বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ্য়াজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা সেবা পাবেন।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর খামারবাড়ির উপ-পরিচালক সৌমিত্র সরকার, ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল ইসলাম শাওন ও ইমরান হোসেন সহ উপকারভোগি কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের প্রথম ধাপে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ১ হাজার ৬২৪ জন কৃষকের মাঝে এ কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয় কৃষি দপ্তর সূত্রে জানা গেছে , কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা কৃষি সেবা প্রদান করা হবে। এতে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, "অপরাধীর কোনো দল নেই। অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় নেই।" তিনি উল্লেখ করেছেন যে, অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা যত প্রভাবশালীই হোক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা ইউনিয়নে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, "জান-মালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ দমনে অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছেন।" তিনি মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর, দখলের ঘটনায় অভিযুক্ত এমপিকে পদত্যাগ করানোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত করা, অভিযুক্ত নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার, গ্রেপ্তার এবং থানার ওসি প্রত্যাহারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছেন।" অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা জমির ওপর খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে ক্রীড়াসামগ্রী দেওয়ার উদ্যোগ রয়েছে। ধোবাউড়ায় একটি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার বিনা মূল্যে ল্যাপটপ এবং কৃতী ছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী বছর থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক পাঠ্যক্রমের অংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো—শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, ভবিষ্যতে একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও গ্রহণ করতে পারে।
তিনি বলেন, আধুনিক বিশ্বে খেলাধুলা একটি মর্যাদাপূর্ণ পেশা এবং বড় অর্থনৈতিক ক্ষেত্র। আমাদের দেশের শিক্ষার্থীরাও যেন আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে সুযোগ তৈরি করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী থেকে পরশুরামের দিকে যাচ্ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। এই সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের হাতের ইশারা দেখে গাড়িটি হঠাৎ থেমে যায়। এরপর প্রধানমন্ত্রী তাকে কাছে ডেকে নেন। বৃদ্ধ ব্যক্তি হাতে থাকা ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এরপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। আবেগঘন মুহূর্তে বৃদ্ধ ব্যক্তি প্রধানমন্ত্রী মাথায় হাত বুলিয়ে দেন এবং দোয়া করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ফেনী থেকে পরশুরামে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দুই প্রজন্মের এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে। বৃদ্ধের প্রধানমন্ত্রী প্রতি স্নেহ ও ভালোবাসার দৃশ্য দেখে অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখে গাড়ি থামানো হয়। প্রধানমন্ত্রী নিজেই গাড়ি থেকে নেমে তার কাছে এগিয়ে যান। বৃদ্ধের দেওয়া ফুল গ্রহণ করে তার সঙ্গে কথা বলেন। তবে বৃদ্ধের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তি স্নেহভরে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন—‘আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুন।’
চারপাশের মানুষ তখন নীরবে সেই দৃশ্য দেখছিলেন। কারো হাতে মোবাইল ফোন ছিল, কেউবা দূর থেকে ভালোবাসা ও স্নেহের এই মুহূর্তটি দেখছিলেন। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণের কাছে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাওয়ার ঘটনা উপস্থিত মানুষের মনে আলাদা আবেগ সৃষ্টি করে।
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে দীঘিনালা জোন। প্রশিক্ষণ শেষে ৪২ জন পাহাড়ি শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দীঘিনালা জোনের পরিচালনায় এবং জোন কমান্ডারের নির্দেশনায় বাবুছড়া, বরাদম ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কম্পিউটার ব্যবহারে তাদের মৌলিক দক্ষতা গড়ে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এক মাসের প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা কম্পিউটার পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পায়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪২ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীরা দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