০৪:৩৬ পি.এম
দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন যে, ফ্যাসিবাদ পুনরায় ফিরে এলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আবারও বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধ ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার অর্জিত হয়েছে। এই অর্জনগুলো রক্ষা করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদ যেন পুনরায় ফিরে আসতে না পারে, সেজন্য প্রকাশ্যে ও দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। অন্যদেরও সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এই কাজ চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ভূমিদস্যুতার সহযোগী মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের
প্রতিমন্ত্রী বলেন,
তিনি উল্লেখ করেন, যদি দেশে ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবারও ব্যাহত হবে। যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
এ সময় তিনি আরও জানান, চলচ্চিত্র অঙ্গনের নেতাদের দাবিদাওয়ার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। তবে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন