ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাল চীন


ভারতীয় সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাল চীন

 

গত বছর কেরালার কাছে একটি মালবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ভারতীয় সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটিতে থাকা ১২ জন চীনা নাবিককে নিরাপদে উদ্ধার করে। সেই মহানুভবতা ও সাহসিকতার কথা স্মরণে রেখে চীনের প্রতিরক্ষা অ্যাটাচে রিয়ার অ্যাডমিরাল ইউ জিয়ান জানিয়েছেন, ভারত সরকারের এই সহযোগিতার কথা বেইজিং কখনোই ভুলবে না।

মঙ্গলবার চীনা পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউ জিয়ান বলেন, ভারত ও চীন দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং উভয় রাষ্ট্রই বর্তমানে উন্নয়ন ও অগ্রগতির একটি স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আবার উন্নতির সঠিক পথে ফিরে আসছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারত ও চীনের সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যে সামান্য মতপার্থক্য রয়েছে, তার চেয়ে পারস্পরিক স্বার্থ ও ঐক্যের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেইজিং কূটনৈতিক ও সামরিক মাধ্যমে ভারতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে, পারস্পরিক বিশ্বাস বাড়াতে এবং আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে পুরোপুরি প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমসটেক সদস্য দেশগুলোকে আর্থিক অপরাধ দমনে নজরদারি জোরদারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


বিমসটেক সদস্য দেশগুলোকে আর্থিক অপরাধ দমনে নজরদারি জোরদারের আহ্বান

 আর্থিক অপরাধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে বিমসটেক সদস্য দেশগুলোর সক্ষমতা আরও জোরদার করার উদ্দেশ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে আয়োজিত একটি সক্ষমতা উন্নয়ন কর্মসূচি আজ শেষ হলো।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের আঞ্চলিক জোট একটি বিবৃতিতে জানায়, বিমসটেক রাজস্ব বিভাগের সহযোগিতায় অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন দমন বিষয়ক এ আঞ্চলিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) মেঘালয়ের রাজধানী শিলংয়ে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচিতে উদীয়মান আর্থিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ড এবং পারস্পরিক মূল্যায়নের প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রাজস্ব বিভাগ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করেন।

কর্মসূচির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী দেশগুলোর কারিগরি জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবর্তিত আর্থিক অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং ‘ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থপাচারবিরোধী গ্রুপ (এপিজি)’র আওতায় পারস্পরিক মূল্যায়নের জন্য সদস্য দেশগুলোকে প্রস্তুত করা।

এতে কারিগরি মানদণ্ড অনুসরণ, কার্যকারিতা, ঝুঁকিভিত্তিক পদ্ধতি, আর্থিক গোয়েন্দা কার্যক্রম, তদারকি এবং জাতীয় ঝুঁকি মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেল।

বিমসটেক সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্মসূচিতে বেসরকারি খাতের প্রতিনিধিরাও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্যানেল আলোচনা সাইবার প্রযুক্তিনির্ভর আর্থিক অপরাধ এবং সন্ত্রাসে অর্থায়নের নতুন প্রবণতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিক্রিয়া এবং এ ধরনের হুমকি মোকাবিলায় সীমান্ত-পার সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে গঠিত বিমসটেক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, পর্যটন, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফেসবুকে পরিচয়

কুমিল্লায় প্রবাসী যুবকের বাড়িতে তরুণীর অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


কুমিল্লায় প্রবাসী যুবকের বাড়িতে তরুণীর অনশন

ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর দুই বছরের একটি প্রেমের সম্পর্ক স্থাপন হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ছাদের নিচে তারা বসবাস করেছিল।

এর পরে মধ্যপ্রাচ্যে গিয়ে যোগাযোগটি বজায় রাখা হয়। কিন্তু সৌদি আরবে ফিরে এসে তরুণটি তার প্রেমিকার সঙ্গে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

এখন বিয়ের দাবিতে তরুণী রংপুরের পীরগঞ্জের বাসিন্দা মিম কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে গিয়ে অনশন করছেন। মঙ্গলবার রাত থেকে তিনি উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামে প্রেমিক রাকিবুল ইসলাম রাকিবের (২৫) বাড়িতে অবস্থান করছেন।

ঘটনা জানা মাত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযুক্ত রাকিব কোমারডোগা গ্রামের আবুল হাসেমের ছেলে। খবর পাওয়া মাত্র প্রেমিকা মিমকে একনজর দেখতে উৎসুক জনতার ভিড় রাকিবের বাড়িতে জমিয়েছে। পরিস্থিতি খারাপ হতে দেখে অভিযুক্ত রাকিব বাড়ি থেকে পালিয়ে যায়।

জানা যায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে পীরগঞ্জ উপজেলা ইবরাহিমপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে ফেনসী আক্তার মিমের পরিচয় হয় রাকিবের। পরিচয়ের পর শুরু হয় প্রেম। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরের বাইপাস এলাকায় এবং পরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন।

বিয়ের জন্য চাপ দিলে রাকিব নানা তালবাহানা করে সময় দিলেন। এক বছর আগে সে চাকরির জন্য সৌদি আরব চলে যায়। বিদেশে থাকাকালীনও তারা নিয়মিত যোগাযোগ করেন এবং রাকিব মিমকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার আশ্বাস দেয়।

গত ১৮ জুলাই রাকিব তার ছুটিতে দেশে ফেরে। দেশে ফিরার দিন মিমের সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বলে সে। কিন্তু বাড়িতে যাওয়ার পর তার আচরণ একদম পরিবর্তন হয়ে যায়। সে জানিয়ে দেয় মিমকে বিয়ে করা সম্ভব নয় এবং সব যোগাযোগ বন্ধ করে দেয়।

নিরুপায় হয়ে মঙ্গলবার রাতে মিম পীরগঞ্জ থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম রাকিবের বাড়িতে এসে উপস্থিত হন। তার উপস্থিতি দেখে রাকিব ফাঁকি দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

বুধবার সকালে সরেজমিনে রাকিবের বাড়ির সামনে দেখা যায়, মিম চেয়ারে বসে অনশন করছেন। তার পাশেই উৎসুক মানুষের ভিড় জমেছে। অনশনে বসা ফেনসী আক্তার মিম বলেন, 'রাকিব বিয়ের আশ্বাস দিয়ে আমার সব কিছু শেষ করেছে। সে আমাকে গাজীপুর ও কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে রেখেছিল। তার পরিবারও আমাদের সম্পর্কের বিষয়ে জানত, তারা পদুয়ার বাজারের বাসায় আসা-যাওয়া করত। কিন্তু এখানে আসার পর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। রাকিব যদি আমাকে বিয়ে না করে, তবে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই।'

রাকিবের বাবা আবুল হাসেম দাবি করেন, মেয়েটির আগমন পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, 'আমার ছেলের সঙ্গে তাদের প্রেম ছিল কিনা বা ঘটনা সত্য কিনা, এগুলো রাকিব না থাকলে আমরা নিশ্চিত হতে পারছি না।'

রাকিবের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার সাথে সাথে তিনি কলটি কেটে দেন এবং ফোনটি বন্ধ করে দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। সৌদি ফেরত রাকিবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও আশ্বাসের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ায় এখনই আমরা কোনো সামাজিক সমাধানের দিকে যেতে পারছি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে হবে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার দেশের বিভিন্ন স্থানে 'হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং' কার্যক্রম শুরু করবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে হাইজিন ফর হেলথ বাংলাদেশের (সু-স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, সরকার ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে এবং এর ৮০ শতাংশই নারী হবে। এই নারী স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ নারীদের স্তন ক্যানসার ও জরায়ু ক্যানসার পরীক্ষা করার পদ্ধতি শেখাবেন। যাতে প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে বাড়ি বাড়ি যাবেন এবং রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল পরীক্ষার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধা দেবেন।

মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকার বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো জনসচেতনতা ও সুস্বাস্থ্য।

