০৭:১০ পি.এম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বাস্তবায়িত হলে তা সরকারের জন্য বুমেরাং বা আত্মঘাতী হয়ে উঠবে।
তিনি রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যলয়ে সাইবার সুরক্ষা আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, "প্রস্তাবিত আইনটি সরকারের জন্য বুমেরাং হবে, আত্নঘাতী হবে। সরকারের উচিত এই অবস্থান থেকে সরে আসা।"
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
তিনি আরও উল্লেখ করেন, আইনে প্রাধান্য পেয়েছে কীভাবে ক্ষমতাকে আরও কুক্ষিগত করা যায়। এর মাধ্যমে বাকস্বাধীনতাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে। ভুয়া তথ্য ঠেকানোর নামে মানুষের অধিকারকে ‘ক্রিমিনালাইজ’ করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া, টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ফেসবুক, ইউটিউবের মতো অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মগুলোর অ্যাকাউন্টটিবিলিটি নিশ্চিত না করা গেলে, অনলাইনে মিস ইনফরমেশন, ডিজইনফরমেশন শুধুমাত্র আইন করে বন্ধ করা সম্ভব হবে না।
একই অনুষ্ঠানে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী মন্তব্য করেন, ক্ষমতাসীন সরকার সমালোচনার বিরুদ্ধে আইন করতে চায়, কিন্তু ক্ষমতা হারানোর পর তারাই অন্যায়ের শিকার হয়।
তিনি সরকারের উদ্দেশে বলেন, "দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।"
আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির
অন্য বক্তারা আইনে মানহানি, দায়মুক্তি বিষয়টি না রাখার কথা জানান। তারা সাংবাদিকদের এই আইনের আওতায় না পড়লে সরকারকে তা আইনে উল্লেখ করে দেয়ার পরামর্শ দেন।
গোলটেবিল বৈঠকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ প্রমুখ অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন