ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, তুললেন সেলফি


ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, তুললেন সেলফি

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে পৌছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলও তার সঙ্গে ছিলেন। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচিত।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

এরপর, প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করতে বেলুন ও কবুতর উড়িয়ে দেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবের মেয়াবিস্তার ঘটে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তিনি। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্প ঘোষণার কথা রয়েছে তারেক রহমানের।

আরও পড়ুন: জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে — মাহ্দী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় থাকতে পারে পে-স্কেলসহ নানা ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ এম


ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় থাকতে পারে পে-স্কেলসহ নানা ইস্যু

আগামীকাল রোববার (১১ জুলাই) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ঢাকায় আসতে যাচ্ছে। সফরের ধারাবাহিকতায় তারা সরকারের নতুন ঋণ চুক্তি এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করবেন।

এই সময়, সরকার কর্তৃক ঘোষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অর্থের উৎস এবং এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া, আওয়ামী লীগ সরকারের সময়কালের ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আইএমএফের কাছে নতুন ঋণ প্যাকেজের যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটি আলোচনায় গুরুত্ব পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পথচারীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৪০ এম


পথচারীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে এক পথচারীকে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে সেই শিক্ষার্থীরা জানিয়েছেন যে, কথাকাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হলে উভয়ের মানিব্যাগ ও মোবাইল পড়ে যায় এবং সেখান থেকে তুলে ফেরত দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী রোডে ‘ভাই ভাই’ মেসের সামনে। এ ঘটনায় আহত পথচারী শওকত জামান (৩০) নামের ব্যক্তি উদ্ধার হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা পায়। তিনি শেখপাড়ার (শৈলকূপা) উত্তর পদমদীর ইদ্রিস আলী বিশ্বাসের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘আসিফ’ মেসে থাকা হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের ৪ শিক্ষার্থী রাত ২ টায় শেখপাড়া বাজারে চা খেতে বের হয়ে ফেরার পথে এক পথচারীর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এটি ধস্তাধস্তিতে চলে যায়।

পাশে লোক এসে দেখে আহত পথচারীর মাথায় আঘাত লেগে রক্ত বের হচ্ছিল। প্রক্টররিয়াল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আহত পথচারীকে উদ্ধার করে মেডিকেকে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উভয় পক্ষের সঙ্গে বসে মীমাংসা করা হয়।

আহত পথচারী শওকত অভিযোগ করেন, "আমি বালু ব্যবসায়ী। ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তায় এক শিক্ষার্থী ১ মিনিট কথা বলার জন্য রিকুয়েস্ট করে মোবাইলটা খুঁজে নেন। আমি মোবাইল দিলাম। কিন্তু কল না করে মোবাইল নিয়ে সামনে আগাচ্ছিলেন। তখন বুঝতে পেরে গালি দিলাম—এটা সত্য কথা। আরেকজন মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং পাশের থেকে টেবিলের ভাঙা-খুটি দিয়ে মারেন। মানিব্যাগে ৪০ হাজার টাকা ছিল। এখন ১০ হাজার পাইছি, আরও ৩০ হাজার পাচ্ছি না।"

অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, "শেখপাড়া বাজার থেকে চা খেয়ে ফেরার পথে ‘ভাই ভাই’ মেসের সামনে আমাকে উদ্দেশ্য করে বকাবকি করছিলেন তিনি। তখন আমি বললাম, ভাই বকতেছেন কেন? তখন তিনি ধাক্কা মারেন এবং আমি মাটিতে পড়ে যাই। তখন বন্ধুরা উদ্ধার করেন।"

অভিযুক্ত আরেক শিক্ষার্থী বলেন, "এক বন্ধুর সঙ্গে ওই ব্যক্তির কথাকাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। তখন গিয়ে দেখি দুইজনই মাটিতে পড়ে আছে। ওই সময় মাটিতে ফোন আর মানিব্যাগ পড়ে যায়। তখন তুলে নিয়ে মোবাইল আর মানিব্যাগ ফেরত দিই। আমাদের সবার মোবাইলে ব্যালেন্স রয়েছে, আমরা কেন মোবাইল নিতে চাইবো? ছিনিয়ে নেওয়ার অভিযোগ অসত্য ও বানোয়াট।"

এ বিষয়ে কর্তব্যরত ইবি মেডিকেল চিকিৎসক জানান, "একজনকে আনা হয়েছিল। মাথায় পেরেকের চিহ্ন রয়েছে। তবে ভিতরে বেশি ঢুকেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, "ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মী ও প্রক্টররিয়াল বডি উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ানো হয়েছে। রাত ৩ থেকে ভোর ৪ টা পর্যন্ত তাদের উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়ায় পুলিশের উপর হামলা'র ঘটনায় : ভিডিও ফুটেজ থাকলেও আসামি আ.লীগ নেতা ও ২ সাংবাদিক! ওসির ফোন বন্ধ, বরিশাল জুড়ে তীব্র ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৪১ এম


আগৈলঝাড়ায় পুলিশের উপর হামলা

বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলা নিয়ে চরম উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

