ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

🚨 জরুরি নিখোঁজ সংবাদ: ১৫ বছরের জুনায়েদ খানকে খুঁজে পেতে সহায়তা করুন


🚨 জরুরি নিখোঁজ সংবাদ: ১৫ বছরের জুনায়েদ খানকে খুঁজে পেতে সহায়তা করুন

নিখোঁজ সংবাদ 🚨
নাম: জুনায়েদ খান
বয়স: ১৫ বছর
ঠিকানা: গ্রাম—বড়ারগাঁও, ৯নং ওয়ার্ড, থানা—দিরাই, জেলা—সুনামগঞ্জ।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে গাজিনগর মাদ্রাসা থেকে জুনায়েদ খান নিখোঁজ হয়েছে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ:
০১৭০৮৪১৭৪৩৩
০১৬২২২১৫৩৫৬
👉 নিখোঁজ কিশোরটির সন্ধান পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

 সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৩ অক্টোবর ২০২৬ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় জামকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। দীর্ঘ ২০ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। আসন্ন নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র গ্রহণ করছিলেন প্রার্থীরা। তার মধ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবে ৮৪ জন যারা ভোটার হয়েছেন বেশির ভাগ জামায়াত আর বিএনপির নেতাকর্মী, তার মধ্যে সাংবাদিক হাতে গণা ১০ থেকে ১২ জন। বাকিরা বিভিন্ন রাজনৈতিক বলয়কে শক্তিশালি করে সদস্য পদ নিয়েছেন। ৩ অক্টোবর ২০২৬ইং (শনিবার) প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হলে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশির ভাগ বিএনপির ও জামায়াতের সিলেট জেলার নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিশ^স্থ সূত্রে জানা যায়, ২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত এক শ^াসরোধ্য কর বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন ও বিএনপি, জামায়াত নেতাদের নিয়ে জিবি টেলিভিশন কার্যালয়ে। সেই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আই ওয়াশ নির্বাচন দেখানো হয় প্রেসক্লাবের অন্যান্যদের সদস্যদের জনসম্মুখে।
যে পদে যারা লড়ছিলেন তার মধ্যে সভাপতি রয়েছেন ৪ জন তারা হলেন -আবুল কাশেম রুমন, এনামুল হক এনাম, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন,মাহফুজ আহমদ চৌধুরী।
অন্যান্যপদে যারা লড়ছিলেন তারা হলেন,সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,এম.জি মোস্তফা,জহুরুল ইসলাম, সহ-সভাপতি,আব্দুল খালিক, বদরুল আলম,সাধারণ সম্পাদক, ইমরান আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর,জাহিদ উদ্দিন,সাকিব আল মামুন, কোষাধ্যক্ষ  আনোয়ার হুমায়ুন, দেলোয়ার হোসেন মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, মো. তামিম আহমদ, মোহাম্মদ সাজু মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন,রুহুল আমিন, প্রচার সম্পাদক জালাল আহমদ চৌধুরী,ফাহিম আহমদ, মোহাম্মদ জাকির আহমদ, প্রকাশনা সম্পাদক সাইম ইবনে আব্বাস, শাকেল উদ্দিন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম,রুবেল আহমদ তালুকদার, রিমন আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবের আহমদ, সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  জাবেদ মাহবুব,ফারহান ইসলাম রাজু,হাফিজুল ইসলাম,হাবিবুর রহমান,সালমান কাদের দিপু, কার্যকরী সদস্য-এম.আব্দুল জলিল, আব্দুল্লা আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, বাবর  জোয়ারদার,আরিফ আহমদ জিলু,জাবেদ আহমদ,মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, দীনেশ দেব নাথ, ফখরুল ইসলাম, মীর কাওছার আহমদ।
এদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন যারা তারা হলেন বিএনপি মনোনিত সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী পান ৩১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপির প্রার্থী আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পান ২৩ ভোট। জামায়াত সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম বিএনপি প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পান ৩৩ ভোট।
জামায়াতের সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমরান আহমদ পান ৩৯ ভোট। বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, জামায়াতের সাকিব আল মামুন পান ৩১ ভোট।
কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পান ৩৭  ভোট।
এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪  ভোট, প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি এক সময় আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন বর্তমানে বিএনপির ছত্রছায়ায়।
কার্যনির্বাহী সদস্য পদে জামায়াতের মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বিএনপির বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং  জামায়াতের এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। পরিসংখ্যানা দেখা যায় যারা নির্বাচিত হয়েছেন তারা বেশির ভাগ বড় দুই দলের মেরুকরণ সাথে জড়িত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ফুটবলকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়: সড়ক পরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ এম


সরকার ফুটবলকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়: সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সরকার ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং পেশা ও জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী বলেন, সরকারের অঙ্গীকারের মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী ও দক্ষ খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। খেলাধুলার উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

আজ রাজধানীর গ্রিন রোড সরকারি কর্মচারী কোয়ার্টারে সরকারি কর্মচারী সমাজকল্যাণ কেন্দ্রের আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম মন্তব্য করেন, খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলা, অনুশীলন ও ক্রীড়া চর্চায় যুক্ত থাকবে, তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তত বাড়বে।

