প্রতিবেদক: মোঃ সাকিব আহমেদ ঢাকা
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
১২:০৮ পি.এম
বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়নে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে জাপানের Euglena Group এবং University of Tokyo-এর প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি সম্ভাব্য সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শিশুদের পুষ্টিগত অবস্থা উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণ এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনায় বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে গবেষণার মাধ্যমে সম্ভাবনা যাচাই এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের গবেষণা ভবিষ্যতে শিশুদের পুষ্টিগত চাহিদা চিহ্নিত করা এবং তাদের স্বাস্থ্যগত ফলাফল আরও উন্নত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
সংশ্লিষ্টদের মধ্যে এ বৈঠক গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে তথ্যনির্ভর উদ্যোগ গ্রহণের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে দেশীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয় পাওয়ার জন্য কভেন্ট্রি সিটি দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে পরাজিত করে সেই অপেক্ষার অবসান ঘটেছে। এই জয়ের ফলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল অবনমন অঞ্চল থেকে কিছুটা দূরে সরে এসেছে।
সর্বশেষ ২০০১ সালের এপ্রিলে হাইফিল্ড রোডে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করার পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে আর জয় পায়নি কভেন্ট্রি। জন হার্টসনের করা সেই গোলের পর থেকে ৯৩১০ দিন পর তারা নিজেদের মাঠে লিগ গোল করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জ্যাক রুডোনি। নিউক্যাসলের গোলরক্ষক লুকাস হরনিসেক বক্সের মধ্যে সিদিকি শেরিফকে ফেলে দেওয়ার কারণে স্বাগতিকরা পেনাল্টি পায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই শেরিফ ব্যবধান দ্বিগুণ করেন। পরে সভেন বটম্যানের গোলে নিউক্যাসল ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে এলিস সিমস ও স্টিফেন এমফুনির পরপর দুই গোলে কভেন্ট্রি বড় জয় নিশ্চিত করে।
এটি কভেন্ট্রির জন্য লিগে টানা দ্বিতীয় জয়। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট অর্জন করেছে। টেবিলে কভেন্ট্রির অবস্থান এখন ১৪তম স্থানে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেশবপুর উপজেলার একটি পল্লীতে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে বিষাক্ত বর্জ্য ব্যবহারের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের একটি মাছের খামারে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত এই দুই ব্যক্তিকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার মিরপুরে টিকটক গ্রুপের মাধ্যমে পরিচয় গড়ে উঠে সমকামী প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের ফলস্বরূপ চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঢাকার হেমায়েতপুরে বাসা ভাড়া নিয়ে দুই জোড়া কিশোরী ‘বিয়ে’ করে একসঙ্গে বসবাস শুরু করে। নিখোঁজের ছয় দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে মিরপুর থানা অনুসন্ধান শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর পরিচয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর সঙ্গে হয়। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে সমকামী প্রেমের সম্পর্ক। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়।
চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি থেকে বের হয়ে ঢাকার দিকে চলে যায়। সেখানে তারা নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে মিলিত হয়।
পুলিশ জানায়, চার কিশোরী ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী নিজেদের মধ্যে ‘বিয়ে’ করার সিদ্ধান্ত নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে থাকার দাবি করে। অপর দুই কিশোরীও একই বাসায় অবস্থান করছিল।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করেন। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ থেকে ১৭ বছর বয়সী চার কিশোরীকে উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, "মিরপুর থেকে নিখোঁজ তিন কিশোরীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে।" একই সময় নারায়ণগঞ্জের একজনকেও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটক গ্রুপের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। একসঙ্গে থাকার উদ্দেশ্যেই তারা বাড়ি থেকে বের হয়েছিল। পরে তাদের উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনীতে ক্রাউন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে গাংনী থানাধীন মঠমুড়া ইউনিয়নের ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর উপজেলার বামন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন মালিথার পুত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুস শুকুর ভ্যান গাড়ি নিয়ে ছাতিয়ান ব্রিকফিল্ডের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী 'ক্রাউন পরিবহন' (রেজিঃ নং- ঢাকা মেট্রো হ ১১-১০২৬) নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় তিনি পাকা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে বামন্দির একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