বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
১০:১৪ পি.এম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে অধ্যয়নরত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত দুই মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ও মিমকে একাদশ শ্রেণির বই উপহার দিয়েছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আখতার হোসেন নিজাম মিরবহর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) কলেজ প্রাঙ্গণে তাঁদের হাতে একাদশ শ্রেণির বই তুলে দেওয়া হয়। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামান, কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সি, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়ার এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বপ্ন উৎসবে সাশ্রয়ের বাজার করে দেখান আপনার মুন্সিয়ানা!
🛒 উৎসবের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় থাকুক পছন্দের সব ব্র্যান্ড। আর পছন্দের এসব পণ্যে বিশেষ ছাড় নিয়ে হাজির স্বপ্ন উৎসব!
তাই পছন্দের পণ্যে বাজার করুন, সাশ্রয় করুন আরও বেশি—কারণ উৎসবের বাজারেও চাই মুন্সিয়ানা!
দেশজুড়ে স্বপ্নের ১,০০১টিরও বেশি আউটলেটে এই সাশ্রয়ের অফার চলবে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
*শর্ত প্রযোজ্য।
#Shwapno #মাসেরবাজারেমুন্সিয়ানা #উৎসবেআনন্দে #স্বপ্নউৎসব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়েরের পর তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর ০২/২০২৬ রুজু করা হয়েছে।
তিনি এর আগে শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ এবং পরবর্তী সময়ে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