ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

২৪ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনাগুলো কী ছিল?


২৪ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনাগুলো কী ছিল?

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের সাথে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়।

আজ ২৪ অক্টোবর (শনিবার), ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার প্রেক্ষিতে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও স্ক্রিনিং অনুষ্ঠিত

৬৯ - দানিয়ুব সেনাবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের নেতৃত্বে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়, যেখানে তিনি ভেস্পেসিয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তার বাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।

১১৪৭ - চার মাসের অবরোধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব দেন আফনসো হেনরিকস, যিনি লিসবন পুনরুদ্ধার করেন।

১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়, যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।

১২৬০ - মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুযকে গোপনে হত্যা করা হয়।

আরও পড়ুন: ২৩ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংকলন

১৩৬০ - ব্রেতিগনি চুক্তি অনুমোদিত হয়, যা শত বছরের যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি নির্দেশ করে।

১৩৬০ - দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।

১৫৯০ - দ্বিতীয় রোয়ানোকে কলোনির গভর্নর জন হোয়াইট হারিয়ে যাওয়া উপনিবেশিকদের অনুসন্ধানে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।

১৫৯৬ - দ্বিতীয় স্প্যানিশ আর্মাডা ইংল্যান্ডে আঘাত হানতে যাত্রা করে, কিন্তু কেপ ফিনিস্টেরের কাছে ঝড়ে বিধ্বস্ত হয়ে বন্দরে ফিরে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন: ১৯ অক্টোবর: ইতিহাসের নানা দিকের উল্লেখযোগ্য ঘটনা

১৬০৫ - মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।

১৬৪১ - আইরিশ বিদ্রোহের নেতা ফেলিম ও'নিল ডানগ্যাননের ঘোষণা জারি করেন, বিদ্রোহের যৌক্তিকতা তুলে ধরেন এবং রাজা প্রথম চার্লসের প্রতি আনুগত্য ঘোষণা করেন।

১৬৪৮ - ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৫ - পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।

আরও পড়ুন: ধূমপান না করেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকিতে অনেকেই

১৮১২ - নেপলিয়ানের যুদ্ধের গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।

১৮১৩ - গুলিস্তান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রুশ-পারস্য যুদ্ধের অবসান ঘটে, কাজার ইরান তার ককেশীয় অঞ্চলের বেশিরভাগ অংশ রুশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করতে সম্মত হয়।

১৮৫১ - কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।

১৮৫১ - উইলিয়াম ল্যাসেল ইউরেনাসের দুটি উপগ্রহ আমব্রিয়েল ও এরিয়েল আবিষ্কার করেন।

আরও পড়ুন: ১৭ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

১৮৫৭ - ইংল্যান্ডের শেফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শেফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।

১৮৬০ - পিকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় আফিম যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে, কিং চীনের কাউলুন চিরস্থায়ীভাবে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করে।

১৮৬১ - বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।

১৮৬১ - যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম আন্তর্মহাদেশীয় টেলিগ্রাফ লাইন সম্পন্ন হয়।

আরও পড়ুন: ১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

১৮৭১ - লস অ্যাঞ্জেলেসে আনুমানিক ১৭ থেকে ২২ জন চীনা অভিবাসী গণপিটুনিতে নিহত হন।

১৮৭৬ - মেইজি জাপানের পশ্চিমীকরণ এবং তোকুগাওয়া সামন্ততন্ত্র বিলোপে ক্ষুব্ধ শিন্তো প্রাক্তন সামুরাইদের একটি চরমপন্থি দল কুমামোতো প্রশাসনিক অঞ্চলে শিনপুরেন বিদ্রোহ শুরু করে।

১৮৮৬ - নরম্যানটন ঘটনা: ব্রিটিশ বণিক জাহাজ নরম্যানটন জাপানের উপকূলে ডুবে যাওয়ার সময় ইউরোপীয় কর্মকর্তারা লাইফবোট দখল করে নেন, এশীয় নাবিক ও যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে দেন।

