ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রিজার্ভে ফের সুখবর, বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার


রিজার্ভে ফের সুখবর, বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বেড়ে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন বা ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য দিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।

আরও পড়ুন: অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ২-৩ দিনের মধ্যে জমা হবে

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশে গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনার জন্য আইএমএফের বিচারে বিপিএম-৬ এর পরিমাপ অনুসরণ করা হয়। মোট রিজার্ভের পরিমাণ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত হত্যা মামলার রায়: ট্রাইব্যুনালের বিচারককে ফৌজদারী মামলার দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


নুসরাত হত্যা মামলার রায়: ট্রাইব্যুনালের বিচারককে ফৌজদারী মামলার দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে হাইকোর্ট বলেছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড প্রদানটা অনেকটা 'মাইন্ডলেস সেন্টেন্স'। অর্থাৎ যে জুডিশিয়াল মাইন্ড থাকার প্রয়োজন ছিল, তিনি (ট্রাইব্যুনালের বিচারক) সে জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে আজ রায়ে দেন হাইকোর্ট।

এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের যে রায়ে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম। আজকের রায়ে যে ৪ আসামির সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে তারা হলেন, মাদ্রাসা ছাত্র নুর উদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের ও উম্মে সুলতানা পপি।

এদিকে, মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া ১০ জন হলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, কামরুন নাহার মণি, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

আদালতে রাষ্ট্রপক্ষে এই মামলা শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনির ও অন্যান্য আইনজীবীরা।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য গত ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ এই বেঞ্চে ফেনীর নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য নির্ধারণ করা হয়। শুনানি শেষে আজ এই মামলার রায় দেন হাইকোর্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর জেলা পুলিশের ভালো কাজের স্বীকৃতি পেলেন ৪৫ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


যশোর জেলা পুলিশের ভালো কাজের স্বীকৃতি পেলেন ৪৫ সদস্য

যশোর, ২৪ আগস্ট, ২০২৬ : জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও বেসামরিক সদস্যকে ভালো কাজ ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কার আজ সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাদের হাতে তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভা শেষে অবসরজনিত পিআরএলে যাওয়া জেলা পুলিশের চারজন সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক এবং জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রীদের মধ্যে সংসদীয় দায়িত্ব বণ্টন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


মন্ত্রীদের মধ্যে সংসদীয় দায়িত্ব বণ্টন

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য সরকার মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে। সোমবার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্ধারিত মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সেটাও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর (এ জেড এম) মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যান্য মন্ত্রীর দায়িত্ব বণ্টনের বিষয়টি হল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ড. আবদুল মঈন খান। তিনি অনুপস্থিত থাকলে, দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তার অনুপস্থিতি অবস্থায়, দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান। তার অনুপস্থিতিতে, দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এম রশিদউজ্জামান মিল্লাত। তার অনুপস্থিতিতে, দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তিনি অনুপস্থিত হলে, সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রজ্ঞাপনে আরো জানানো হয় যে, এর আগে জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ছয় জন শপথ গ্রহণ করেন। শপথের পর তাদের মধ্যে দপ্তর বণ্টন এবং পুরনো একজনের দপ্তর পুনর্বণ্টন করা হয়। ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেয়েছেন এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। আন্দালিব রহমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছেন। তাছাড়াও, আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হুমায়ন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার লিংকন। এ সাতজনের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের ফলে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবান জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


বান্দরবান জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

বান্দরবান, ২৪ আগস্ট, ২০২৬ : পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং এবং ১৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এই সময়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং এবং নতুন সদস্যদের যোগদানপত্র গ্রহণ করে তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণকারী সদস্যদের মধ্যে রয়েছেন Ñ চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা এবং কাজী নিরুতাজ বেগম।

এদিকে, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ন্যস্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর, নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%