ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক


বেনাপোল-পেট্রাপোল বন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলতে থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে।’

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ‘দুর্গাপূজার ছুটিতে পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।’

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন বলেন, ‘ছুটির মধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারবে।’

এ বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, ‘পূজার ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর চাপ বাড়তে পারে বলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।’

বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রফতানি হয়। এ পথে প্রতিদিন দুই থেকে আড়াই হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হামলার কারণে স্থগিত সিক্স কিংস স্ল্যাম, নতুন তারিখ ২৭-৩০ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ এম


সৌদি আরবে হামলার কারণে স্থগিত সিক্স কিংস স্ল্যাম, নতুন তারিখ ২৭-৩০ ডিসেম্বর

রিয়াদের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ‘সিক্স কিংস স্ল্যাম’ নামক তারকাখচিত টেনিস টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টটি আগামী ২১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল, তবে নতুন সূচিতে এটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ ডিসেম্বর।

এই তিন দিনের প্রদর্শনী টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচ এবং আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

টেনিসের পাশাপাশি সৌদি প্রো লিগের সূচিতেও পরিবর্তন এসেছে। রোনালদোর আল নাসরের ম্যাচসহ তিনটি ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। আল রিয়াদ ও আল হিলালের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের লড়াই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আল আহলির মাঠে আল নাসরের ম্যাচটি আগামী মার্চে সরিয়ে নেয়া হয়েছে।

বিশ্বের শীর্ষ টেনিস তারকাদের কাছে আকর্ষণীয় এই টুর্নামেন্টটি রেকর্ড অঙ্কের পুরস্কারের অর্থের জন্য পরিচিত। গত আসরের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অবশ্য চোটের কারণে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনজো ফার্নান্দেজ রেফারিকে ‘ফাউল করলেন’ ম্যানসিটির বিপক্ষে ম্যাচে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ এম


এনজো ফার্নান্দেজ রেফারিকে ‘ফাউল করলেন’ ম্যানসিটির বিপক্ষে ম্যাচে

চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-২ গোলের বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যেখানে একটি নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এনজো ফার্নান্দেজ ম্যাচের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। যদিও ম্যানচেস্টার সিটি এই ম্যাচে পরাজিত হয়েছে, তবে তার চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে জার্মান রেফারি সভেন ইয়াভলোনস্কির সাথে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের সংঘর্ষকে কেন্দ্র করে।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পিএসজি তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়। দলের হয়ে দিজিরে দুয়ে, উসমান দেম্বেলে এবং ভিতিনহা দুর্দান্ত পারফর্ম করে লক্ষ্যভেদ করেন। এরপর আর্লিং হালান্ড সিটির হয়ে দুটি গোল পরিশোধ করলেও, মাঘনেস আক্লিওচে আরেকটি গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন।

তবে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটে খেলার একটি সাধারণ সময়ের মধ্যে। বলের দিকে দৌড়ানোর সময় রেফারির কারণে এনজো ফার্নান্দেজের দৌড়ের পথ আটকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আর্জেন্টাইন তারকা তার গতিপথ সামান্যও পরিবর্তন করার চেষ্টা করেননি। বরং তিনি সোজাসুজি রেফারির পিঠে গিয়ে সজোরে ধাক্কা মারেন।

রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, এনজো তার দুটি হাত রেফারির পিঠে রেখে সজোরে ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বাহু প্রসারিত করেন। এর ফলে রেফারি সভেন ইয়াভলোনস্কি মাটিতে ভারসাম্য হারিয়ে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পর তিনি হতভম্ব হয়ে পেছনে তাকিয়ে ঘটনাটি দেখার চেষ্টা করেন। অথচ এনজো এরপর লুজ বলের পেছনে না ছুটে শান্তভাবে দাঁড়িয়ে থেকে বল গড়িয়ে চলে যাওয়া দেখতে থাকেন। রেফারি এরপর কোনো বড় ধরনের শাস্তি না দিয়ে শান্তভাবেই খেলা পরিচালনা করতে থাকেন।

রেফারির গায়ে ইচ্ছাকৃতভাবে হাত তোলার পরও কোনো ধরনের কার্ড বা শাস্তি না পাওয়ায় স্টেডিয়ামে উপস্থিত এবং টিভির সামনে থাকা ফুটবল ভক্তরা হতবাক হয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়।

এক ফুটবল ভক্ত সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, ‘এনজো ফার্নান্দেজ তো আসলে রেফারিকে ফাউল করে বসেছেন শুধু নিজের দৌড়ের পথ আটকে দেওয়ার জন্য!’ আরেক ভক্তের মনে প্রশ্ন, রেফারির সঙ্গে এমন ঘটনার পরও এনজো কীভাবে লাল কার্ড পেলেন না?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ এম


সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এর আগে সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, জ্বালানি খাতের এ প্রতিষ্ঠানটির পরিচালনাকেন্দ্রের কাছে একটি ভবনে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট, যা হুতিদের বিরুদ্ধে লড়াই করছে, জানিয়েছে যে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হয়েছে। এ সময় শহরের মধ্যে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলাটি ছিল কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। হুতিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

হুতিদের হামলার জবাবে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় তাদের শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে। সানা বহু বছর ধরে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

রিয়াদ থেকে এএফপি জানাচ্ছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী ‘ধাহরানে আরামকোকে লক্ষ্য করে একটি অত্যন্ত-নির্ভুল সামরিক হানলা’ চালিয়েছে। তিনি জানান, রিয়াদ বিমানবন্দর ও রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা করা হয়েছে। তিনি আরও জানান, ‘আগামী দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। এ সময় সৌদি শত্রুপক্ষের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।’

এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ধাহরানে আরামকোর একটি ভবনে হামলা হয়েছে। এতে ‘সীমিত অগ্নিকাণ্ড’ ঘটলেও কেউ আহত বা নিহত হননি।

ধাহরানে আরামকোর সদর দপ্তর অবস্থিত, যেখানে অসংখ্য ভবন ও আবাসিক কমপ্লেক্স রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটির দুই কর্মী জানান, রাতের বেলায় সদর দপ্তরের একটি টাওয়ারে আঘাত হানা হয়।

তাদের একজন বলেন, ‘ওপরের তিনটি তলা আর নেই।’ এ বিষয়ে অবগত আরেকটি সূত্রও হামলা এবং ভবনটিতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে।

এএফপিকে ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে ভবনটির ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সৌদি আরবে অধিকাংশ হামলা রাজধানীর উপকণ্ঠের অবকাঠামো লক্ষ্য করে চালানো হলেও সাম্প্রতিক হামলাগুলো ক্রমেই শহরের কেন্দ্রের কাছাকাছি চলে আসছে বলে মনে হচ্ছে।

এএফপির এক সাংবাদিক জানান, শহরের কেন্দ্রস্থলে বাসিন্দাদের গাড়ি থামিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। মঙ্গলবার রাতে আকাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের সাদা ধোঁয়ার রেখা দেখা যায়। এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শহরের একটি প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, একটি বিপণিবিতানের ওপর দিয়ে ‘আকাশে একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু ছুটে যেতে দেখেছি’।

তার ভাষ্য, বস্তুটি যাওয়ার সময় ‘হলদেটে আলোর রেখা, এরপর ধোঁয়ার রেখা’ দেখা যায়। পরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘মানুষ শান্ত ছিল; কেউ কথা বলছিল না। আমরা ভীত ছিলাম এবং সবাই আকাশের দিকে তাকিয়ে ছিলাম।’

রিয়াদে এএফপির সাংবাদিকেরা জানান, বুধবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় মুঠোফোনে পাঠানো সতর্কবার্তায় ‘আকাশপথে হুমকি’র কথা জানিয়ে মানুষকে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে হুতিদের মুখপাত্র সারি বলেন, গোষ্ঠীটি আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিভিন্ন তেল স্থাপনায় হামলা চালায়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, এসব হামলার লক্ষ্য ছিল এমন স্থাপনা, যেগুলো ‘রাজ্য, ইয়েমেন, দক্ষিণ লোহিত সাগর ও নৌপথের জন্য হুমকি সৃষ্টি করতে’ ব্যবহৃত হচ্ছিল।

২০১৫ সাল থেকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ যুদ্ধ দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানায় জ্বালানির ঘাটতির আশঙ্কায় বহু বেসামরিক মানুষকে পেট্রল পাম্পের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা গেছে বলে এএফপির এক সাংবাদিক জানান।

সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির সূত্রপাত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ১৩ জন নিহত হন। ২০১৫ সালের পর সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিশ্রুতি দেওয়া হয়, ‘দেশটির নিরাপত্তা কিংবা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা হুমকির মুখে পড়তে দেওয়া হবে না।’