১৮৮৯ - হেনরি পার্কস টেন্টারফিল্ড বক্তৃতা প্রদান করেন, যা কার্যত অস্ট্রেলিয়ায় ফেডারেশন প্রক্রিয়া শুরু করে।

১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ: ইয়ামাগাতা আরিতোমোর নেতৃত্বে জাপানি সাম্রাজ্যিক সেনাবাহিনী গোপনে ইয়ালু নদী অতিক্রম করে হুশানে দুর্গের উপর আক্রমণ চালায়।

১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ৭ মিলিয়ন ডলারে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কেনার পরিকল্পনা ঘোষণা করে।

১৯০১ - এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।

১৯০২ - গুয়াতেমালার সান্তা মারিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, যা বিংশ শতাব্দীর তৃতীয় বৃহত্তম অগ্ন্যুৎপাত।

১৯১১ - অভরিল রাইট্ তার আবিষ্কৃত উডোজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।

১৯১২ - প্রথম বলকান যুদ্ধ: বুলগেরিয়ার বিজয়ের মাধ্যমে কির্ক কিলিসের যুদ্ধের অবসান ঘটে।

১৯১২ - প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধ: ভিত্তোরিও ভেনেতোর যুদ্ধে ইতালির বিজয়।

১৯২৬ - উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।

১৯২৬ - হ্যারি হুডিনির শেষ পরিবেশনা ডেট্রয়েটের গ্যারিক থিয়েটারে অনুষ্ঠিত হয়।

১৯২৯ - নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে "ব্ল্যাক থার্সডে", যা মহামন্দার কারণ হয়।

১৯৩০ - ব্রাজিলে রক্তপাতহীন অভ্যুত্থানে প্রথম প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং ভার্গাস যুগ শুরু হয়।

১৯৩১ - জর্জ ওয়াশিংটন ব্রিজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস শার্ক বাশি প্রণালিতে আরিসান মারু জাহাজকে টর্পেডো করার পর ৮৭ জন নাবিকসহ ডুবে যায়।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস ট্যাং নিজের টর্পেডোর আঘাতে ফরমোসা প্রণালিতে ডুবে যায়, ৭৮ জন নাবিক নিহত হন।

১৯৪৫ - জাতিসংঘের যাত্রা শুরু।

১৯৪৬ - ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।

১৯৪৭ - ওয়াল্ট ডিজনী "হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটি" দৃঢ়ভাবে সমর্থন করেন।

১৯৪৭ - ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ৬০৮ ব্রাইস ক্যানিয়ন জাতীয় উদ্যানে ব্রাইস ক্যানিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়, ৫২ জন নিহত হন।

১৯৪৯ - জাতিসংঘ সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৯৫০ - তিব্বতে গণমুক্তি ফৌজ সমস্ত সামরিক অভিযান বন্ধ করে, চামডোর যুদ্ধের অবসান ঘটে।

১৯৫৪ - ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।

১৯৫৭ - আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য "X-২০ ডায়না-সয়ার" কর্মসূচি চালু করে।

১৯৬০ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।

১৯৬৩ - বাইকনুর কসমোড্রোমে একটি আর-৯ ডেসনা ক্ষেপণাস্ত্র থেকে অক্সিজেন লিক হয়ে আগুন লাগে, সাত জন নিহত হন।

১৯৬৪ - আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।

১৯৭৫ - আইসল্যান্ডে ৯০ শতাংশ নারী জাতীয় ধর্মঘটে অংশ নেন, লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে কাজ থেকে বিরত থাকেন।

১৯৮০ - ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্‌ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশি লোক গ্রেফতার হয়।

১৯৮০ - পোল্যান্ড সরকার সংহতি ট্রেড ইউনিয়নকে বৈধতা দেয়।

১৯৮৪ - ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন)।

১৯৮৬ - হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।

১৯৯০ - ইতালীয় প্রধানমন্ত্রী জুলিও আন্দ্রেওত্তি ইতালির সংসদে গ্লাডিওর অস্তিত্ব প্রকাশ করেন, যা ওয়ারশ চুক্তির আক্রমণের ক্ষেত্রে সক্রিয় করার জন্য গঠিত ন্যাটো বাহিনী।

