১১:৩৭ পি.এম
অস্ট্রেলিয়া গেবেখা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে প্যাট কামিন্সের দল প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায়। তবে এই বিপর্যয়ের মাঝে অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ একটি অনন্য মাইলফলক অর্জন করেছেন। তিনি টেস্টে দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। এতে ভারতের সাবেক ক্রিকেটার দ্য ওয়ালখ্যাত রাহুল দ্রাবিড়কে টপকে নতুন রেকর্ড গড়লেন তিনি।
স্মিথ এই এলিট ক্লাবে পৌঁছাতে ২২৬টি ইনিংস খেলেছেন। এখন তিনি বিশ্বের পঞ্চম দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, যিনি মাত্র ২০৮ ইনিংসে ১১ হাজার রান পূর্ণ করেছিলেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, যাঁর লেগেছিল ২১৩ ইনিংস। স্মিথের আগে তালিকায় আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ভারতের শচীন টেন্ডুলকার। পন্টিং ২২২ ইনিংসে এবং শচীন ২২৩ ইনিংসে এই নজির গড়েছিলেন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু
৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার অস্ট্রেলিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন