ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী


শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

রাজশাহী, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষাখাতে সর্বাধিক অর্থ বরাদ্দ প্রদান করছে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহী কোর্ট কলেজসহ অন্যান্য সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত জাতীয়করণের জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে রাজশাহী শিক্ষানগরী হিসেবে তার সুখ্যাতি বজায় রাখতে পারে।

আজ শনিবার রাজশাহী কোর্ট কলেজের কনফারেন্স রুমে আইসিটি ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

রাজশাহীর সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী উল্লেখ করেন, এলাকার ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজশাহী শহরকে একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং উন্নত আইনশৃঙ্খলার নগর হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।

শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করতে এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে প্রত্যেককে যথাযথ শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি ছাত্রীনিবাস নির্মাণের প্রতিশ্রুতি দেন মিজানুর রহমান মিনু।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদেশি সফর শেষে দেশে ফিরলেন

তিনি কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে কলেজের পার্শ্ববর্তী এলাকার খাস জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাইদা খানম।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী কোর্ট কলেজের আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং কলেজ চত্বরে গাছ রোপণ করেন।

আরও পড়ুন: কৃষিমন্ত্রী: নিয়মবহির্ভূত সবকিছুই পরিচ্ছন্নতার আওতায় আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আজ মারা গেছেন, যিনি ইতালি ও ইন্টার মিলানের জন্য পরিচিত ছিলেন। তার বয়স ছিল ৮৩ বছর।

মাজ্জোলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান একটি বিবৃতির মাধ্যমে।

ইন্টার মিলান তাদের ওয়েবসাইটে জানায়, ‘সান্দ্রো মাজ্জোলা শুধু ইন্টার মিলানের ইতিহাসের অংশ নন। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। শৈশবে ইন্টারে যোগ দেওয়ার পর আর কখনো ক্লাব ছেড়ে যাননি মাজ্জোলা। ইন্টারের আত্মার প্রতিচ্ছবি এই কিংবদন্তি।’

মাজ্জোলা ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরো সময়টাই ইন্টার মিলানে কাটিয়েছেন। তিনি ইন্টার মিলানের হয়ে ৫৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৫৮টি গোল করেছেন।

ক্লাবের হয়ে তিনি চারবার লিগ জিতেছেন এবং দুবার ইউরোপিয়ান কাপ ও দুবার ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা অর্জন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে, ইতালির জার্সিতে প্রায় এক দশক খেলেছেন মাজ্জোলা। ১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দেশের জার্সিতে ৭০ ম্যাচ খেলে ২২ গোল করেছেন তিনি।

মাজ্জোলা ১৯৬৮ সালে ইউরো জয়ী দলের সদস্য ছিলেন এবং ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হয়েছিলেন। এছাড়া, তিনি ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপেও অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান, জিয়া পরিবারের তৃতীয় সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান, জিয়া পরিবারের তৃতীয় সদস্য

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ২৪ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এই প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ প্রদান করেন। এরপর, ১৯৯৩ সালের ১ অক্টোবরে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।

তারেক রহমানের ভাষণ আগামী বৃহস্পতিবারের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কের চার দশকেরও বেশি সময়ের একটি নতুন অধ্যায় শুরু হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

তিনি প্রশ্ন তুলেছিলেন, উন্নয়নের আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কেন দারিদ্র্য ও ক্ষুধা অব্যাহত রয়েছে। শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দেশগুলোর পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে একটি উন্নত বিশ্ব গড়ার আহ্বানও জানিয়েছিলেন।

এই ভাষণের ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।

তিনি পরবর্তীতে আরও কয়েকবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য রেখেছেন। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মারক সভা এবং ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভাতেও তিনি বক্তব্য দেন।

জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়া মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য রেখেছেন।

এবার, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

তিনি আরও উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তার অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি উল্লেখ করেন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর ভাষণে স্থান পাবে। সফরে রোহিঙ্গা সংকটকে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া, এবারের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর চলবে।

১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের মাধ্যমে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার অংশগ্রহণে যার ধারাবাহিকতা বজায় ছিল, ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মাধ্যমে সেই অধ্যায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জামায়াত নেতা গোলাম কুদ্দুসের নেতৃত্বে রাতের আঁধারে সরকারি রাস্তার ইট চুরির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


আলফাডাঙ্গায় জামায়াত নেতা গোলাম কুদ্দুসের নেতৃত্বে রাতের আঁধারে সরকারি রাস্তার ইট চুরির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি রাস্তার ইট রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাও. গোলাম কুদ্দুসের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীকূল ঘেঁষা রাস্তা থেকে ইট তুলে ট্রলারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার রাস্তা থেকে আনুমানিক ১ লাখ ইট তুলে নেওয়া হয়েছে। কিছু ইট স্থানীয় কয়েকটি বাড়িতেও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল শেখ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর পক্ষে থানায় লিখিত অভিযোগ দেন। এতে মাও. গোলাম কুদ্দুসসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মাও. গোলাম কুদ্দুস বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা আমার লোক। তবে এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন, গোলাম কুদ্দুস আমাদের দলের সমর্থক। তবে আমি শুনেছি, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, রাস্তাটি এলাকাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জানি না।

আলফাডাঙ্গা থানার এসআই রতন কুমার মণ্ডল বলেন, আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ঠিক করার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে রাস্তা ঠিক না করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আল-আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। রাস্তা ঠিক করার জন্য সংশ্লিষ্টদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা ঠিক না করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর রাজশাহী প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


নাটোরের বড়াইগ্রামে শিক্ষার গুণগত মানোন্নয়ন,  শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে শিক্ষার গুণগত মানোন্নয়ন,  শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সংসদ সদস্য-৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম গুরুদাসপুর-) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী।

সভায় সহকারী শিক্ষিকা সীমা রাণীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, 

মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের আরও দায়িত্ববান ও আন্তরিক ভুমিকা পালনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজের  উপর অর্পিত দায়িত্ব  পালন করবেন জাতির উন্নয়নে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে পারলেই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন নিয়মিত পাঠদানের পড়া যখন শিক্ষক হিসেবে আপনি পড়ে যাবেন তখন ক্লাসে শিক্ষার্থীদের বুঝাতে আপনার সহজ হবে,শিক্ষার্থীরাও ক্লাসের প্রতি মনোযোগী হবে তবেই একজন মেধাবী  ছাত্র তৈরি করা সম্ভব হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%