ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ইয়ামাহার নতুন শো-রুমের উদ্বোধন


চট্টগ্রামে ইয়ামাহার নতুন শো-রুমের উদ্বোধন

চট্টগ্রামের সিডিএ আভিনিউয়ের মুরাদপুরে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুম টুয়েন্টি এইট মোটর্স যাত্রা শুরু করলো।

শনিবার (২৫ জুলাই) আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শো-রুমটি উদ্বোধন করা হয়। এটি দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।

বিশাল পরিসরে নির্মিত এই আইকনিক শো-রুমে এক ছাদের নিচে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহা-র বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বগুড়ায় অপ্রতিরোধ্য পকেটমার চক্র, আড়ালে গডফাদাররা!

শুধু মোটরসাইকেলই নয়, শো-রুমটিতে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং শতভাগ জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহও রয়েছে। এই শো-রুম থেকে গ্রাহকরা ইয়ামাহার অফিসিয়াল জেনুইন অ্যাপারেলস ও রাইডিং গিয়ার সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে এক বিশাল র‍্যালি দিয়ে শুরু হয়। র‍্যালিটি সিআরবি মোড় থেকে টাইগারপাস হয়ে মুরাদপুরে ইয়ামাহা শো-রুমে পৌঁছায়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; টুয়েন্টি এইট মোটর্সের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা এবং তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার মেলা, ব্যস্ত মৃৎশিল্পীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করল প্রিমিয়ার লিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করল প্রিমিয়ার লিগ

নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো প্রাক-মৌসুম সূচী চূড়ান্ত করেছে। আগামী ২১ আগস্ট তারিখ থেকে ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু হচ্ছে। মৌসুমের উদ্বোধনী সপ্তাহের আগে দলগুলো তাদের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করবে।

জুলাই এবং আগস্টজুড়ে ঘরের মাঠ ছাড়াও বিদেশে প্রীতি ম্যাচের বেশ কিছু সূচি রয়েছে। কিছু ক্লাব প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে বিদেশে যাচ্ছে, আবার অন্যগুলো প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে ইংল্যান্ডে ইউরোপীয় প্রতিপক্ষকে আতিথ্য দেবে।

এবারের মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে কোভেন্ট্রি সিটি, হাল সিটি ও ইপসউইচ টাউন। তিনটি ক্লাবই ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরে নিজেদের প্রমানের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্সেনালের লক্ষ্য থাকবে ২২ বছর পর জেতা তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা। তবে তারা জানে, এনজো মারেস্কার অধীনে ম্যানচেস্টার সিটি এবং আন্দোনি ইরাওলার নেতৃত্বে লিভারপুলসহ কয়েকটি দল তাদের জন্য চ্যালেঞ্জ হবে।

গ্রীষ্মকালীন এই বিরতি নতুন কোচদের জন্য নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গড়ে তোলার সুযোগ এনে দেবে। পাশাপাশি লিগজুড়ে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের মধ্যে অনেকেই মৌসুম শুরুর আগে প্রথমবারের মতো তাদের নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার সুযোগ পাবেন।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আর্সেনাল ১ আগস্ট জিরোনার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। এর পর ৫ আগস্ট রিয়াল বেটিস, ৯ আগস্ট বরুসিয়া ডর্টমুন্ড, ১২ আগস্ট কোমো ও ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে কার্ডিফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

ম্যানচেস্টার সিটি ১ আগস্ট হংকংয়ে ইন্টার মিলানের বিপক্ষে প্রস্তুতি শুরু করবে। এরপর সিউলে কে লিগ অল-স্টার্স ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে। একই মাঠে ৯ আগস্ট এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সিটিজেনরা।

ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ইতোমধ্যেই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে। গত ১৮ জুলাই হেলসিঙ্কিতে রেক্সহ্যামের কাছে ১-০ গোলের পরাজয় দিয়ে তারা নিজেদের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১ আগস্ট স্টোকহোমে এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামবে ইউনাইটেড। ৮ আগস্ট পিএসজি, ১২ আগস্ট লিডস ও ১৫ আগস্ট শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এসি মিলান হবে।

গত ২১ জুলাই ওয়ালসলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রস্তুতি শুরু করেছে এ্যাস্টন ভিলা। পরবর্তী ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ পোর্তো, রিয়াল সোসিয়েদাদ, ইন্দোনেশিয়া অল স্টার্স দল, বিজি পাথুম ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও বরুসিয়া মোচেনগ্ল্যাডবাখ।

চেলসি আগামী ২৮ জুলাই ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করবে। এরপর একে একে টটেনহ্যাম, জুভেন্টাস, এসি মিলান ও জহুর দারুল টাজিমের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

লিভারপুলের প্রথম প্রতিপক্ষ সান্ডারল্যান্ড হবে। পরবর্তী ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ রেক্সহ্যাম, লিডস, মোনাকো ও কোমো।

২০২৬-২৭ মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো : ২১ আগস্ট : প্রিমিয়ার লিগ মৌসুম শুরু, ২৭ আগস্ট : চ্যাম্পিয়ন্স লিগ ড্র, ৮-১০ সেপ্টেম্বর : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শুরু, ৯ জানুয়ারি : এফএ কাপ তৃতীয় রাউন্ড, ২৭ জানুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব শেষ, ১৬ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগ নক আউট পর্ব শুরু, ২১ মার্চ : ক্যারাবও কাপ ফাইনাল, ২২ মে : এফএ কাপ ফাইনাল, ৩০ মে : প্রিমিয়ার লিগ মৌসুম শেষ, ৫ জুন : চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস, কী বার্তা দিয়েছিলেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতির চিঠি ফাঁস, কী বার্তা দিয়েছিলেন ইনফান্তিনো

২০২৬ সালের বিশ্বকাপে রানার্সআপ হিসেবে আর্জেন্টিনাকে দেওয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চিঠি সম্প্রতি ফাঁস হয়ে গেছে। ওই চিঠিতে রানার্সআপ হওয়ার জন্য লিওনেল মেসিদের অভিনন্দন বার্তা প্রদান করেছেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্বের প্রশংসা করাও বাদ রাখেননি ইনফান্তিনো।

বিশ্বকাপে আর্জেন্টিনার পেশাদারিত্ব নিয়ে অনেক সমালোচনার অভিজ্ঞতা রয়েছে। এই বছরের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউল করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, অন্যের খেলা নষ্ট করার জন্য। ফাইনালের পরও স্ক্যালোনির শিষ্যরা লঙ্কাকাণ্ড ঘটিয়েছিলেন। ম্যাচ-পরবর্তী এক সংঘর্ষে লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির ওপর আক্রমণ করেন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িত ছিলেন।

বর্তমানে এই ঘটনাটি ফিফার তদন্তাধীন অবস্থায় রয়েছে। এত কিছুর মধ্যে চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবং তৃতীয় হওয়া ফ্রান্সকেও। ডেইলি মেইল চিঠির সত্যতা নিশ্চিত করার দাবি করেছে।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশে উল্লেখ করা হয়েছে—

‘প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।

আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।

এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ের প্রতি মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। আমরা খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’: দাবি করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’: দাবি করলেন তিনি

 

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। আদালত আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।

রবিবার (২৬ জুলাই) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার আসামি জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এ সময় এজলাসে দাঁড়িয়ে তিনি আদালতের কাছে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের জন্য অনুমতি চান।

পলক আদালতকে জানান, ‘আমার ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক হেলমেট না পরানোর নির্দেশনা দিয়েছেন।

৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম। প্রতিটি মামলার বিচার চলছে, আইসিটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এই অবস্থায় ১৫ দিনে পরিবারের সঙ্গে মাত্র আধাঘণ্টা সাক্ষাতের সুযোগ পাই।’

তিনি আরো বলেন, ‘মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য অন্তত দুই সপ্তাহে দুই দিন তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি দেওয়ার আবেদন করছি।’

পরে আদালত শুনানি শেষে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার আসামি ফোরকান আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানায়। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন।

তিনি জানান, মামলার ৩৪ আসামির মধ্যে এদিন চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এছাড়া জামিনে থাকা আটজন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওইদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অনেকে।

আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফোরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনিবনা না হলে তিনিও একদিন জামায়াত ছাড়তে পারেন: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


বনিবনা না হলে তিনিও একদিন জামায়াত ছাড়তে পারেন: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, বিরোধীদলের পতন শুরু হয়েছে, ১১ দল এখন এসে দাঁড়িয়েছে ৯ দলে।

গতকাল শনিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ সংক্রান্ত মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম (যাকে আজকে কর্নেল অলি আহমদ ডেকেছেন), মাওলানা মামুনুল হক একত্র হয়ে রাস্তায় নামলে ১ সপ্তাহের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন হবে।’ আজকের এই মন্তব্য করেছেন কর্নেল অলি আহমদ। হঠাৎ তারা কেন এক হওয়ার কথা বলছেন? কারণ সবাই কি বিভক্ত হয়ে যাচ্ছে? দেখেন, ঠিক আজকেই খেলাফত মজলিস জোট ছেড়ে বের হয়ে গেছে। খেলাফত আন্দোলন ছাড়ার আগে ছিল ১০ দল, এখন হলো ৯ দল। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ১১ দলীয় জোট এখন ৯ দলীয় জোটে পরিণত হয়ে পড়েছে।

তিনি আরো লেখেন, ‘দেখছেন, কর্নেল অলি আহমদ আজকের বক্তব্যে তার নিজের নামটিও মুখে আনেননি! কিন্তু তিনি তো জামায়াতের আমিরের তুলনায় বড় নেতা! জানি না, বনিবনা না হলে, কবে আবার তিনিও জামায়াত থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেবেন। তিনি বিএনপির সাথে সম্পর্ক খারাপ করেছেন প্রত্যাশিত আসন না পেয়ে। বিএনপি বেশী আসন ছাড় না দেওয়ার মূল কারণ ছিল, ওসব আসনে এলডিপিকে ছাড় দিলে সেখানে জামায়াত জয়ী হতো।

‘আজকাল সন্দেহ হয়, জামায়াতকে অধিক আসনে জয়ী করতে কি কর্নেল অলি আহমদ ওই পলিসি গ্রহণ করেছিলেন! কারণ তিনি মুক্তিযুদ্ধে তার অর্জনকে বিসর্জন দিয়ে জামায়াতের সাথে গিয়েছেন। নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন, আওয়ামী লীগের সময় গোয়েন্দা সংস্থার প্রডাক্ট মাসুদ করিমের ফাঁদে পড়েছিলেন কর্নেল অলি আহমদ। এখন তিনি আবার বিএনপি সরকারের ১ সপ্তাহের মধ্যে পতনের হুমকি দিচ্ছেন, জানি না! তবে ইতোমধ্যে বিরোধীদলের পতন শুরু হয়ে গেছে, ১১ দল এখন ৯ দলে এসে দাঁড়িয়েছে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%