ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে ফরিদপুরে 'নন্দিতা সুরক্ষা' উদ্যোগ


আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে ফরিদপুরে

সাম্প্রতিক সময়ে ১৩ বছর বয়সী কন্যা শিশু তাজনিমের হত্যা ও ধর্ষণের ঘটনা কন্যা শিশুর নিরাপত্তা, অধিকার এবং সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যা শিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে নারী উন্নয়ন সংস্থা- নন্দিতা সুরক্ষা।

রবিবার (১১ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের মোতলেব হোসেন হাই স্কুলে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ১০০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। গ্লোবাল এফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় নন্দিতা সুরক্ষার RWVL-B প্রকল্পের আওতায় ওই আয়োজনটি করা হয়।

আলোচনা সভার পর শিক্ষার্থীরা হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নেয়। “বাল্যবিবাহ বন্ধ করো! শিশুর অধিকার রক্ষা করো!”—এমন স্লোগান দিতে দিতে তারা ডিক্রিরচর ইউনিয়নের ভাঙ্গী ডাঙ্গী ও কাজেম মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। এর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: বরিশালসহ ৮টি ‘শান্তি নিবাস’ নির্মাণের ৫ বছর পর চালু হতে যাচ্ছে

নন্দিতা সুরক্ষা বিশ্বাস করে, কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র পরিবার নয়; শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং তাদের মতামত ও স্বাধীনতাকে সম্মান করার মাধ্যমে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বাল্যবিবাহ কীভাবে কন্যাশিশুর শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। পাশাপাশি কিশোরীদের নিরাপদ চলাচল, তাদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কন্যা শিশুর সুরক্ষায় অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌসী জানান, বাল্যবিবাহ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ে উঠুক - এই প্রত্যয়ে নন্দিতা সুরক্ষা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, “প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেঁচে থাকা, শিক্ষা গ্রহণ এবং মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা জরুরি। তাজমিনের মতো শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন অনেকে।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও কমেন্ট দেখলেই বোঝা যায়, কীভাবে ভুক্তভোগী শিশুর প্রতি সহিংসতাকে স্বাভাবিক করার এবং অপরাধের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা চলছে। একটি শিশুর পোশাক, চলাফেরা, আচরণ কিংবা বয়স- কোনোটিই তার প্রতি যৌন সহিংসতা বা হত্যাকে ন্যায্যতা দিতে পারে না। তাই আমরাও এই মানসিকতার পরিবর্তন ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তার দাবি আদায়ে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


গুলশান সোসাইটি অফিসে ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার

রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজের প্রেক্ষাপটে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, এ সময় সোসাইটির কাছে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) এবং মো. জিদান মিয়া (১৯)। রোববার গুলশান জোনের ডিসি অফিস থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ডিএমপি গুলশান বিভাগের ডিসি রুহুল কবির খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে।

সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কিছু ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি প্রদান করছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা। পুলিশ জানায়, এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় গুলশান থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দ মো: হাসান মাইজভান্ডারী: জিয়াউল হক মাইজভাণ্ডারী ত্বরীকার আদর্শ বিশ্বে ছড়িয়ে দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


সৈয়দ মো: হাসান মাইজভান্ডারী: জিয়াউল হক মাইজভাণ্ডারী ত্বরীকার আদর্শ বিশ্বে ছড়িয়ে দিয়েছেন

বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) জালালিয়ত ও জামালিয়ত-এর মাধ্যমে মাইজভাণ্ডারী ত্বরীকার আদর্শ ও দর্শনকে ব্যাপকভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। জন্মের পর থেকেই হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) ত্বরীকা বিকশিত করার উদ্দেশ্যে নিজ ইচ্ছায় তাকে নির্বাচিত করেছিলেন।

রোববার (১১ অক্টোবর) বাদে ফজর রওজা মোবারকের গোসল শরীফ শেষে গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ২৬ আশ্বিন বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আশেকান ও জায়েরীণদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

বিশেষ মোনাজাত পরিচালনা করে রাহবারে আলম বলেন, "এই মকবুল বান্দা সারা জীবনের সাধনা, ত্যাগ ও তিতিক্ষার পর আজকের এই দিনে দুনিয়ার সফর শেষ করে আল্লাহর দিদারে গমন করেছেন।" তিনি গাউসুল আজম মাইজভাণ্ডারীর দর্শনকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ওরশ শরীফের সার্বিক সাফল্য এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে আকুল ফরিয়াদ জানান। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, "ইসলামী আদর্শের মহান ঐতিহ্য অনুসারে আজকের এই বরকতময় দিনে পবিত্র গোসল মোবারক সম্পন্ন হয়েছে।" আল্লাহ যেন সমবেত সকল আশেক-ভক্তের হাজেরী ও খেদমত কবুল করেন, সবার গুনাহখাতা ক্ষমা করে একটি স্বচ্ছল, শান্তিময় ও বরকতময় জীবন দান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


শীতের আগমনী সুর, খেজুরের রস-গুড় ঘিরে আশায় চুয়াডাঙ্গার গাছিরা

শরতের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে। ভোরের কুয়াশা, শিশিরভেজা মাঠ এবং হালকা শীতল বাতাসের মধ্যে চুয়াডাঙ্গার মাঠে খেজুরগাছ পরিচর্যা ও কাটার প্রস্তুতিতে গাছিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

চুয়াডাঙ্গার চার উপজেলার মাঠে খেজুরগাছের পরিচর্যা ও কাটার কাজে গাছিরা সক্রিয়। কারও হাতে রয়েছে ধারালো দা, কোমরে বাঁধা সরঞ্জামের থলে। তারা নিপুণ হাতে গাছের শুকনো অংশ পরিষ্কার করে রস আহরণের জন্য প্রস্তুত করছেন। কয়েক সপ্তাহের মধ্যে গাছে ঝুলবে মাটির হাঁড়ি এবং শুরু হবে খেজুরের রস সংগ্রহের কাজ। এই রস জ্বাল দিয়ে তৈরি হবে সুস্বাদু গুড় ও পাটালি, যা চুয়াডাঙ্গার সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলায় খেজুরগাছের সংখ্যা প্রায় ২ লাখ ৭১ হাজার ৯৬০টি। চলতি মৌসুমে এসব গাছ থেকে রস সংগ্রহ করে ২ হাজার ৭০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমেও গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭০০ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, সে সময় খেজুরের গুড় ঘিরে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ফলে ঐতিহ্যবাহী এই মৌসুমি পণ্যকে ঘিরে গাছি, কৃষক ও ব্যবসায়ীরা এবারও আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তা প্রদানকারীদের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্ত যুবকের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়, যা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর প্রকাশ করা হয়েছে।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা আশা করছেন যে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা প্রদানকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা একত্রে কাজ করছেন। গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় অবস্থিত হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বগুড়ার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে খুঁজে পাননি।

চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%