০১:১৩ পি.এম
চীনে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ-সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য শিক্ষার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এই সুখবরটি জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন এবং চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী ও যোগ্য বাংলাদেশি আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে।
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে : www.campuschina.org
আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।
আরও পড়ুন: ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে সুযোগ কতটা বাড়বে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন