা খামেনির


আমেরিকাকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঙ্কার মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্যে প্রায় এক মাসের আপেক্ষিক শান্তির পর নতুন করে যুদ্ধ ও সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছেন।

সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর দেওয়া তার প্রথম বিশেষ বার্তায় তিনি বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন "অবিস্মরণীয় শিক্ষা" সঞ্চিত রয়েছে যা তারা কখনো ভুলবে না।

 

আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল ঘিরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে শুরু হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা

রোববার প্রচারিত এই বার্তায় মোজতবা খামেনি তার দেশের সামরিক শক্তি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, বিরতির পর যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনে ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট এবং মার্কিন সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় তার এই কঠোর বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, সাময়িক বিরতির পর মোজতবা খামেনির প্রথমবার মুখ খোলা এবং সরাসরি ওয়াশিংটনকে নিশানা করা বার্তাটি স্পষ্ট করে যে, আঞ্চলিক সংঘাত সহজে প্রশমিত হচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রুট ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই বৈরিতা আরও তীব্র রূপ নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এই রোগে আক্রান্ত ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত আগস্ট মাসে গড়ে প্রতিদিন ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে, বুধবার খালেদা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

বুধবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, খালেদা বেগম নামের ওই নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৫ জন।

 

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্য রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এটি চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শুরুতে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তা গত মাসের আক্রান্তের তুলনায় অনেক বেশি হতে পারে।

 

জানা যায়, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে নগরে ৯৩৬ জন, জেলায় ৯৫৫ জন এবং চট্টগ্রামের বাহির থেকে আসা রোগী ২৯৫ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১ হাজার ১৫১ জন, নারী ৬০২ জন এবং শিশু ৪৩৩ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৮৭ জন। সরকারি হাসপাতালে ১ হাজার ৮৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৩৯ জন ভর্তি হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

‎‎টাঙ্গাইল, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আজ সখিপুর উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আওয়াল শফি (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর একটার দিকে সখিপুরের নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আওয়াল শফি সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মো. মোশারফ হোসেনের পুত্র। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আওয়াল শফি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল থেকে নিজ বাড়ির দিকে যাত্রা করছিলেন। যখন তিনি নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আওয়াল শফির মৃত্যু ঘটে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন নিশ্চিত করেন যে, পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুজ্জামান

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মো. এহছানুল হককে সরিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালনকারী সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এই দায়িত্ব দিয়েছে সরকার। 

মো. এহছানুল হক ও মো. কামরুজ্জামান চৌধুরী দু’জনই তাদের আগের দায়িত্বে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আজ এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

আলাদা আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান

শেরপুরের নকলায় আগস্ট মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির মাসসেরা পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলেদেন।

পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহসুপার মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও ওসহিগিী বেগম; সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, মুক্তা খাতুন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুপার শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে তথা শ্রেণিমুখী করতে কয়েক বছর ধরেই মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%