০৯:৩৩ এম
হকি বিশ্বকাপে ভারতীয় নারী দলের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে পরাজিত করে ভারতীয় নারীরা বিশ্বকাপে পঞ্চম স্থান নিশ্চিত করেছে।
১৯৭৪ সালের বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর এটি ভারতের জন্য বিশ্বকাপে সেরা ফলাফল।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
বৃহস্পতিবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে জার্মানি আক্রমণাত্মক খেলা শুরু করে। ভারত অবশ্য সতর্ক থেকে প্রতি-আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা চালাতে থাকে। অধিনায়ক সলিমা টেটেও আক্রমণে কয়েকবার এগিয়ে আসেন।
কিন্তু ধীরে ধীরে ভারতের উপর চাপ সৃষ্টি করতে থাকে জার্মানি। প্রথম কোয়ার্টারের শেষ দিকে জার্মানি পেনাল্টি কর্নার পায়। তবে প্রথম শটটি দুর্দান্তভাবে আটকে দেন গোলকিপার বিচু দেবী। ফের পেনাল্টি কর্নার দেওয়া হলেও তাতে গোল করতে ব্যর্থ হয় জার্মানি।
আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা
দ্বিতীয় কোয়ার্টারেও একই দৃশ্য দেখা যায়। বলের দখল ছিল জার্মানির কাছে। ভারতের আক্রমণও তেমন জমে উঠছিল না। তবে বিরতির আগে ভারত কিছুটা ছন্দ ফিরে পায়। নভনীত কৌর এবং সলিমা কয়েকটি সুযোগ তৈরি করলেও জার্মান গোলকিপার পরপর সেভ করে ভারতকে আটকে রাখেন।
বিরতির পর ভারত সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে আসে। আক্রমণের গতিকে বাড়িয়ে জার্মানির রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে ভারত। ৩৮ মিনিটে জ্যোতি চোট পেয়ে মাঠ ছাড়লেও ভারতের ছন্দ নষ্ট হয়নি। পাঁচ মিনিট পরেই গোল করে ভারতকে এগিয়ে দেন ইশিকা চৌধুরী। দুর্দান্ত ব্যক্তিগত দক্ষতায় জার্মান বক্সে ঢুকে বিপরীত দিক থেকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ভারত ১-০ এগিয়ে যায়।
এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যবধান বাড়ায় ভারত। ৪৪ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করেন নভনীত কৌর। প্রথম সুযোগটি পা লাগার কারণে বাতিল হওয়ার পর ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকেই বল জালে পাঠিয়ে দেন নভনীত। মাত্র দুই মিনিটের মধ্যে গোলশূন্য ম্যাচ ২-০ করে ফেলে ভারত।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর
শেষ কোয়ার্টারের শুরুতেই ফের গোল করেন নভনীত। গোলকিপারকে কাটিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দেন তিনি। ভারত তখন ৩-০ এগিয়ে যায়। তবে জার্মানি হাল ছাড়েনি। শেষ দিকে ভারতের রক্ষণে প্রবল চাপ তৈরি করে তারা। গোলকিপার সবিতা পুনিয়াও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে এগিয়ে রাখেন। ৫৩ মিনিটে জার্মানির পেনাল্টি কর্নার থেকেও গোল হতে দেননি তিনি।
শেষ পর্যন্ত ৫৯ মিনিটে লিন ক্রিংসের গোলে একটি গোল শোধ করে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তেও পেনাল্টি কর্নার পায় তারা। কিন্তু ভারতীয় রক্ষণ আর কোনও সুযোগ দেয়নি। ৩-১ জয় নিশ্চিত করে ভারত বিশ্বকাপে পঞ্চম স্থান দখল করে।
ম্যাচ শেষে ভারতীয় মিডফিল্ডার নেহা মন্তব্য করেন, ‘বিশ্বকাপে পঞ্চম হওয়া সত্যিই গর্বের বিষয়। আমরা সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে চেয়েছিলাম। সেটা হয়নি। তবে পঞ্চম হয়ে আমরা খুশি।’
আগামী এশিয়ান গেমস নিয়ে নেহা আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এশিয়ান গেমস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সামনে অলিম্পিক্সও রয়েছে। এশিয়ায় চিন, জাপান এবং কোরিয়ার মতো শক্তিশালী দল আছে। তাই প্রতিযোগিতা কঠিন হবে। আমরা নিজেদের খেলা আরও ভালো করার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন