ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ১৫০০ টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন


ঢাকায় ১৫০০ টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাসায় মাত্র ১ হাজার ৫০০ টাকার চুরির কারণে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সুমন (৪২) ছিল। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি বাড়ির চতুর্থ তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি হবিগঞ্জের। তিনি তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে নাজিমউদ্দিন রোডের ওই বাসাটিতে বসবাস করতেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

হাসপাতালে সুমনকে নিয়ে আসা তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার জানিয়েছেন, সোমবার (৬ জুলাই) রাতে সুমন তার বাসায় গিয়েছিলেন। এরপর বাসা থেকে তার ১ হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়। একই রাতে তিনি সুমনকে বাথরুমে মাদক সেবন করতে দেখেন। এই টাকা চুরি ও মাদক সেবনের বিষয়ে সকালে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে নাসিমাকে ব্যাপক মারধর করেন এবং তার পেটে কামড় দেন। পরে তিনি লোহার তৈরি একটি ধারালো বস্তু এনে নাসিমাকে আঘাত করার চেষ্টা করেন।

নাসিমা আরও জানান, মারধরের আত্মরক্ষার্থে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ওই ধারালো বস্তুটি সুমনের বুকেই বিদ্ধ হয়ে যায়। এতে সুমনের বুক থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে নাসিমা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বুকের বাম পাশে একটি গভীর জখম রয়েছে। বিষয়টি বংশাল থানার পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গনার নতুন সিনেমাকে ঘিরে ২৫০ কোটির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


কঙ্গনার নতুন সিনেমাকে ঘিরে ২৫০ কোটির মামলা

কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’ এখন আইনগত জটিলতায় পড়েছে। ছবিটির শুটিং শেষ হওয়ার পর, ‘কুইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মামলা দায়ের করেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্যান্টম স্টুডিওস ‘কুইন’-এর মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ এনে জিওস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

সংস্থাটির দাবি, ‘কুইন’-এর সিক্যুয়াল নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি ছাড়া কাজ করা হয়েছে, যা কপিরাইট ও মালিকানার শর্তের পরিপন্থী।

ফ্যান্টম স্টুডিওসের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আদালতের শরণাপন্ন হওয়ার আগে জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল এবং আপত্তির বিষয়টি জানানো হয়।

এমনকি প্রতিষ্ঠানটি আইনি নোটিশও পাঠিয়েছিল।

তবে এই আপত্তির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায়, প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের শুরুতে ‘কুইন ২’-এর শুটিং শুরু হয় এবং সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

ফ্যান্টমের দাবি, সিনেমাটির নির্মাণের অগ্রগতির বিষয়েও তারা অবগত ছিল।

তাদের অভিযোগ, অনুমতি ছাড়া কাজ এগোনোর কারণে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’টি সমালোচক ও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। কঙ্গনা রানাউত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান পান। ছবিটি মোট দুটি জাতীয় পুরস্কার জিতেছিল।

‘কুইন’-এর প্রযোজনায় ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স ও ফ্যান্টম ফিল্মস।

২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে প্রতিষ্ঠানটি নতুনভাবে যাত্রা শুরু করে।

তাদের দাবি, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছেই রয়েছে। তাই সিক্যুয়াল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া ছিল বাধ্যতামূলক।

জানা যায়, বিষয়টি আদালতে যাওয়ার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার একাধিক চেষ্টা হয়েছিল।

তবে আলোচনায় সমাধান না আসায়, ফ্যান্টম স্টুডিওস আইনি লড়াইয়ের পথই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বেছে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে বিদায়ের রাতে লজ্জার রেকর্ড রোনালদোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিশ্বকাপ থেকে বিদায়ের রাতে লজ্জার রেকর্ড রোনালদোর

গত রাতের ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে পর্তুগাল ১-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর থেকে বিদায় নিল। ইনজুরি সময়ের প্রথম মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো।

দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ বিশ্বকাপে এসে পর্তুগালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কিছু লজ্জার রেকর্ডের সম্মুখীন হয়েছেন।

বিশ্বকাপের নকআউট পর্বে ১০ ম্যাচে ৭৪১ মিনিট খেলে মাত্র ১টি গোল করেছেন রোনালদো। চলতি বিশ্বকাপের নক আউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে তিনি একমাত্র গোলটি করেছিলেন। এই পর্তুগিজ তারকা কোনো অ্যাসিস্টও করতে পারেননি।

লিওনেল মেসির পরে, বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৬ সালের সেমিফাইনালে খেলা তার সেরা সাফল্য।

স্পেনের বিপক্ষে রোনালদো ১৯ বার বল স্পর্শ করেন। শুরুর একাদশে খেলা কোনো ফিফা বিশ্বকাপ ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় সর্বনিম্ন।

বিশ্বকাপের নকআউট পর্বের কোন ম্যাচে কখনোই গোলপোস্ট লক্ষ্য করে দু'টির বেশি শট নিতে পারেননি রোনালদো। এর পূর্বে তার সেরা পরিসংখ্যান ছিল ২০১০ সালের শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে দু'টি এবং ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দু'টি শট।

এই বিশ্বকাপে রোনালদো ১৭টি শট নিয়েছেন। কিন্তু তিনি সতীর্থদের জন্য গোলের কোনো সুযোগ তৈরিও করতে পারেননি। গত ৬০ বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড, যেখানে তিনি কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

রেকর্ড অনুযায়ী (১৯৬৬ সাল থেকে) সুযোগ তৈরি না করে সর্বোচ্চ ১৫টি শটে ১টি গোল করেছিলেন মেক্সিকোর আলবার্তো গার্সিয়া আসপে ১৯৯৮ সালে।

রোনালদো শেষ ৯টি ম্যাচে কোনও ড্রিবল করার চেষ্টা করেননি। এমনকি তার শেষ ১৫টি ম্যাচে একটিও সফল ড্রিবলিং করতে পারেননি।

ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি মোট ১১টি গোল করেন। এটি পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে, এই গোলগুলোর মধ্যে ১০টি গ্রুপ পর্ব থেকে এসেছে।

বড় কোনো টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে খেলা তিনটি নকআউট ম্যাচের সবগুলোতেই হেরে যাচ্ছে পর্তুগাল। এর মধ্যে ২০১০ বিশ্বকাপের শেষ ষোলো এবং ২০১২ ইউরোর সেমিফাইনাল অন্তর্ভুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

মঙ্গলবার রাজবাড়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নিরাপদ অভিবাসনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৩ টায় এ সেমিনার আয়োজন করা হয়ে ছিল। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। দক্ষ জনশক্তি আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এবং পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। তিনি বলেন, দালালের প্রলোভনে না পড়ে, সরকারি নিয়ম অনুযায়ী বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি কমে যাবে এবং অভিবাসীরা নিরাপদ কর্মসংস্থানের সুযোগ পাবেন। বক্তাগণ আরো বলেন, ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো দেশ’। সেমিনারটি টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এখানে নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, দক্ষতা উন্নয়নের গুরুত্ব, কর্মসংস্থানের সুযোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিটিসির ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, শবিতা রাণী মজুমদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক শেখ সিফাতিসহ টিটিসির প্রশিক্ষক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্ষিক আয়-ব্যয়সহ লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ৮৬ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


বার্ষিক আয়-ব্যয়সহ লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ৮৬ কোটি টাকা

লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়নের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ৮৬ কোটি টাকার একটি বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ দুপুরে পৌরসভা মিলনায়তনে লক্ষ্মীপুর পৌর প্রশাসক সম্রাট খীসা ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা।

আয়ের সাথে সামঞ্জস্য রেখেই ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। এই বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।

পৌর প্রশাসক সম্রাট খীসা জানিয়েছেন, এটি হলো লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আগামী দিনে পৌরসভার কাক্সিক্ষত উন্নয়নের আশা প্রকাশ করেছেন, বিশেষ করে নতুন অর্থবছরে সরকারি প্রকল্প এবং বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%