ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোরআনে এআই নেই কেনো? প্রশ্নের উত্তর দিলেন ডা. জাকির নায়েক


কোরআনে এআই নেই কেনো? প্রশ্নের উত্তর দিলেন ডা. জাকির নায়েক

নিসা নামের একজন নারী, যিনি আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক হিসেবে কাজ করেন, ড. জাকির নায়েকের কাছে তার বসের একটি প্রশ্ন উপস্থাপন করেন।

তার বস ধর্মের প্রতি অবিশ্বাসী। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব এবং সম্ভাব্য বিপজ্জনক ব্যবহারের বিষয়ে তিনি জানতে চান, কোরআনে এসব প্রযুক্তি সম্পর্কে আলোচনা নেই কেন?

এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তিনি ইসলাম গ্রহণের বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

আরও পড়ুন: নামাজে চোখ বন্ধ রাখা জায়েজ কি না?

ড. জাকির নায়েক প্রশ্নের জবাবে বলেন, কোরআন একটি বিজ্ঞানের বই নয়, বরং এটি নিদর্শনের একটি বই। তিনি উল্লেখ করেন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশল এবং বিভিন্ন গবেষণার সব তথ্য যদি কোরআনে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এটি বিশাল আকারের একটি গ্রন্থে পরিণত হতো, যা একজন মানুষের পক্ষে জীবদ্দশায় পড়া সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি সচল রাখতে একমত ট্রাম্প ও শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


হরমুজ প্রণালি সচল রাখতে একমত ট্রাম্প ও শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত।

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন।

ট্রাম্প উল্লেখ করেন, "হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।"

এর আগে ট্রাম্প চীনের শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান। সেখানে দুই নেতার বৈঠক শুরু হওয়ার খবর চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়।

বৈঠকের শুরুতে দুই নেতা একসঙ্গে ছবি তোলেন। এরপর তারা মুখোমুখি বসে আলোচনা করেন। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের আয়োজনের প্রশংসা করে ট্রাম্প বলেন, "সম্মেলনটি অসাধারণ হয়েছে। এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন ছিল প্রশংসনীয়।"

চীনে ২০১৭ সালে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, "এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে আমার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এ সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও আমি এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এ বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর খোশ মেজাজে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর খোশ মেজাজে পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেজাজ ভালো বলে জানিয়েছেন তার শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্তিকে দেওয়া সাক্ষাৎকারে উশাকভ উল্লেখ করেন, দুই নেতার আলোচনা ‘ভালো হয়েছে’। বৈঠকের পর পুতিনকে হাসিখুশি অবস্থায় দেখা গেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

বৈঠকে ট্রাম্পের কক্ষে প্রবেশের একটি ভিডিও রুশ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘উনি কে? তিনি আমার বন্ধু!’

উশাকভের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকটি প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট স্থায়ী ছিল এবং ইউক্রেন যুদ্ধ ছিল আলোচনার প্রধান বিষয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।

তবে বৈঠক শেষে ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্টের কেউই বড় ধরনের কোনো ঘোষণা দেননি। তাদের দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলায় দুই পক্ষ আপাতত বড় কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে।

এদিকে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং তিন দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাদের আলোচনার দিকে নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টানানোর ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টানানোর ঘটনা

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানানোর কাজ সম্পন্ন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ছাত্রলীগ নেতা নাহিদের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতা চত্বরের পূর্বের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে নতুন নামের ব্যানার টানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ব্যানার টানানোর সময় ঘটনাস্থলে ৪ থেকে ৫ জনকে দেখা যায়। এ সময় তাদের মুখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।

এভাবে প্রকাশ্যে চত্বরের নাম পরিবর্তন ও ব্যানার টানানোর ঘটনা স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ বিষয়ে বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে ব্যানারটি নামিয়ে দিয়েছে। তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালুখালীতে গ্রেফতার হলেন নিষিদ্ধ আ. লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ মতিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


কালুখালীতে গ্রেফতার হলেন নিষিদ্ধ আ. লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ মতিন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ মতিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার মৃগী পুলিশ ফাঁড়ির একটি দল বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুল হাসান।

অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান এম.এ মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%