মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
১১:২৮ পি.এম
রাজশাহী, ১৩ অক্টোবর, ২০২৬ : রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভিসার আবেদনকারীদের দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়াতে পরামর্শ প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, আবেদনকারীদের নিজস্বভাবে ভিসার আবেদন করতে হবে এবং দালালের সহায়তা না নিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করা উচিত। সময়মতো আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করলে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির ঝুঁকি কমে যাবে।
আজ দুপুরে রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় তিনি ভিসার আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সেবার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানান, ভিসা কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কি না এবং আবেদনকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না, তা দেখতে তিনি নিয়মিত পরিদর্শনে আসেন।
তিনি বলেন, আজকের পরিদর্শনও তার নিয়মিত কার্যক্রমের অংশ। পরিদর্শনে তিনি বিশেষ কোনো সমস্যা দেখতে পাননি। তবে আবেদনকারীদের চাপ সামলাতে ভিড় ব্যবস্থাপনা নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ভিড় ব্যবস্থাপনা সহজ কাজ নয়। এ জন্য নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হয়। একই সঙ্গে সেবা নিতে আসা মানুষ যাতে অযথা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
দালালদের বিষয়ে সতর্ক করে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ঢাকায় ভারতের হাইকমিশনও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দালালদের বিষয়ে সতর্কবার্তা দিয়ে থাকে।
ভিসা আবেদনকারীদের কোনো এজেন্ট বা দালালের ওপর নির্ভর না করে নিজেরাই নির্ধারিত সময়ের স্লট বুক করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন।
মনোজ কুমার আরও বলেন, দালালরা আবেদনকারীদের অসহায়ত্বের সুযোগ নিতে পারে। তাঁদের মাধ্যমে আবেদন করলে কাগজপত্র-সংক্রান্ত জটিলতায় পড়ার ঝুঁকি থাকে।
তিনি সেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আবেদনকারীদের চাপ সামলানো এবং কার্যকর ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ভিসার আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দালালের ওপর নির্ভরশীলতা কমানো গেলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুর জন্য।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে সব নেক আমল কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।
এছাড়া, তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটির গ্যাস অবকাঠামোর ক্ষতি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি ব্যাহত হওয়ার কারণে। খবরটি প্রকাশ করেছে ডন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দোহায় শূরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখার সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই তথ্য তুলে ধরেন। এ বিষয়ে বিস্তারিত জানায় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।
কাতার এলএনজি রপ্তানির ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান দেশ। যুক্তরাষ্ট্রের পর এটি দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হিসেবে পরিচিত। আমিরের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতারের রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেখ তামিম বিন হামাদ আল থানি উল্লেখ করেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে এবং রাস লাফান শিল্পনগরীর কিছু জ্বালানি স্থাপনায় সরাসরি ক্ষয়ক্ষতির কারণে দেশের রপ্তানির একটি বড় অংশ ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, এই সংকটের প্রভাব দেশের সরকারি অর্থনীতিতেও পড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কাতারের মোট রাজস্ব ৪২ শতাংশ কমে গেছে।
কাতারের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং রপ্তানি কার্যক্রমে বিঘ্ন দেশের সরকারি আয়কে চাপের মধ্যে ফেলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’-র নামে বিশৃঙ্খলা বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করেছে। শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এসব সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডে’র নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়াতে হবে।
আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, সরকার আইনজীবীদের জন্য বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা গ্রহণ করছে। তিনি উল্লেখ করেছেন, "৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না।"
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট-এর ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, "আগামী দিনে লিগ্যাল প্রফেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই।" এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আইনজীবীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, "সমাজে আইনজীবীদের প্রফেশনকে আমরা এমন এক উচ্চতায় নিতে চাই- যে উচ্চতায় গেলে আপনার দিকে তাকিয়ে যে কেউ মনে করবে, একজন জ্ঞানী মানুষের কাছে যাচ্ছি।"
তিনি আরও উল্লেখ করেন, "আপনি যখন এই প্রফেশনে আসবেন, আপনাকে শুধু ‘ল’ জানলে হবে না। এর সঙ্গে-সঙ্গে আপনাকে, অর্থনীতি, কেমেস্ট্রি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান জানতে হবে।"
আইনমন্ত্রী বলেন, "এদেশকে এগিয়ে নিতে শুধুমাত্র শিক্ষায়, জ্ঞানে গরিমায় বড় হলে হবে না আপনাকে নীতি-নৈতিকতার কথা মাথায় রাখতে হবে।" তিনি সতর্ক করে বলেন, "আপনি ভালো আইনজীবী কিন্তু টাকার প্রতি যদি আপনার লোভ থাকে, কিভাবে মক্কেল থেকে টাকা বের করে নিবেন; এই চিন্তা যদি থাকে তাহলে আপনি ভালো আইনজীবীর কাতারে পড়বেন না। এ ধরনের ব্যবসা বন্ধ হওয়া দরকার।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