১৯৯২ - টরন্টো ব্লু জেস যুক্তরাষ্ট্রের বাইরে ভিত্তিক প্রথম মেজর লিগ বেসবল দল হিসেবে বিশ্ব সিরিজ জয় করে।

১৯৯৫ - বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।

১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।

১৯৯৮ - ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।

১৯৯৮ - ডিপ স্পেস ১ গ্রহাণু বেষ্টনী অন্বেষণ এবং নতুন মহাকাশযান প্রযুক্তি পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়।

২০০৩ - কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।

২০০৪ - আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ৪৯ ম্যাচের অপরাজিত ধারা শেষ করে।

২০০৫ - ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

২০০৭ - চ্যাং'ই ১, চীনা চন্দ্র অন্বেষণ কর্মসূচির প্রথম উপগ্রহ, শিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

২০০৮ - "ব্লাডি ফ্রাইডে", এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধস নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।

২০১৪ - চীন জাতীয় মহাকাশ প্রশাসন পরীক্ষামূলক চন্দ্র মিশন চ্যাং'ই ৫-টি১ উৎক্ষেপণ করে, যা চাঁদের পেছনে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসে।

২০১৫ - ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির হোমকামিং প্যারেডে এক চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়, চার জন নিহত এবং ৩৪ জন আহত হন।

২০১৬ - লিবিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি ফরাসি নজরদারি বিমান মাল্টায় উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, পাঁচ জন নিহত হন।

২০১৬ - ইসলামিক স্টেট - খোরাসান প্রদেশের তিন সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, কমপক্ষে ৫৯ জন ক্যাডেট নিহত হন।

২০১৮ - বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং-জুহাই-মাকাও সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

২০১৯ - আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

২০২২ - ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের কনিষ্ঠ প্রধান মন্ত্রী পদে নির্বাচিত হন।

জন্ম

১৫০৩ - পর্তুগালের ইসাবেলা

১৬৩২ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, ডাচ্ অণুজীব বিজ্ঞানী। এই

১৬৭৫ - ইংরেজ সেনা এবং রাজনীতিবিদ রিচার্ড টেম্পল।

১৭১০ - ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।

১৭৭৫ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।

১৮০৪ - জার্মান ফিজিস্ট উইলহেল্ম এডুয়ার্ড ওয়েবার।

১৮১১ - জার্মানসংগীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।

১৮৫৪ - জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।

১৮৮৭ - স্পেনের রানি ব্যাটেনবার্গের ভিক্টোরিয়া ইউজেনি।

১৮৯০ - শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৮৯১ - ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।

১৮৯৪ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বাঙালি লেখক।

১৮৯৯ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।

১৯০৩ - প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।

১৯০৬ - রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।

১৯১৪ - লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।

১৯২১ - রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।

১৯৩০ - মালয়েশিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।

১৯৩২ - নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবিদ রবার্ট মান্ডেল।

১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।

১৯৩৯ - রশীদ তালুকদার, বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

১৯৬৮ - বাংলাদেশি প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান।

১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরাওয়াত।

১৯৮০ - কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিক্যাল সংগীত শিল্পী।

১৯৮৫ - ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।

১৯৮৬ - ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।

মৃত্যু

১২৬০ - কুতুয মিশরের মামলুক সুলতান।

১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।

১৯৫০ - চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।

১৯৫০ - রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।

১৯৫৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৫৮ - ইংরেজ দার্শনিক জর্জ এডুয়ার্ড মুর।

১৯৭৭ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

২০০১ - জার্মান নিও নাৎসি হারম্যান গ্যাভিরিয়া।

২০১৩ - মান্না দে ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী।

২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

অন্যান্য

জাতিসংঘ দিবস

বিশ্ব উন্নয়ন তথ্য দিবস

বিশ্ব পোলিও দিবস

আন্তর্জাতিক গিবন দিবস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সুচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ এম


