ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তানোর অর্কিড স্কুলে প্রয়াত অধ্যক্ষের মাগফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত


তানোর অর্কিড স্কুলে প্রয়াত অধ্যক্ষের মাগফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা সদরে অবস্থিত ‘অর্কিড স্কুল এন্ড কলেজ’-এ অভিভাবক ও সুধী সমাবেশ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের বিদেহী আত্মার মাগফিরাত এবং শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অর্কিড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, তানোর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম শফিকুল আলম পারভেজ এবং এস এম সাজ্জাদ হোসেন পারভেজ, তানোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান মাসুদ, তানোর প্রি-ক্যাডেট কে.জি. স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, আল মদিনা কুরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজসেবক শরীফ উদ্দিন মুন্সী, শিক্ষানুরাগী মিজানুর রহমান, কলেজ শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকার দুর্ধর্ষ চুরি

এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বণিক সমিতির নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি, অভিভাবক এবং প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। অর্কিড স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমানের যৌথ তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সহকারী শিক্ষক মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির ধর্মীয় শিক্ষক মাওলানা আসাদুল ইসলাম। সমাবেশ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে জমি দখলে আম গাছ কাটার অভিযোগে মামলা, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


তানোরে জমি দখলে আম গাছ কাটার অভিযোগে মামলা, তদন্ত শুরু

রাজশাহীর তানোরে জমি দখল করার উদ্দেশ্যে আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ এবং পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেএল নম্বর ৬২, মৌজা খাড়িকুল্লা, খতিয়ান নম্বর ১০২, দাগ নম্বর ২১, শ্রেণি ধানি, পরিমাণ ৬৬ শতক জমি বহরইল গ্রামের শামসুদ্দিন মন্ডলের পুত্র মতিয়ার রহমান বংশপরম্পরায় শান্তিপূর্ণভাবে ভোগদখলে রেখে চাষাবাদ করে আসছেন।

গত ২০ নভেম্বর হঠাৎ বাধাইড় (ইউপি) বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছির উদ্দীন বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক এসব জমি জবরদখলে নিতে জমির কালাইয়ের ফসল বিষ দিয়ে পুড়িয়ে দেয় এবং প্রায় ৫০টি আম গাছ কেটে ফেলেন। এবিষয়ে মতিয়ার রহমান বলেন, "ওই জমির মাস কালাই ও কলার গাছে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বছির। এছাড়াও ওই জমির ওপর থেকে প্রায় ৫০টি আম গাছের চারা কেটে ফেলেছেন।" এসময় বাধা দিতে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। তিনি ভুমিগ্রাসী বছিরকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে বছির বলেন, "তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি সঠিক নয়" জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুর হাসান বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে" বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রীর ছবি সরাতে বলায় ঈশ্বরদীতে ভাইকে কুপিয়ে গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


স্কুলছাত্রীর ছবি সরাতে বলায় ঈশ্বরদীতে ভাইকে কুপিয়ে গুরুতর আহত

ঈশ্বরদীতে স্কুলছাত্রীর ছবি মোবাইল ফোনের স্ক্রিন থেকে সরাতে বলার কারণে তার আপন ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে শহরের ফাতেমোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত যুবকের নাম নওশাদ আলেম পাপ্পু (২৭), যিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিল কামাল আশরাফির ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি তারই এক সহপাঠী ছাত্রের মোবাইলে স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে ছাত্রীকে উত্তপ্ত করা হচ্ছিল। পাপ্পু এবং তার পরিবারের সদস্যরা ছবিটি মোবাইলের স্কিন থেকে সরিয়ে নেওয়ার জন্য ছাত্রের পরিবারের কাছে অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফতেমোহাম্মদপুরের নিজবাড়ি ফেরার পথে কথা-কাটাকাটি এক পর্যায়ে সহপাঠী ছাত্রের বড়ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮-১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে রাতেই পাপ্পুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাপ্পুর বাবা কামাল আশরাফি বলেন, "বিষয়টি নিয়ে এলাকার লোকজন মিমাংসার জন্য আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু তার আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েক যুবক তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে- যা খুবই দুঃখজনক।" তিনি আরও জানান, ছুরিকাঘাতে হাত-পাসহ শরীরের অনেক স্থান ক্ষত হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশকে অবহিত করেছেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তরা পালিয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে বাবার মামলায় সেনাসদস্য ছেলেকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


তানোরে বাবার মামলায় সেনাসদস্য ছেলেকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজের সবটুকু উজাড় করে এবং ধারদেনা

একমাত্র সন্তানকে মানুষ করার দায়িত্ব পালন করেছেন বাবা। ছেলে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু বিপদের সময় ও ঋণের বোঝা নিয়ে বাবার পাশে দাঁড়াননি সেই সন্তান। শেষ পর্যন্ত ভরণপোষণের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন এক অসহায় বাবা।

সম্প্রতি রাজশাহীর জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৬-এ 'পিতামাতার ভরণপোষণ আইনে' মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পিতা মো. রুস্তম মন্ডল (৫০)। মামলার নম্বর- ৬২৫সি/২০২৬। আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্ত সেনাসদস্য মো. শিহাব উদ্দিনকে (২৭) আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে

তথ্য অনুযায়ী, তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার মো. হামিদ মন্ডলের ছেলে রুস্তম মন্ডল। তিনি অসচ্ছল সংসারে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। নিজের সুখ বিসর্জন দিয়ে এবং ধারদেনা করে ছেলে শিহাব উদ্দিনকে পড়াশোনা করিয়ে সেনাবাহিনীতে চাকরির ব্যবস্থা করেন।

গত দুই বছর ধরে সংসারে সচ্ছলতা

অন্যের জমি বর্গা নিয়ে ধারদেনা করে আলু চাষ করেন রুস্তম মন্ডল। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে প্রায় ১০ লাখ টাকা ঋণের বোঝা মাথায় এসে পড়ে। এই আর্থিক সংকটের মধ্যে স্ত্রী চামেলি বেগম অভিমান করে বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে ছেলে শিহাব উদ্দিন মাকে নিজের কর্মস্থল ক্যান্টনমেন্টে নিয়ে গেলেও জন্মদাতা পিতার ভরণপোষণ কিংবা ঋণের বিষয়ে কোনো খোঁজখবর নেননি। নিরুপায় হয়ে বেঁচে থাকার তাগিদে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রুস্তম মন্ডল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে

সেনাসদস্য মো. শিহাব উদ্দিন মুঠোফোনে মন্তব্য করেন, "বাবা অযথা জমিজমা বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যা নিয়ে পরিবারে অশান্তি লেগে থাকে। এ কারণে মাকে আমার কর্মস্থলে নিয়ে এসেছি। এতে ক্ষুব্ধ হয়ে বাবা ভরণপোষণের মামলা করেছেন। ধার্য তারিখে আদালতেই এর জবাব দেব।"

বাদীপক্ষের আইনজীবী রায়হানুল হক

ভুক্তভোগী জানান, অভাব-অনটনে থাকা অসহায় বাবার কোনো খোঁজখবর ও ভরণপোষণ না দেওয়ায় পিতামাতার ভরণপোষণ আইনে মামলাটি করা হয়েছে। আদালত আসামিকে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

অধিকাংশ পরিবহন মালিক পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা এবং নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। শনিবার বিকেল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হতে শুরু করেছে। তবে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন বিকল্প পথে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে।

খুলনা বাস টার্মিনালের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির ঘোষণার পর শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে কোনো টিকিট বিক্রি করেনি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।

খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন শনিবার বিকেলে বলেন, "লকডাউন কর্মসূচির ঘোষণায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।" তিনি জানান, শনিবার দুপুরে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বর্তমানে বাসটির অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ আবার এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. আব্দুল কাদের জানান, শনিবার সকাল থেকে তাদের বাস চলাচল করেছে। তবে সন্ধ্যার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ রুটে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, "যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনা করে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকার উদ্দেশে বাস চলাচল করবে।

তিনি আরও জানান, "গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে।" এ বিষয়ে সন্ধ্যায় একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। তবে আপাতত গোপালগঞ্জ রুটে কোনো বাস চলাচল করবে না বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%