০৭:০৭ পি.এম
নেত্রকোণা, ৩১ আগস্ট, ২০২৬ : জেলার দুর্গাপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে নওশাদ (০৪) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু নওশাদ দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মেহেদী হাসান রাকিবের পুত্র।
আরও পড়ুন: সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ১৫ জন আহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নওশাদ বাড়ির উঠানে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন এবং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নওশাদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন