ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কমিশনারের গুরুত্বারোপ


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, কমিশনারের গুরুত্বারোপ

রাজশাহী, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

এই মাস্টার প্যারেড বুধবার সকালে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং প্যারেড পরিদর্শন করেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: পূর্বধলায় মানববন্ধন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার বলেন, “সকল অফিসার ও ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে নিয়মবহির্ভূত কাজের জন্য শাস্তি-দুটিই নিশ্চিত করা হবে।” জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সততা, আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, “প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন পুলিশ সদস্যের ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলাবোধের প্রতীক। সৌভাগ্যের বিষয়, প্যারেড শারীরিক ফিটনেস ধরে রাখারও সুযোগ তৈরি করে।”

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাহমখদুম অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার প্রণব দাস।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও কার্যকর রাখতে হবে।

এ নির্দেশনা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যাতে বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবা নির্বিঘ্নভাবে পরিচালিত হতে পারে।

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের সকল দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগকে সহজ ও নিরাপদ করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করা আবশ্যক। যদি ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল না থাকে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে না। একইভাবে, অনলাইন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও অসম্ভব হবে।

এই কারণে, বোর্ডের অনলাইন সেবা এবং দাপ্তরিক যোগাযোগকে নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বুধবার সকালে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকান্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা গুলিতে আহত হয়েছেন কিনা। চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। # 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


১০৩ অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি এখন বন্ধ হয়ে গেছে।

গত ২২ সেপ্টেম্বর, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এই সিদ্ধান্তের পর থেকে ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি তাদের কাছে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে, যা আমদানিকারকদের জন্য বিপদের সৃষ্টি করেছে।

ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, "হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।" তিনি আরও বলেন, "আমদানির উদ্দেশ্যে ওপারে তাদের ক্রয়কৃত ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এ ছাড়া আমদানি খরচের লোকশান তো রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপপরিচালক বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপপরিচালক বদলি

কৃষি মন্ত্রণালয় কুড়িগ্রামে সার বিতর্কের প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে।

এই সিদ্ধান্তটি সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে জানানো হয়। পরবর্তী দিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বদলির আদেশের কপি কুড়িগ্রামে পৌঁছায়।

জেলায় সার বিতরণে চলমান বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির কারণে তাকে এই শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে। তাকে ২৩ সেপ্টেম্বর বিকেলের আগে নতুন কর্মস্থলে (ঝিনাইদহ) যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, ২৪ সেপ্টেম্বর দুপুরের আগে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। তার স্থলে নতুন উপপরিচালক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

কুড়িগ্রাম কৃষি অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, সদ্য বদলি হওয়া উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করে অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%