তিনি আরও বলেন, সরকার চায় যে তরুণেরা খেলাধুলায় নিজেদের প্রতিভা ও দক্ষতার সর্বোচ্চ বিকাশ ঘটাক। খেলাধুলার প্রতি আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতামূলক মনোভাব তাদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবানদের জন্য পেশাগত সুযোগ তৈরি হলে খেলাধুলা জীবিকা নির্বাহের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠতে পারে।

মন্ত্রী ফুটবল খেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ফুটবল এমন একটি খেলা যেখানে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সমন্বয়, কৌশল, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দলের সফলতার জন্য খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া, সঠিক সময়ে বল পাস দেওয়া, আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের কৌশল মোকাবিলার সক্ষমতা থাকা প্রয়োজন।

আজকের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, মাঠে খেলোয়াড়দের গতি, বল নিয়ন্ত্রণ, সতীর্থদের সঙ্গে সমন্বয় এবং আক্রমণ পরিচালনার প্রচেষ্টা ছিল উপভোগ্য। উভয় দলের খেলোয়াড়েরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

মন্ত্রী বলেন, খেলাধুলার সৌন্দর্য শুধু জয় অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জয়কে আনন্দের সঙ্গে গ্রহণ করা এবং পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিয়ে পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার মধ্যেও এর প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে। যারা আজ বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেননি, তাদেরও অভিনন্দন জানাই। কারণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ, চেষ্টা এবং নিজেদের সীমাবদ্ধতা অতিক্রমের ধারাবাহিক প্রচেষ্টাই খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।

শেখ রবিউল আলম বলেন, খেলাধুলার মাধ্যমে যে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের চর্চা হয়, তা সমাজের অন্যান্য ক্ষেত্রেও প্রতিষ্ঠা করা প্রয়োজন। রাজনীতি ও সামাজিক জীবনেও জয়-পরাজয় মেনে নেওয়া, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং জনকল্যাণে কাজ করার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, সরকার এমন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে চায়, যেখানে বিনোদন, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ থাকবে। সামাজিক ও জাতীয় ঐতিহ্যকে ধারণ করে সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। রাজনীতিতে শুদ্ধাচার, জনকল্যাণে অঙ্গীকার এবং জবাবদিহি প্রতিষ্ঠার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

সরকারি কর্মচারী সমাজকল্যাণ কেন্দ্রের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের কেন্দ্রের কার্যক্রম স্থানীয় পর্যায়ে সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ থাকা প্রয়োজন। এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজের অন্য সদস্যদেরও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারে।

মন্ত্রী আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা কেবল খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি হয়। ফলে এ ধরনের অনুষ্ঠান একটি মিলনমেলায় পরিণত হয়, যা সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে সহায়ক।

তিনি আয়োজক সরকারি কর্মচারী সমাজকল্যাণ কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত দর্শক, খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা জরুরি। খেলাধুলার মধ্য দিয়ে গড়ে ওঠা সম্প্রীতি ও সহযোগিতার চর্চা বৃহত্তর সমাজেও ছড়িয়ে দিতে হবে।

তিনি সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার এবং দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ফুটবল প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৮টির বেশি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং চারটি দল চূড়ান্ত পর্যায়ে খেলার সুযোগ পায়। শনিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএনপি নেত্রীর মানববন্ধন, সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ এম


বরিশালে বিএনপি নেত্রীর মানববন্ধন, সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণের প্রতিবাদ

সরু সড়কের পাশে অবস্থিত আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে মার্কেট নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন, অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

শনিবার সকালে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের পাশে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, বরিশাল সিটি কর্পোরেশন মাত্র ১০ শতাংশ জমির ওপর ৩ তলা মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছে। তারা একটি ড্রেন বন্ধ করে সরু সড়কের একদম পাশে এই কাজটি করতে চান। এখানে বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই কারণে সরু সড়কটিতে সবসময় যানজট লেগে থাকে। যেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ব্যস্ত সড়কের মোড়। সিটি কর্পোরেশনকে সেখানে তাদের জমি ব্যবহার করে মোড়টিকে প্রশস্ত করার উদ্যোগ নেওয়া উচিত, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাবে।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া বিএনপি নেত্রী আফরোজা নাসরিন বলেন, বগুড়া রোডের এই এলাকা সম্পূর্ণ একটি আবাসিক এলাকা। এখানে মার্কেট নির্মাণের উদ্যোগ শুধুমাত্র বানিজ্যের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এবং জনসাধারণের কথা ভাবা হয়নি। নগরীতে সরু সড়ক, ফুটপাত দখল, সড়কে ভ্রাম্যমাণ বাজারসহ অনেক সমস্যা বিদ্যমান। সেগুলোর সমাধান না করে কেবল স্টল বানিজ্যের আশায় এই মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই মার্কেট হতে দেব না।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, সেখানে কর্পোরেশনের জমিতে একটি মার্কেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। তবে বাধা কিংবা মার্কেট হতে না দেওয়ার দাবি সম্পর্কে আমার কিছু জানা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, এক নেতা শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ এম


জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, এক নেতা শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও প্রদান করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ছাত্রনেতা রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দেন।

এছাড়া, একটি পৃথক নোটিশে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%