মন্ত্রী সিজারিয়ান সেকশন বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন এবং বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারিয়ান সেকশনের (সিজার) মাধ্যমে জন্মগ্রহণ করছে। সিজারের পর প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় প্রোটিনের উৎস ‘শালদুধ’ শিশুদের দেওয়া হচ্ছে না। মাতৃকর্মপরিকল্পনা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের মারাত্মক পুষ্টিহীনতার দিকে ঠেলে দিচ্ছে। নির্দিষ্ট অঞ্চলে (যেমন ব্রাজিলে) তীব্র প্রোটিনের অভাবে রোগীরা আমাশয়ে আক্রান্ত হওয়ার পর মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর খেতাব প্রাপ্ত সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ আরও অনেক প্রমাণ্য ব্যক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ায় টর্চার সেলে আটকে ৬ যুবক, মুক্তিপণের জন্য নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


লিবিয়ায় টর্চার সেলে আটকে ৬ যুবক, মুক্তিপণের জন্য নির্যাতন

 

লিবিয়ার অন্ধকার টর্চার সেলে আটকা পড়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ যুবক, যাঁরা অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন তুলে মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন। তাঁদের মুক্ত করার জন্য পরিবারের কাছে দাবি করা হচ্ছে দেড় কোটি টাকা মুক্তিপণ। মুক্তিপণ না দিলে চলেছে নির্মম নির্যাতন, এবং সেই নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠানো হচ্ছে।

যুবকরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।

মানিকুল ইসলামের মা জানান, আমি সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, যাতে সে পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু দালাল মানিক ইতালির প্রতারণার মাধ্যমে তাকে লিবিয়ায় নিয়ে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। সেখানে প্রতিদিন আমার ছেলের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে। খাবারও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। মারধর করে রক্তাক্ত অবস্থার ভিডিও আমাদের কাছে পাঠানো হচ্ছে। এরপর আমার ছেলেকে মুক্তি দেওয়ার শর্তে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। আমি সরকারের কাছে বিনীত দাবি জানাচ্ছি, আমার ছেলেকে নিরাপদে ফেরত দিন।

মানিকুলের বাবা মাহবুবুর রহমান এবং মেহেদী হাসানের বাবা শাহ আলম জানান, প্রায় ৮-৯ মাস আগে দিশাবন্দ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে তার ভাই সামছুল আলমকে ২০ লাখ ও ১৮ লাখ টাকা করে মোট ৩৮ লাখ টাকা দেওয়া হয় ইতালি পাঠানোর জন্য। কিন্তু ইতালি নেওয়ার বদলে তাঁদের লিবিয়ায় আটকে রেখে চরম নির্যাতন করা হচ্ছে। গত ১৫-২০ দিন ধরে এদের একটি গোপন আস্তানায় আটকে রেখে প্রতি যুবকের জন্য ২৫ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা। নির্যাতনের লোমহর্ষক দৃশ্য ইমো ও হোয়াটসঅ্যাপে স্বজনদের কাছে পাঠিয়ে টাকা আদায়ের জন্য মানসিক চাপ তৈরি করা হচ্ছে।

ফয়সালের বাবা ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, আমার সন্তান জীবিত না মৃত - এ বিষয়ে দালাল মানিক আমাকে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে তাঁর সঙ্গে থাকা আমাদের এলাকায় ছেলেরা জানিয়েছে, আমার সন্তানকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এখন তারা জানাচ্ছে, লাশ দেশে আনতেও দালাল চক্রকে ১৭ লাখ টাকা দিতে হবে। আমি, একজন অসহায় বাবা হিসেবে, আমার সন্তানের মরদেহটি অন্তত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই।

যুবকদের জিম্মি ও নির্যাতনের লোমহর্ষক ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর গত ১০-১২ দিন ধরে অভিযুক্ত দালাল সামছুল আলমসহ তার পরিবারের সব সদস্য ঘরবাড়ি ছেড়ে পলাতক। লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকও এখন ভুক্তভোগী পরিবারগুলোর ফোন ধরছেন না। নিঃস্ব পরিবারগুলো ইতোমধ্যে প্রিয়জনদের অক্ষত অবস্থায় ফিরে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন দিয়েছেন এবং সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বিষয়টি সম্পর্কে জানান, অবৈধ পথে কে, কীভাবে কোন দালালের মাধ্যমে বিদেশে গিয়েছেন সেই বিষয়ে এখন পর্যন্ত পুলিশ সুনির্দিষ্ট তথ্য বা লিখিত অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%