ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফেনীতে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে ৩ দপ্তরে ছাত্রদলের স্মারকলিপি


ফেনীতে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে ৩ দপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

ফেনীতে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

ছাত্রদল নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন যে, খাদ্য মানুষের মৌলিক প্রয়োজনের পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনের অন্যতম প্রধান ভিত্তি। তবে বর্তমানে খাবারে ভেজাল, অনিরাপদ সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত ও বিক্রয়, এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যসহ নানা অনিয়মের ফলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এর ফলে লিভার, কিডনি ও হার্টের রোগসহ স্ট্রোক ও ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এমন অবস্থায় জনস্বাস্থ্য বিবেচনায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরাবী, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, সহ-সভাপতি পারভেজ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সাইমুন হোসেন এবং ছাত্রনেতা সৈয়দ মুসা আহমেদ রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক রুবেল মোগল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য ইমরান হাসান, কামরুজ্জামান হৃদয় এবং মোহাম্মদ আসিফ।

সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্মারকলিপিটি গ্রহণ করেন এবং বাজার তদারকি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ আগস্ট: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ও আলোচিত যত ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ এম


১৫ আগস্ট: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ও আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসে রূপ নেয়। এসব ঘটনা ইতিহাসের পাতায় জায়গা পেয়ে থাকে, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের দিশা দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ১৫ আগস্ট ২০২৬, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুর দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১২৮১ সালে - গোয়েথালস প্রধান প্রকৌশলী হিসাবে স্টিভেন্সের স্থলাভিষিক্ত জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

১৮৫৪ সালে - বাংলায় প্রথম ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাওড়া হতে হুগলি পর্যন্ত রেল চলাচল শুরু হয়।

১৮৭২ সালে - ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৭৫ সালে - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম ঘটে।

১৮৮৯ সালে - মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ সালে - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৯৪৫ সালে - জাপান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৭ সালে - ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।

১৯৪৭ সালের এই দিনে - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ সালে - কোরীয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ সালে - আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬৫ সালে - ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।

১৯৭১ সালে - অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।

১৯৭৫ সালে - বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।

১৯৭৫ সালে - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।

১৯৮২ সালে - ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়।

২০০৫ সালে - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়।

২০০৬ সালে - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

২০০৮ সালে - ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন। একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

২০২১ সালে - তালেবান কর্তৃক কাবুল দখলকৃত হয়।

জন্ম:

১৭৭১ সালে - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৭২ সালে - অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক।

১৮৭৩ সালে - রমাপ্রসাদ চন্দ, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।

১৮৭৯ সালে - ইথেল ব্যারিমোর, মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী।

১৮৯২ সালে - লুই দ্য ব্রোয়ি, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০০ সালে - সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।

১৯১২ সালে - আমির খাঁ, ভারতীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী।

১৯১২ সালে - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধিপ্রাপ্ত ও অস্কার বিজয়ী।

১৯১৫ সালে - সত্যেন্দ্রনাথ মৈত্র, সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৯১৭ সালে - খোদেজা খাতুন, বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।

১৯২২ সালে - সৈয়দ ওয়ালীউল্লাহ, একজন বাঙালি কথাশিল্পী।

১৯২৬ সালে - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।

১৯২৬ সালে - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসংগীত শিল্পী।

১৯৩১ সালে - শরৎকুমার মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৩৭ সালে - নয়ীম গহর, বাংলাদেশি গীতিকার।

১৯৩৮ সালে - প্রাণ কুমার শর্মা, ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।

১৯৪৫ সালে - আল্যাঁ জুপে, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৫ সালে - খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৭ সালে - রাখী গুলজার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫১ সালে - লায়লা আরজুমান বানু, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৬৮ সালে - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৭৩ সালে - মারজুক রাসেল, বাংলাদেশি কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা।

১৯৮৯ সালে - ঈশ্বর পান্ডে, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু:

৭৬৭ সালে - আবু হানিফা, ফিকাহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব।

১০৩৮ সালে - প্রথম স্টিফেন, হাঙ্গেরির প্রথম রাজা।

১৯১০ সালে - গিরিশ চন্দ্র সেন, ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক।

১৯৩৬ সালে - গ্রাৎসিয়া দেলেদ্দা, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখিকা।

১৯৪২ সালে - মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই।

১৯৬০ সালে - এরল হোমস, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৯ সালে - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র আব্দুল মালেক শহিদ হন।

১৯৭৫ সালে - স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।

১৯৭৮ সালে - বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।

১৯৯৪ সালে - হরপ্রসাদ মিত্র, কবি ও সাহিত্য সমালোচক।

২০১৮ সালে - অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।

২০২০ সালে - মুর্তজা বশীর, প্রখ্যাত চিত্রশিল্পী।

২০২১ সালে - গের্ড মুলার, জার্মান ফুটবলার।

২০২৩ সালে - মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার।

২০২৪ সালে - রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ এম


দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ এম


শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ থাকবে

প্রতিদিন মানুষের কিছু না কিছু কেনাকাটার প্রয়োজন হয়। মানুষ বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। প্রয়োজনীয় কেনাকাটা বা ঘুরতে গিয়ে যদি দেখা যায় যে ওই এলাকার মার্কেট বন্ধ, তবে মনটা খারাপ হয়ে যায়। এর সাথে সময়ও নষ্ট হয়।

তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকবে তা জানা উচিত।

এবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকা এলাকাগুলো হলো: শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোল, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

এছাড়া, কিছু মার্কেটও বন্ধ থাকবে। তালিকায় রয়েছে: ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ এম


আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ উদযাপিত হচ্ছে। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করতে শুরু করেন।

জীবদ্দশায়, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে আলাদা উৎসবের আবহ তৈরি হতো প্রতিবার। বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের নেতাকর্মীরা শুভেচ্ছা, আলোচনা, দোয়া, সহ নানা কর্মসূচীতে সক্রিয় থাকতেন। কিন্তু এবারের দিনটির বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই; তবে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার রয়ে গেছে।

বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে, তারেক রহমান। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়ে সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা-১৭ সংসদীয় আসনের মহাখালী কড়াইল এলাকায় টিঅ্যান্ডটি মাঠে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিয় দেশনেত্রীর ৮২তম জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

যেমনটি জানানো হয়েছে, গত শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট ২০২৬, শনিবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এই উপলক্ষে স্মরণে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

ঢাকায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব নেতাকর্মী ও সমর্থকদের ওই মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে আসা, পরে তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন—বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল উত্থান-পতন এবং আন্দোলন-সংগ্রামে সমৃদ্ধ। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুদৃঢ় সংগঠনের কাঠামো এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন রাষ্ট্রীয় নিপীড়ন এবং সংকটের মুখোমুখি এসে বেগম খালেদা জিয়া দৃঢ় নেতৃত্ব স্থাপন করে ফিনিক্স পাখির মতো দলের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বারবার প্রমাণ করেছেন।

বিএনপির নেতাদের পরামর্শ ও অনুরোধে, বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। দ্রুত সময়ের মধ্যে ১৯৮৩ সালে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপির নেতৃত্ব গ্রহণের পর অপেক্ষাকৃত তাড়াতাড়ি তিনি দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হন। ১৯৮২ সালে এরশাদের সরকারের ক্ষমতা দখলের পর সামরিক শাসনবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বের কারণে ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন ঘটে।

এরপর, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই সময়কালটি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ২০০১ থেকে ২০০৬—এই মেয়াদে দ্বিতীয়বারের মতো পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্যও সরকার পরিচালিত করেছিলেন।

‘আপসহীন নেত্রী’ হিসেবে খালেদা জিয়া রাজনৈতিক পরিচয়ে বিশেষভাবে পরিচিত ছিলেন। দলের নেতাকর্মীদের কাছে তাঁর দৃঢ় অবস্থান ছিল রাজনৈতিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।

অন্যদিকে, তাঁর রাজনৈতিক পথ কখনো সহজ ছিল না। ক্ষমতায় থাকা, বিরোধী দলে থাকা, আন্দোলন, রাজনৈতিক সংঘাত, কারাবাস এবং দীর্ঘ আইনি লড়াই—এই সব মিলিয়ে তাঁর জীবনের অন্তত শেষ কয়েক দশক কেটেছে তীব্র রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে।

বিশেষ করে ২০১৮ সালের পর তাঁর কারাবাস এবং পরবর্তীতে চিকিৎসার জন্য মুক্তি পাওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতার মধ্যে ভুগলেও বিএনপির রাজনীতিতে তাঁর প্রভাব ছিল অটুট।

শেষ সময়ে রাজনীতির বাইরেও তিনি কেন্দ্রে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও বিএনপির সিদ্ধান্তগ্রহণ এবং নেতাকর্মীদের মনোজগতে তাঁর অবস্থান ছিল অটুট। দলের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে তাঁর মতামত, রাজনৈতিক অবস্থান এবং তাঁর উত্তরাধিকার আলোচনা হয়ে আসতে থাকে।

দলের নেতাকর্মীদের কাছে তিনি শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী নন; বরং বিএনপির রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক। নেতাকর্মীরা তাঁকে মায়ের আসনে সবসময় সম্মান করেন।

বিএনপির চেয়ারপারসন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে, যা মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়েছিল। শোক, শ্রদ্ধা এবং ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়েছে দেশের মানুষ।

গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের পাশাপাশি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং নিজ কর্মগুণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হয়ে উঠেছেন একটি জীবন্ত ইতিহাস।

বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বের পর দলের হাল ধরেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র, তারেক রহমান। তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করেছেন।

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই, নির্যাতন এবং দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। নির্বাসিত জীবন কাটিয়েও তিনি দলকে সুসংগঠিত রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ২০ বছর পর আবারও জনগণের বিপুল সমর্থন ও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।

‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ ১৫ আগস্ট, ওইদিনের অনুপস্থিতিতে প্রথম জন্মদিন শোক, শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়ায় তাঁকে স্মরণ করবে বিএনপির অগণিত নেতাকর্মীসহ দেশের মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%