ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় কৌশলগত পরিকল্পনা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন এ্যাকশান- মুক্তির আহবান (সিফরআর) প্রকল্পের উদ্যোগে আয়োজন করা হয়। এতে সহযোগিতা প্রদান করে কিন্ডারনটহিলফে (কেএনএইচ)- জার্মানী।

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্পের ব্যবস্থাপক ফারাহানা জাহান, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্শী মন্ডল, প্রিংয়ান্কা বিশ্বাস, ফাইমা খাতুন, অগ্রগামী এবং প্রত্যাশা সংগঠনের শারমিন আক্তার, মোহসিনা খাতুন, এনজিও প্রতিনিধি মুর্শিদা আক্তার, উপদেষ্টা মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনসংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্যোগে ২টি জন সংগঠনের সক্ষমতা দুর্বলতা, তাদের সুযোগ এবং ঝুঁকি নিরুপন করার মাধ্যমে ৩ বছরের জন্য পরিকল্পনা তৈরি করা হয়।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

"আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরে পড়া মুক্ত" এবং "শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়" এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় সুশীলনের আয়োজন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে সোমবার ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও জোৎসা বালার যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন সিংহ, দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফাতেমা খাতুন, সখিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সাজু পারভিন প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপকারভোগী শিক্ষার্থী আল আমিন, শাহিনুর রহমান ও আয়েশা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন এবং সকলকে শিশুদের প্রতি যত্নশীল হওয়া ও তাদের ভবিষ্যতের কান্ডারী হিসেবে গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানে শিশু চাইল্ড ফোরামের সভাপতি অনামিকা পাড় সকলকে শপথ বাক্য পাঠ করান। শেষে অতিথিবৃন্দ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা সম্বলিত ফলক উন্মোচন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে হত্যা মামলার আসামির তথ্যের ভিত্তিতে পুলিশ একটি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর রাতে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি দেশি তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি সুলতানার মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


অভয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি সুলতানার মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩১৭-মহিলা আসন-১৭ সংসদ সদস্য সুলতানা আহমেদ এই মতবিনিময় করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮যশোর ৪-আসনের দায়িত্ব প্রাপ্ত ও ৩১৭-মহিলা আসন-১৭ আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ। বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি প্রমুখ। সভায় উপজেলা-নওয়াপাড়া পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ১২ টার দিকে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সুলতানা আহমেদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। উপস্থিত ছিলেন উপজেলা বিএরপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষ অফিসার বিশ্বজিৎ সাহা, সমাজসেবা অফিসার মো: আব্দুল কাদেরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির ক্ষোভ প্রকাশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কলেজ স্ট্যান্ড এলাকা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি অল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।"

পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল মন্তব্য করেন, “শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।"

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, "সুযোগ বুঝে খুবই অল্প সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ছেলে ঝটিকা মিছিল করেই গা ঢাকা দিয়েছে। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%