ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ আরোহীর


নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ আরোহীর

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, বিধ্বস্ত সামরিক বিমানটির ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের কেউ বাঁচতে পারেননি।

সোমবার (৫ অক্টোবর) বিমানটি একটি রুটিন মিশনে যাওয়ার সময় অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়। দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশ্যে যাত্রা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সফটওয়্যার কারসাজিতে ৫.৩৮ লাখ ভোটার বাদ

একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির বিমানবাহিনী।

বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

স্থানীয় একজন ব্যক্তি জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে পড়ে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া গেছে। সূত্র: ডয়চে ভেলে

আরও পড়ুন: পাকিস্তানে হামলা ও বিস্ফোরণের সরাসরি সম্প্রচারে নতুন বিধিনিষেধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০২ এম


নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ জন

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমাটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। খবরটি ডয়চে ভেলের মাধ্যমে জানা যায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, বিমানটিতে থাকা ৩২ জনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো এক বিবৃতিতে উল্লেখ করেন, বিমানটি নাইজেরিয়ার লাগোসে যাচ্ছিল। এটি ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় বিধ্বস্ত হয়।

কিয়ামো আরও জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডার থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, বিমানটি এডো রাজ্য থেকে লাগোস যাওয়ার পথে মাঝামাঝি স্থানে বিধ্বস্ত হয়েছে।

তিনি আরো বলেন, একটি নৌ-ঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল ‘এটিআর-৪২’ মডেলের। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌকায় করে তল্লাশি চালানোর সময় নদীর তীরে স্থানীয়দের একটি ছোট দল জড়ো হয়েছে।

স্থানীয়দের একজন মন্তব্য করেন, ‘বিমানটি কিছু গাছপালা অতিক্রম করেছিল। আমরা সেখানে মানুষের দেহাংশ, কাপড় ও জুতা পড়ে থাকতে দেখেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলা প্রতিরোধে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৩ এম


মার্কিন হামলা প্রতিরোধে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও যুদ্ধের হুমকি মোকাবিলায় নারীদের অস্ত্র চালনা এবং শহরের ভেতরে সরাসরি যুদ্ধ করার সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান।

সম্প্রতি ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত চিত্র ও ফুটেজে দেখা গেছে, রাজধানী তেহরানের খোলা ময়দানে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সাধারণ পোশাক ও সামরিক পোশাক পরা নারীদের কালাশনিকভ রাইফেল, ড্রাগুনভ স্নাইপার রাইফেল, আরপিজি এবং কাঁধে রেখে চালানো ক্ষেপণাস্ত্র বা এয়ার ডিফেন্স লঞ্চারসহ ভারী অস্ত্র চালনার কসরত করানো হচ্ছে।

এই কোর্সে সামরিক কৌশলের পাশাপাশি নারীদের মানচিত্র দেখে দিক নির্ণয়, জরুরি উদ্ধার কাজ এবং অগ্নিনির্বাপণ কৌশলও শেখানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বোমাবর্ষণের পর দেশটিতে ‘জান-ফাদা’ বা ‘যারা প্রাণ উৎসর্গ করেন’ নামক একটি সাধারণ নাগরিকদের সামরিক প্রতিরোধ আন্দোলন চালু হয়েছে। বাসিজ মিলিশিয়া বাহিনীর অধীনে পরিচালিত এই কর্মসূচিতে যোগ দিতে নিবন্ধনের মাত্র ১০০ মিনিটের মধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেন এবং মুহূর্তেই প্রথম এক হাজারটি ইউনিট পূর্ণ হয়ে যায়।

বিপুল সাড়ার কারণে সরকার আরও এক হাজারটি ইউনিট বাড়ানোর অনুমোদন দিয়েছে। তেহরানের ইমাম হোসেন স্কয়ারে প্রথম কেন্দ্রটি খোলার পর দেশজুড়ে এমন আরও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। রেড ক্রিসেন্টের সঙ্গে মিলে এলাকাভিত্তিক যে উদ্ধার ইউনিট তৈরি করা হচ্ছে, সেখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় অংশই নারী।

ইরানি কর্মকর্তারা এই উদ্যোগকে ১৯৮০ সালে ইরাকের আক্রমণের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দেওয়া ঐতিহাসিক ‘২০ মিলিয়নের বাহিনী’ গড়ার আহ্বানেরই এক আধুনিক পুনরুজ্জীবন হিসেবে দেখছেন।

দেশের ভেতরে এমন গণপ্রস্তুতির পাশাপাশি শীর্ষ সামরিক কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিচ্ছেন। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সেই আগুনে সবাই পুড়বে এবং মার্কিন স্বার্থে সীমা ছাড়া হামলা চালানো হবে।

অন্যদিকে, সেনাপ্রধান মেজর জেনারেল আমীর হাতামি দাবি করেন, সংঘাত এখনো শেষ হয়নি এবং নতুন করে হামলা হলে তার মর্মান্তিক ও চূর্ণবিচূর্ণকারী জবাব দেওয়া হবে।

তবে ব্যাপক সামরিক প্রস্তুতির তোড়জোড় থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিতও দিচ্ছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিদেশি কূটনীতিকদের জানান, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তিনি জোর দিয়ে বলেন, শর্ত পূরণ করা হলে এবং শত্রুতামূলক আচরণ বন্ধ করা হলে ইরান মাত্র সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি খুলে দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটনের কোনো একতরফা দাবি মেনে নেওয়া হবে না এবং মূল দাবিগুলো না মেটা পর্যন্ত প্রণালি বন্ধই থাকবে বলে প্রধান মধ্যস্থতাকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

যুদ্ধের প্রস্তুতি ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ইরান। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জোরদার করায় এবং তেল রপ্তানি সীমিত হয়ে পড়ার কারণে তৈরি হওয়া অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই হঠাৎ পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ, যা দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ এম


ফাহমী গোলন্দাজ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে।

এই চার্জশিট সোমবার (৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে সংস্থার জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৬০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। এই প্রমাণের ভিত্তিতে কমিশন তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে আজ একটি মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিট অনুমোদন লাভ করেছে।

এদিকে, দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। ওই মামলায় ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে।

চলমান মামলাটির তদন্ত শেষ হলে সেটির বিষয়েও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, মা-বাবার অভিযোগে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২০ এম


মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, মা-বাবার অভিযোগে ব্যবস্থা

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী মা-বাবা। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মনিরুল শেখ (২৫) নামের ওই ছেলেকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আব্দুস সালাম শেখ ও মনোয়ারা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারা নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করতে বাধ্য হন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেললাইনে অভিযান চালিয়ে ১০ পুরিয়া গাঁজাসহ অভিযুক্ত মনিরুল শেখকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু কালের কণ্ঠকে বলেন, ‘মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্যসহ অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%