হামলার সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী এবং দুই পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রকাশ্যে আসার পর পুরো বরিশাল বিভাগ জুড়ে তীব্র মিশ্র প্রতিক্রিয়া, অসন্তোষ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে এই মামলার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও নতুন করে হয়রানি করার উদ্দেশ্যে এই ‘কাল্পনিক ও মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দলটির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। লাইভে এসে তারা দাবি করেন, ঘটনার দিন বা সময়ে তাদের অনেকেই দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই পরিকল্পিতভাবে তাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ঘটনার পরপরই থানায় হামলার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে হামলাকারীদের চেহারা এবং তাদের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সচেতন মহলের প্রশ্ন হচ্ছে—যেখানে প্রযুক্তির যুগে স্পষ্ট ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা অত্যন্ত সহজ, সেখানে পুলিশ কেন সেই ফুটেজ উপেক্ষা করল? কেন ভিডিওর হামলাকারীদের বাদ দিয়ে ঢালাওভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হলো, তা নিয়ে বরিশালের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর ও বিতর্কিত বিষয় হচ্ছে, পেশাদার দুই সাংবাদিককে মামলার আসামি করা। তারা হলেন—আগৈলঝাড়ার স্থানীয় সাংবাদিক নাজমুল রিপন ও সাইফুল ইসলাম। হামলার ঘটনার সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করা সত্ত্বেও তাদের এই মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাব এবং গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নেতাদের দাবি হচ্ছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই সাংবাদিকদের ওপর এই ধরনের মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন থেকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, অবিলম্বে সাংবাদিকদের নাম এই ‘হয়রানিমূলক’ মামলা থেকে বাদ না দিলে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

যেখানে ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা যাচ্ছে, সেখানে সাংবাদিকদের আসামি করা স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ। এটি মূলত প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি অপচেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত দাবি করছি।

মামলার এজাহারে এই বিশাল অসঙ্গতি, ভিডিও ফুটেজ উপেক্ষা করার কারণ এবং সাংবাদিকদের আসামি করার বিষয়ে জানতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তার ব্যবহৃত সরকারি মুঠোফোনে (মোবাইল নম্বর) একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ওসির ফোন বন্ধ থাকায় এবং পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না মেলায় স্থানীয় সাধারণ মানুষের মনে রহস্য ও সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানা এলাকা ও এর আশপাশে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভিডিও ফুটেজভিত্তিক সঠিক তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে মুখ খুললেন স্কালোনি

আগামীকাল শনিবার, কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ার্টার ফাইনালের ম্যাচের জন্য মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টিনা। এই খেলার আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি একটি দীর্ঘ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাকে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারির কথিত পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়, যা অন্য বিষয়গুলোর মধ্যে অবস্থান করে। এ সময় মিসরের কোচ হোসাম হাসানের অভিযোগ তুলে ধরা হয়। জবাবে স্কালোনি বলেছেন, “এ ধরনের কথা নতুন নয়। ১৯৮৬ সালেও এমন অভিযোগ উঠেছিল।” ভিএআর সিদ্ধান্তের কারণে মিসরের একটি গোল বাতিল হলেও স্কালোনির মতে, সেটিই সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, “বিশ্বকাপ শুরুর আগেই রেফারিরা নিয়মের ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছিলেন। সেই অনুযায়ীই সিদ্ধান্ত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো বড় করে দেখা হয়, কিন্তু পক্ষপাতিত্বের সুযোগ এখন খুবই কম।” সংবাদ সম্মেলনে লিওনেল মেসির সাম্প্রতিক পেনাল্টি ব্যর্থতার বিষয়ে এক প্রশ্নের জবাবে আর্জেন্টিনার কোচ বলেন, “লিও যদি চায়, সে-ই পেনাল্টি নেবে। আমাদের দলে অন্য খেলোয়াড়ও আছে, তবে সে নিতে চাইলে সিদ্ধান্ত তারই।” চলতি টুর্নামেন্টে মেসি তার নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন। ২০২২ বিশ্বকাপের পর থেকে, আর্জেন্টিনার হয়ে শেষ সাতটি পেনাল্টির মধ্যে মাত্র চারটি সফল হয়েছে তার। তবুও স্কালোনির মতে, মেসির অর্জন ও সাম্প্রতিক পারফরম্যান্স তাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। মাঠে পজিশন পরিবর্তনের ক্ষেত্রেও মেসিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানায় স্কালোনি। মিশরের বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচের শেষদিকে, ডানদিকে সরে গিয়ে আক্রমণ তৈরি করেছেন মেসি, যা দলের জন্য কার্যকর ছিল। স্কালোনি বলেন, “এখন সে বেশি সময় মাঝমাঠে খেলে, তবে পুরো দল তার গতিবিধি অনুযায়ী খেলে। খেলায় স্বাভাবিকভাবেই এমনটা হয়েছে এবং দল বুঝতে পেরেছে সে ওই দিক থেকে বিপজ্জনক আক্রমণ তৈরি করতে পারছে।” মিশরের বিপক্ষে ম্যাচে মেসি একটি গোলের অ্যাসিস্ট করার পাশাপাশি সমতাসূচক গোলও করেন। চলতি টুর্নামেন্টে ৪১০ মিনিট খেলে, ১৫টি সুযোগ তৈরি করে তিনি করেছেন ৮টি গোল এবং ১টি অ্যাসিস্ট। শেষ দুই বিশ্বকাপে, তার গোল সংখ্যা ১৫টি এবং অ্যাসিস্ট ৪টি। ৩৯ বছর বয়স হলেও স্কালোনি তার ফিটনেস নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেননি। তিনি বলেন, “লিও আগের মতোই দৌড়ায়। খুব বেশি বা কম নয়। পার্থক্য হলো, এখন তার প্রতিটি কাজই আরও বেশি কার্যকর।” দলের সামগ্রিক পারফরম্যান্সের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, “কেপ ভার্ডের বিপক্ষে আমরা জয়ের যোগ্য ছিলাম, যদিও ১২০ মিনিট লেগেছে। আর মিসরের বিপক্ষে আরও ভালো খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, ভুলও ছিল খুব কম।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%