এএফপির সাংবাদিকদের তথ্য অনুযায়ী, রিয়াদের যানজটপূর্ণ সড়কগুলোতে এ সপ্তাহে যানবাহনের চলাচল লক্ষণীয়ভাবে কমেছে। সব স্কুলে দূরশিক্ষণ চালু এবং কিছু প্রতিষ্ঠানে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সৌদি আরবের ফুটবল লিগ (এসপিএল) ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর-সংশ্লিষ্ট ম্যাচসহ তিনটি খেলা স্থগিত করার কথা জানিয়েছে।

আয়োজকেরা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা থাকা ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্টও পিছিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন।

তবে হুতি হামলা সত্ত্বেও চলতি মাসের শেষ দিকে রিয়াদে বড় একটি বিনিয়োগ সম্মেলন আয়োজনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সৌদি আরব। ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত এ সম্মেলনে সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ এবং বিকল্প আকাশপথ ও স্থলপথে যাতায়াতের ব্যবস্থা রাখা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো এএফপিকে জানিয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণমূলক অবস্থানের কারণে সৌদি আরবের বাণিজ্যও বাধাগ্রস্ত হচ্ছে।

তবে জুলাইয়ে ইয়েমেনের স্থগিত যুদ্ধ পুনরায় শুরু হওয়ায় সংঘাত সৌদি আরবের নিজ ভূখণ্ডেও ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরে হুতিদের হামলা দেশটির বিকল্প রপ্তানি পথকেও ক্ষতিগ্রস্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য রক্ষায় নতুন পরিকল্পনা, স্থাপিত হবে শনাক্তকরণ ল্যাবরেটরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ এম


সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য রক্ষায় নতুন পরিকল্পনা, স্থাপিত হবে শনাক্তকরণ ল্যাবরেটরি

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য বিষ প্রয়োগের কারণে এর জলজ জীববৈচিত্র্য চরম সংকটে রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, সরকার একটি বিশেষ ‘বিষ শনাক্তকরণ ল্যাবরেটরি’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে, যা অবৈধভাবে সুন্দরবনে মাছ ধরা বন্ধে কার্যকর হবে। আশা করা হচ্ছে, বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী বছর থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে।

ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে। বন বিভাগের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, এর ফলে অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে যাবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিষাক্ত রাসায়নিক পরীক্ষা ও শনাক্তকরণের জন্য একটি প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য পেশ করা হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে নিয়মিত অভিযান ও আসামি গ্রেপ্তার করা হলেও, দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষার সুযোগ না থাকায় আদালতে অপরাধ প্রমাণ করতে সমস্যা হয়। উপযুক্ত কিট ব্যবহার করে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া জব্দকৃত মাছ বিষাক্ত নাকি খাওয়ার জন্য নিরাপদ, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই কারণে পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযুক্তরা অনেক সময় ছাড়া পেয়ে যায়।

বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন থেকে আগস্ট মাসের মধ্যে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে বিষ প্রয়োগে মাছ শিকারের ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৭৪ জন অভিযুক্তের মধ্যে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযানে ৮৭ বোতল ও ২ লিটার বিষ, ২৪৩.৫ কেজি চিংড়ি, ২১০ কেজি সাদা মাছ, ৭৩৬ কেজি কাঁকড়া, ১৪৪টি নৌকা এবং ১২৫টি অবৈধ জাল জব্দ করা হয়েছে।

প্রকল্পের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে উল্লেখ করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, বিষয়টি বিশ্বব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন হবে। ল্যাবরেটরির সঙ্গে কিটও থাকবে, যাতে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা যায়।

তিনি আরও বলেন, মাছে প্রয়োগ করা বিষ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই তাৎক্ষণিকভাবে পরীক্ষা করতে না পারলে বিষয়টি প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই এ প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সুন্দরবনের মৎস্য সম্পদ নিরাপদ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, সরকার সাময়িকভাবে বিদেশ থেকে টেস্ট কিট আমদানি করতে পারে। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে দ্রুত পরীক্ষার দায়িত্ব দেওয়া যেতে পারে।

তিনি সতর্ক করে বলেন, জোয়ার-ভাটার মাধ্যমে বিষাক্ত পানি ছড়িয়ে পড়লে জলজ পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাণীদের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ড. সুজাত আহমেদ জানান, বিষাক্ত বা রাসায়নিকযুক্ত মাছ নিয়মিত খেলে তা রক্তের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে এবং লিভার সিরোসিস, কিডনি রোগ ও পাকস্থলীর ক্যানসারের মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে।

প্রাকৃতিক সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ বিষ শনাক্তকরণ ল্যাবরেটরি দ্রুত স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন পরিবেশবিদ ও গবেষকরা। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%