০৭:২৮ পি.এম
ভারতের দিল্লির একটি পেট্রল পাম্পে গ্যাস ভরার সময় একটি ট্যাঙ্কারের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় পাম্পের তিনজন কর্মী নিহত হয়েছেন।
এই বিস্ফোরণটি বুধবার দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে ঘটে। আহত হয়েছেন আরো তিনজন।
সংবাদমাধ্যম এনডিটিভি রিপোর্ট করছে, নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী মনীশ ঘটনাস্থলেই মারা যান। মনীশ পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির একজন বাসিন্দা ছিলেন। তিনি তখন ট্রাকের সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরছিলেন।
আরও পড়ুন: রাত পোহালেই ভোট, বিএনপি না জামায়াত হাসবে?
আহত আরো দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা মারা যান।
আউটার দিল্লির উপ-পুলিশ কমিশনার জানাচ্ছেন, আহত অন্যান্য তিনজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার পর বিস্ফোরণের খবর পাওয়ার পর ছয়টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণের সময় আশপাশে থাকা ছয়জন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন