০৭:০৯ পি.এম
যশোর, ৩১ আগস্ট, ২০২৬ : আজ শার্শা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় শাড়ি, ফুচকা, চকলেট এবং কসমেটিকস সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) -এর বেনাপোল আইসিপি টহলদল এই অভিযানটি পরিচালনা করে।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
জানা যায়, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চলাকালে ৬৯টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, চারকেজি জিরা, দুইকেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি বিভিন্ন কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।
বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন