ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাণীশংকৈলে কন্যাশিশু সুরক্ষায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


রাণীশংকৈলে কন্যাশিশু সুরক্ষায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সহিংসতা ও বৈষম্যমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল সদস্যদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করা জরুরি। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। রালী শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ এম


বিরলে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় সুস্থ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার উদ্দেশ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আ স ম নাসিরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের সাব স্টেশন অফিসার প্রমূখ।

সভায় উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সভার শেষে মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ এম


রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

রংপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী কাবাডি খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা। অনুষ্ঠানে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, ক্রীড়াবিদ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামসুজ্জামান সামু উল্লেখ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এই আয়োজন স্থানীয়ভাবে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। তিনি জানান, ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে কাজ শুরু হয়েছে। কাবাডি টুর্নামেন্ট আয়োজনের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা বলেন, কাবাডি আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। তিনি উল্লেখ করেন, দেশীয় ক্রীড়া ঐতিহ্যকে ধারণ ও বিকশিত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজের সৃজনশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও আইজিপির উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও সমাজ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে।

পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে কোতোয়ালি থানা, হারাগাছ থানাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে মাহিগঞ্জ থানা, তাজহাট থানাকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কোতোয়ালি থানা ও মাহিগঞ্জ থানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে আন্তর্জাতিক প্রবিন দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ এম


মেলান্দহে আন্তর্জাতিক প্রবিন দিবস উপলক্ষে আলোচনা সভা

জামালপুরের মেলান্দহে ১ অক্টোবর বেলা ১১টায় আন্তর্জাতিক প্রবিন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা।

বক্তৃতা প্রদান করেন এসিল্যান্ড মাহবুবা খাতুন জ্যোতি, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আহসান হাবিব, সমাজসেবা অফিসার আরিফুর রহমান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, আজকের জামালপুরের সাংবাদিক আব্দুল হাই, এম.এ.

রশিদ প্রবিন নিবাসের সুপার আবু বক্কর সিদ্দিক এবং প্রবিন নিবাসের সাবেক সুপার একেএম নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রবিনদের প্রতি মানবিক আচরণ প্রদর্শনের পাশাপাশি তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ এর ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের নাগপাড়াস্থ ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি এ প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: মোতাহের হোসেন ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম সংযুক্ত ছিলেন।

এদিকে শেরপুর জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিং এর ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো: শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিংয়ে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে ৩ মাস মেয়াদী এবং এআই প্রকল্পে ২৫ জন প্রশিক্ষণার্থীকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%