আজকের খেলার সুচি

জাতীয় ক্রিকেট লিগে আজ অনুষ্ঠিত হবে ৪টি ম্যাচ। পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের কার্যক্রমও রয়েছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–খুলনা

ময়মনসিংহ–চট্টগ্রাম

ঢাকা–রাজশাহী

রংপুর–বরিশাল

সরাসরি, সকাল ৯–৩০ মি.,

ইউটিউব/বিসিবি

২য় টি–টোয়েন্টি

নিউজিল্যান্ড–ভারত

সরাসরি, দুপুর ১টা,

সনি স্পোর্টস ১ ও ৫

ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

মোহামেডান–ওয়ান্ডারার্স

সরাসরি, দুপুর ২–৪৫ মি.,

কিংস–চট্টগ্রাম সিটি

সরাসরি, বিকাল ৫–৩০ মি.,

টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা–ম্যান সিটি

সরাসরি, বিকাল ৫–৩০ মি.,

আর্সেনাল–এভারটন

সরাসরি, রাত ৮টা,

চেলসি–টটেনহাম

সরাসরি, রাত ১০–৩০ মি.,

স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী

লা লিগা

ভ্যালেন্সিয়া–ভিয়ারিয়াল

সরাসরি, রাত ১০–৩০ মি.,

আতলেতিকো–দেপোর্তিভো

সরাসরি, রাত ১টা, টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯০ দেশে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা ব্যবহৃত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


১৯০ দেশে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা ব্যবহৃত হচ্ছে

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামি আদর্শে পরিচালিত সামাজিক মাধ্যম ‘আলফাফা’ দ্রুত সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বর্তমানে ১৯০টিরও বেশি দেশের মুসলিমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর মিলিয়ে এই অ্যাপটি ইতোমধ্যে ৩ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। প্রতি মাসে ৭০ হাজারের বেশি সক্রিয় ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন।

মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হলেও ‘আলফাফা’ নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামি নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় তরুণ এই উদ্যোগের সূচনা করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সামাজিক মাধ্যম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো বিশ্বব্যাপী একটি ডিজিটাল উম্মাহ গড়ে তোলা।

আলফাফা’র নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, "বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট পূরণ করতে পারে না। বরং সেসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা ইসলামি মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা চাই একটি ‘ডিজিটার উম্মাহ’ তৈরি করতে।"

প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন উন্মোচন করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এবং কম ডেটা খরচে দ্রুতগতির অভিজ্ঞতা প্রদান করে। পাশাপাশি, নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতিও চলছে।

কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি বা পেশাদার প্রোফাইল বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে অনুদান দেওয়ার সুবিধা ও ই-ওয়ালেট যুক্ত হয়েছে। বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছেন ৭ হাজার শিক্ষার্থী। পাশাপাশি, আলফাফায় ইতিমধ্যে ২২ হাজারেরও বেশি রিলস প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগের পাশাপাশি এটি ব্লগ, ফোরাম, চাকরি, শিক্ষাদান ও ই-কমার্সসহ বিভিন্ন সুবিধাসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এক ক্লিকেই বিশ্বের যেকোনো প্রান্তের বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব। শিগগিরই আলফাফায় বই কেনাবেচার বাজার চালু হতে যাচ্ছে। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে বই পড়ার সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পাশের পানিতে ভর্তি খাদে পড়ে যায়। বাসটি দর্শনা পরিবহনের ছিল।

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন এবং আহত হন ১৬ জন।

ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ে চলাকালীন একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে থাকা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পানিতে ভর্তি খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকাজের মাধ্যমে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়। তাদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ১৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) এবং বোরহান উদ্দিন (৫৫)।

আহতদের মধ্যে কয়েকজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর, দামুড়হুদা ও কাপাসডাঙ্গা এলাকায় অবস্থিত। এছাড়া মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর এবং মাগুরা সদর এলাকার বাসিন্দারাও আহতদের তালিকায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট তেলাপোকা দমনে কার্যকর ওষুধ: দাম ও ব্যবহারের নিয়ম জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ছোট তেলাপোকা দমনে কার্যকর ওষুধ: দাম ও ব্যবহারের নিয়ম জানুন

রান্নাঘরের ক্যাবিনেট, ফ্রিজের পেছন অথবা খাবারের তাকের মধ্যে ছোট তেলাপোকা উপদ্রব শুরু হলে তা সহজে বন্ধ হয় না। বাজার থেকে স্প্রে কিনে ব্যবহার করলেও অনেক সময় কয়েকদিন পর পুনরায় তেলাপোকা দেখা যায়। এর কারণ হলো, স্প্রে করে দৃশ্যমান তেলাপোকা মারার পরও লুকিয়ে থাকা পোকা ও ডিমের থলি থেকে নতুন তেলাপোকা বের হতে পারে।

এই সমস্যা সমাধানের জন্য সাধারণ স্প্রের পাশাপাশি জেল বেইট, বোরিক অ্যাসিডভিত্তিক পণ্য এবং উপযুক্ত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তবে কোনটি বেশি কার্যকর হবে, তা নির্ভর করে তেলাপোকার প্রজাতি, উপদ্রবের মাত্রা এবং সঠিকভাবে ব্যবহারের ওপর।

ছোট তেলাপোকা দমনে কোন ধরনের ওষুধ কার্যকর?

১. তেলাপোকা মারার জেল বেইট

ছোট তেলাপোকার উপদ্রবের ক্ষেত্রে জেল বেইট প্রায়শই সবচেয়ে কার্যকর বিকল্পগুলোর একটি হয়ে থাকে। এতে আকর্ষণীয় খাবারের উপাদানের সঙ্গে কীটনাশক মেশানো থাকে, ফলে তেলাপোকা জেল খেয়ে মারা যায়। সঠিক পণ্য ও ব্যবহারের মাধ্যমে এটি লুকিয়ে থাকা তেলাপোকার সংখ্যা কমাতেও সহায়তা করে।

জেল সাধারণত সিঙ্কের নিচে, ক্যাবিনেটের কোণে, ফ্রিজের পেছনে এবং তেলাপোকার চলাচলের কাছাকাছি ছোট ছোট বিন্দুতে ব্যবহার করা হয়। খাবার তৈরির পৃষ্ঠ, বাসন কিংবা খাবারের সংস্পর্শে আসতে পারে এমন স্থানে এটি দেওয়া উচিত নয়।

২. বোরিক অ্যাসিডভিত্তিক পাউডার

বোরিক অ্যাসিডযুক্ত নির্দিষ্ট কীটনাশক পণ্যও তেলাপোকা দমনে কার্যকর। তবে পাউডার মোটা করে ছড়িয়ে না দিয়ে পণ্যের লেবেল অনুযায়ী উপযুক্ত ফাঁক বা লুকানোর স্থানে ব্যবহার করা উচিত। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখা অত্যন্ত জরুরি।

৩. তেলাপোকা মারার স্প্রে

স্প্রে দ্রুত দৃশ্যমান তেলাপোকা মারতে সক্ষম। তবে ক্যাবিনেটের গভীরে বা দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা তেলাপোকা নির্মূল করতে এটি একা যথেষ্ট নাও হতে পারে। জেল বেইটের আশপাশে স্প্রে করলে তেলাপোকা জেলের কাছে আসা কমিয়ে দিতে পারে। তাই দুটো একসঙ্গে নির্বিচারে ব্যবহার করা উচিত নয়।

৪. ইনসেক্ট গ্রোথ রেগুলেটর (IGR)

কিছু পণ্যে এমন উপাদান থাকে, যা তেলাপোকার স্বাভাবিক বৃদ্ধি ও বংশবিস্তারে বাধা দেয়। ব্যাপক উপদ্রবে প্রশিক্ষিত পেস্ট কন্ট্রোল কর্মীরা জেল বেইটের সঙ্গে এ ধরনের পণ্য ব্যবহার করতে পারেন। তবে সব পণ্যে IGR থাকে না এবং এটি তাৎক্ষণিকভাবে সব তেলাপোকা মেরে ফেলে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%