ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র


হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হল ও গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার এক বছর সময় পেরিয়ে গেলেও এখনো হলের পরিচয়পত্র পাননি। শিক্ষার্থীদের কাছ থেকে পরিচয়পত্রের জন্য ১০০ টাকা করে নেওয়া হলেও, দীর্ঘ সময় ধরে তা সরবরাহ না করার অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

‎

তথ্য সংগ্রহের মাধ্যমে জানা গেছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে জুলাই-৬ হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের কক্ষে ওঠার অনুমতি দেয় হল প্রশাসন। একই বছরের ডিসেম্বর থেকে গণতন্ত্র হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হয়। কিন্তু জুলাই-৬ হলে শিক্ষার্থীদের ওঠার এক বছর এবং গণতন্ত্র হলে ওঠার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও, তাদের হাতে এখনো হলের পরিচয়পত্র পৌঁছেনি।

আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড: এহসানুল মাহবুব জুবায়ের

‎

এদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের জুলাই-৬ ও গণতন্ত্র হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেও, তারা হলের পরিচয়পত্র পাননি। ফলে, পরিচয়পত্র ছাড়াই তাদের আবাসিক হলের জীবন শেষ হয়ে গেছে।

‎

শিক্ষার্থীদের অভিযোগ, হলের পরিচয়পত্রের জন্য নির্ধারিত অর্থ নেওয়া হলেও, সময়মতো পরিচয়পত্র প্রদান করা হয়নি। একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে হলে নিজের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কাজ, অভিযোগ, আবেদন কিংবা জরুরি পরিস্থিতিতে পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে। এছাড়া, হলের পরিচয়পত্র থাকলে একজন শিক্ষার্থীকে সহজে শনাক্ত করা সম্ভব হয়। বহিরাগত প্রবেশ করলে তা শনাক্ত করা যাবে, যা হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে সহায়ক হবে।

আরও পড়ুন: দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন

‎

জুলাই-৬ হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান জানান, জুলাই-৬ হলে ওঠার এক বছর হয়ে গেলেও, তাদের এখনো হল কার্ড দেওয়া হয়নি। আবাসনের নিশ্চিতকরণের সময় হল কার্ড দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও, হল প্রশাসন এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে, অভিযোগ, আবেদন, প্রশাসনিক কাজ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিচয় শনাক্ত করতে গিয়ে তারা অসুবিধায় পড়ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়ায় জনআকাঙ্ক্ষার প্রতীক মোঃ সবুজ খান

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়ায় জনআকাঙ্ক্ষার প্রতীক মোঃ সবুজ খান

বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম পরিচিত ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও নির্বাচনী আমেজ।

এ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সবুজ খান। সততা, পরিশ্রম, মানবিকতা ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোঃ সবুজ খান একজন সৎ, পরিশ্রমী ও মেহনতী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি তার আন্তরিকতা এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

৩ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন মোঃ সবুজ খান।

এলাকাবাসীর প্রত্যাশা, একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। সেই প্রত্যাশা থেকেই অনেকেই মোঃ সবুজ খানকে ভবিষ্যৎ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

মোঃ সবুজ খান বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করব এবং ৩ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এখন আলোচনার অন্যতম নাম মোঃ সবুজ খান। সততা, পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাকে পুঁজি করে তিনি এগিয়ে যেতে চান সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির বিষয়ে বড় ধরনের দুঃসংবাদ জানিয়েছে।

 

সাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বর মাসের শুরুতেই বৃষ্টিভেজা আবহাওয়ার পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

রাতের তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থাকবে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কর্তৃক প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার পরে বিভিন্ন সাংবাদিকদের দিয়ে ফোন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক: শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার পরে বিভিন্ন সাংবাদিকদের দিয়ে ফোন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়নকাজে অনিয়ম, অবৈধ অর্থ লেনদেন এবং বিপুল সম্পদ অর্জনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনি রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ঠিকাদারি ও উন্নয়নকাজে প্রভাব বিস্তার করতেন।

অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে ঝালকাঠিতে দায়িত্ব পালনকালে শহিদুল ইসলাম প্রভাবশালী অবস্থান তৈরি করেছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্বাধীনভাবে কোনো বক্তব্য বা নথি পাওয়া যায়নি। নাম প্রকাশ করতে অনিচ্ছুক কিছু ঠিকাদার জানিয়েছেন যে তাহার সকল প্রমাণ আদি আপনারদের কাছে দিব একটু সময় দিতে হবে।

অভিযোগকারীদের আরও দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহিদুল ইসলাম স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নতুন রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে সরকারি উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন কেউ কেউ।

ঠিকাদারদের কাছ থেকে কমিশনের অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ঝালকাঠি জেলায় বিভিন্ন উন্নয়নকাজের বিপরীতে শহিদুল ইসলামের কাছে কথিতভাবে ৫ শতাংশ হারে অর্থ দিতে হতো। তাঁর দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই হার বেড়ে ৭ শতাংশ হয়েছে।

তবে ওই ঠিকাদারের করা এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি। যে কারণে ধারাবাহিক প্রতিবেদনে প্রচার করা হবে। অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য নথি বা আর্থিক লেনদেনের প্রমাণও প্রতিবেদকের হাতে আসেনি তবে অতি দ্রুত ঘুষের লেনদেনের ভিডিও তাহা প্রচার করা হবে।

প্রকল্প পরিচালক হওয়ার পরও অভিযোগ

পরবর্তীতে শহিদুল ইসলাম ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগকারীদের দাবি, প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন উন্নয়নকাজের অনুমোদন, বাস্তবায়ন ও ঠিকাদারি কার্যক্রমকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে নতুন করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠতে থাকে।

কয়েকজন অভিযোগকারীর ভাষ্য, নির্বাহী প্রকৌশলী থাকাকালে বিভিন্ন কাজের ক্ষেত্রে কথিত কমিশনের হার প্রায় ১০ শতাংশ পর্যন্ত ছিল। প্রকল্প পরিচালক হওয়ার পর সেই হার আরও বেড়েছে বলেও তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, যারা তুলনামূলক বেশি অর্থ দিতে সম্মত হন, তাঁদের কাজ অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়।

তবে এসব অভিযোগেরও স্বাধীন ও নথিভিত্তিক যাচাই এই প্রতিবেদনে সম্ভব হয়নি।

ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ

অভিযোগকারীদের আরও দাবি, দেশের বিভিন্ন জেলার কয়েকজন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে শহিদুল ইসলামের দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই যোগাযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী ঠিকাদারি গোষ্ঠী বা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

তাঁদের ভাষ্য, অতীতে গড়ে ওঠা কথিত প্রভাববলয় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও সক্রিয় রয়েছে। তবে এ দাবির পক্ষে সংশ্লিষ্ট কোনো সরকারি নথি বা তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

নামে-বেনামে সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ

শহিদুল ইসলাম এবং তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগও করেছেন কয়েকজন অভিযোগকারী। এমনকি বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল, ব্যাংক লেনদেনের তথ্য, সম্পদ বিবরণী কিংবা সরকারি তদন্তের নথি এই প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলো সত্য কি না, তা নিরপেক্ষ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

বক্তব্য জানতে ফোন, সাড়া মেলেনি

উত্থাপিত অভিযোগের বিষয়ে মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে রিং হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।

তদন্তের দাবি

সংশ্লিষ্টদের দাবি, শহিদুল ইসলামের দায়িত্ব পালনকালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, দরপত্র, কার্যাদেশ, বিল পরিশোধ, ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকা এবং আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে।

তাঁরা অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

তবে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তদন্ত বা আদালতের সিদ্ধান্ত ছাড়া এসব অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।তাহার এই দুর্নীতির সংবাদ প্রচার কারনে আজ তালাশ বিডি সম্পাদকের কাছে একজন সংবাদ কর্মীকে দিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা সরকারের রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

আন্তর্জাতিক ডেস্ক

মো: হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা সরকারের রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন
 
আগামী ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে দলীয় কমিটি গঠন করতে হবে। এসব কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল।
বক্তব্যে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন আরও বলেন, দলের ভেতরে ঘাপটি মেরে শত্রুরা বসে আছে। তাই দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবির হিরা ও আফরোজা আক্তার সোমা, উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ শহীদ, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ উর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%