ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,


শেরপুরে ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা,

 

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইগাতী থানার সভাকক্ষে থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী এবং উপজেলা ট্রাইব্রাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজংসহ অন্যরা।

আরও পড়ুন: চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশায় জামাল আহমদের প্রচারণা শুরু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির নেতারা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: দৌলতপুরে ১১ বস্তা সার আটক, দীপু ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক মন্তব্যের জেরে মৃ-ত্যু-দ-ণ্ড-প্রা-প্ত শ্রীলঙ্কান শ্রমিকের সাজা বাতিল করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


ফেসবুক মন্তব্যের জেরে মৃ-ত্যু-দ-ণ্ড-প্রা-প্ত শ্রীলঙ্কান শ্রমিকের সাজা বাতিল করল সৌদি

সউদী আরবের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে, যিনি ফেসবুকে মন্তব্য করার কারণে এই সাজা পেয়েছিলেন। কলম্বোর উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে সউদী আরবের একটি আপিল আদালত ২৭ বছর বয়সী অনোজন শিবরাসা নামের ওই যুবককে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের ফলে শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়, যা ক্ষমা প্রার্থনার জন্য জোর কূটনৈতিক তৎপরতা শুরু করে।

বুধবার ফেসবুকে এক পোস্টে মন্ত্রী অরুণ হেমচন্দ্র জানান যে, সউদী আরবের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছে। তিনি এই প্রচেষ্টার জন্য উভয় দেশের কর্তৃপক্ষ ও আইনি দলকে ধন্যবাদ জানান।

এর আগে, গত জুন মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় হিন্দু পুণ্যার্থীদের অনুসরণকারী একটি কুকুরকে এক মুসলিম যুবক লাথি মারছে- এমন একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে ইন্টারনেটে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের এক পর্যায়ে এক ব্যবহারকারী একটি হিন্দু দেবদেবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর জবাবে শিবরাসা তামিল ভাষায় মহানবী (সা.)-কে নিয়ে অপমানজনক একটি কমেন্ট লেখেন।

যদিও শিবরাসা দ্রুতই কমেন্টটি মুছে ফেলেন এবং একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করেন, তবে তার সেই কমেন্টের স্ক্রিনশট তার নিয়োগকর্তা এবং সউদী কর্মকর্তাদের নজরে আনা হয়। এর ফলে জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়।

এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে কি না, কিংবা তিনি কতদিন এবং কীভাবে আটক থাকবেন- তা এখনো স্পষ্ট নয়। এর আগে আল-আহসা ক্রিমিনাল কোর্ট তাকে প্রাথমিকভাবে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সউদী রিয়াল (প্রায় ৮ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছিল।

শিবরাসার আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত শ্রীলঙ্কার আইনপ্রণেতা ফায়জার মুস্তফা বিবিসি সিংহলাকে নিশ্চিত করেছেন যে, সউদী আরব মৃত্যুদণ্ড বাতিল করেছে। তিনি আরও জানান যে তারা বর্তমানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়টি পর্যালোচনা করছেন।

শিবরাসার পরিবার আগে জানিয়েছিল, গত ২৮ সেপ্টেম্বরের পর থেকে তাদের সাথে তার কোনো সরাসরি যোগাযোগ ছিল না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও তার জীবন রক্ষার দাবিতে সোচ্চার হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, সরকারের দায়িত্ব আইন-শৃঙ্খলা সহ সব বিষয়ে রয়েছে এবং চ্যালেঞ্জের কোনো বিষয় নেই। তিনি উল্লেখ করেন, "অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই।"

আজ বুধবার চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি জানান, সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে এই ডিজিটাল ফরেনসিক ল্যাব। তবে, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে আন্তঃবিভাগীয় সহযোগিতা সব সময়ই বিদ্যমান, কারণ সব বিভাগ একই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

মন্ত্রী বলেন, "পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝে মাঝে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে, সে ক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব, যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে খুব দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে। তিনি বলেন, "আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি। কোরীয় সরকারের কাছে আজ আমরা এসব ফরেনসিক ল্যাব, বিশেষ করে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের জন্য সহযোগিতা চেয়েছি।"

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টাচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, প্রতারণা হচ্ছে। এমনকি শেয়ারবাজারে কারসাজিও সাইবার স্পেসের মাধ্যমে হচ্ছে। এসব অপরাধ উদ্ঘাটন ও দমনের জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। এ জন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকে কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে, যা ভিসেরা রিপোর্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। এর সম্প্রসারণও জরুরি হয়ে পড়েছে। কারণ বিচারিক ব্যবস্থায় মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে এসব বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর প্রত্যয়ন প্রয়োজন হয়। যুগের প্রয়োজনে এবং অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এসব প্রয়োজন মেটাতে হবে। সেই প্রয়োজন মাথায় রেখেই আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ বন্ধ, প্রতিরোধ ও দমনের জন্য উন্নত সরঞ্জাম, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অন্যান্য সুবিধাসহ সুসজ্জিত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইআবির ফাজিল পরীক্ষা কাল শুরু, কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


ইআবির ফাজিল পরীক্ষা কাল শুরু, কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রের প্রতিটি কক্ষ, অভ্যন্তরীণ এলাকা এবং পরীক্ষার্থীদের যাতায়াতের পথে সিসি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করেছে। এছাড়া, পরীক্ষা চলাকালে এসব ক্যামেরা সচল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা কার্যকর করার জন্য সব কেন্দ্রের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইআবির একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিষয়টি দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

এছাড়া, আরও জানানো হয়েছে যে, দেশব্যাপী একযোগে ৩৪২টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য এবং পরীক্ষার সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইআবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে এবং কেন্দ্রের অভ্যন্তরে পরীক্ষার্থী চলাচলের পথে সিসি ক্যামেরা স্থাপন এবং পরীক্ষা চলাকালীন সময়ে তা সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে 'বাজিখোর' গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


জামালপুরে জ্যান্ত শালিক পাখি খাওয়ার অভিযোগে

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাহ কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাঁচা খাবে বলে স্থানীয় কয়েক জনের সাথে ৫শত টাকা বাজি ধরেন। একপর্যায়ে সে একটি জীবিত শালিক পাখি কাঁচা খেয়েও ফেলেন।

বুধবার সকালে তার এই জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা আমাদের এখানে আসেন। তারা এলে আসামীকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলো তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%