ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


দিনাজপুরে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) উদ্যোগে আগামী এসএসসি পরীক্ষার প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার, সিনিয়র সহকারী শিক্ষক মো. আক্তারুল ইসলাম রাঙ্গা, সহকারী শিক্ষক মো. ওবাইদুল্লাহ এবং স্কুলের প্রাক্তণ শিক্ষক মো. খায়রুল আনম।

অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন মোছা. রামিশা বেগম, পবিত্রা রাণী, রাশেদা বেগম ও সাবিনা বেগম। ১০ম শ্রেণির ছাত্র মো. আরিফ, রবিন, শহিদ, নাজিম হোসেন, মুরাদ, রাকিব, পিহু হাসান, ফয়সাল, মুসা, সজিব, সোহাগ, নাফিজ জোবাইদুর, সিমা রায়, নন্দিতা চক্রবর্তী, লায়লা, নিলুফা, শারমিন প্রমুখও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম উল্লেখ করেন, "আপনার সন্তান আপনার সম্পদ। কাজেই আপনার সন্তানকে যোগ্য মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে পরীক্ষার ফলাফল ভালো হবে।" তিনি জানান, চলমান ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক চলমান স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

প্রতি বছর এসএসসি পরীক্ষার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করার কার্যক্রম চালু থাকে এবং এবারও সেই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জবাবদিহিতার সূত্রপাত ঘটবে। সহকারী প্রধান শিক্ষক মো. দেলওয়ার বলেন, "পরীক্ষার্থীরা মোবাইল দেখে সময় নষ্ট না করে নিয়মিত পড়াশুনা চর্চা করতে হবে।" তিনি আরও বলেন, স্কুলের সাপ্তাহিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ও শোভাযাত্রা

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে।

"প্রতিটি হৃদস্পন্দনই জীবন" এই মূলমন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে একটি সেমিনার এবং সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়, যেখানে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেমিনারের সভাপতিত্ব করেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. বদরুদ্দোজা এবং যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডা. মো. মেসবাহউল ইসলাম, এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের রেজিস্টার ডা. মো. ফজলে রাব্বী।

স্বাগত বক্তব্য প্রদান করেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়। অনুষ্ঠানে বক্তারা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসায়েন্টমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে খোলা ও বস্তায় খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৫ এম


দিনাজপুরে খোলা ও বস্তায় খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা

দিনাজপুর বেকারী মালিক সমিতি খোলা ও বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনাজপুরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. শামীম শেখ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ খান শুক্লা, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ। মো. সাইফুল্লাহ বলেন, সম্প্রতি কিছু লাইসেন্স বিহীন বেকারী খোলা আকাশের নিচে বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ খাদ্য সামগ্রী বিক্রি করছে। এটি স্বাস্থ্যসম্মত নয়। এসব পণ্য স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠছে, যাদের পেটের পীড়া, পাতলা পায়খানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব পণ্য খোলা ও বস্তায় বিক্রি বন্ধ করা জরুরি।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় খোলা চানাচুর, বিস্কুটসহ বেকারীর পণ্য সামগ্রী বিক্রি বন্ধ করতে হবে। অবৈধ ও লাইসেন্স বিহীন বেকারী বন্ধ করার পাশাপাশি ১০ টাকার পাউরুটি ৫০ গ্রাম এবং চানাচুর, বিস্কুটসহ অন্যান্য খাদ্য সামগ্রী প্যাকেটজাত করার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় মো. আইয়ুব আলীকে আহবায়ক করে একটি মনিটরিং সেল গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজারহাটে ৩ লাখ টাকায় সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৬ এম


রাজারহাটে ৩ লাখ টাকায় সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের রাজারহাট-তিস্তা মহাসড়ক থেকে হেলাল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কে সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে, যার ব্যয় প্রায় ৩ লাখ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সড়কটির সিসি কাজের উদ্বোধন করেন রাজারহাট সদর ইউনিয়নের ইউনিয়ন প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.টি.এম. রিয়াসাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারি এবং ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কটির সিসি কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে সড়কে কাদা ও পানি জমে চলাচলে যে ভোগান্তির সৃষ্টি হয়, তা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৬ এম


বিরলে দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ

বিরলে মানবিক সহায়তা হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা প্রমুখ।

উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ২৩৩ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%