০২:৪৫ এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও প্রদান করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ছাত্রনেতা রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন দেন।
আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
এছাড়া, একটি পৃথক নোটিশে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন