০১:৫৪ পি.এম
বাংলাদেশ প্রতিদিনে গত ১১ জুন যে সংবাদ প্রকাশ করা হয়েছিল, তার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ কোটি ১৪ লাখ টাকা নির্মাণ ব্যয়ে বন্ধ থাকা পানি সরবরাহ প্রকল্পটি আবারও চালু করা হয়েছে। দীর্ঘ সময় ধরে পানি সরবরাহ থেকে বঞ্চিত ছিলেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষরা। অবশেষে পানি পেয়ে তিন শতাধিক পরিবার খুব খুশি। পানি সরবরাহ চালু হওয়ায় ভুক্তভোগীরা বাংলাদেশ প্রতিদিন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন।
জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মর্তুজাবাদ এলাকার মানুষের পানির চাহিদা পূরণের লক্ষ্যে জনস্বাস্থ্য অধিদফতর থেকে নির্মিত পাইপ ওয়াটার সাপ্লাই স্ক্রিম প্রকল্পটি, যা প্রায় এক লাখ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন, ২ কোটি ১৪ লাখ টাকা নির্মাণ ব্যয়ে দুটি পাম্পের মাধ্যমে উপজেলার ভুলতা দীঘিরপাড় এলাকায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজটির সম্পন্ন হওয়ার কথা। পরে এই প্রকল্পের মাধ্যমে তিন শতাধিক পরিবারকে পানি সরবরাহ করা হয় এবং ঠিকাদারী প্রতিষ্ঠান হাবিব এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী দুই বছর পানি সরবরাহ করবে। কিন্তু গত চার মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় মধ্য এবং নিম্ন আয়ের মানুষের জন্য ভোগান্তির যেন শেষ ছিল না। এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনে একটি সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনের প্রকাশের পর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় সরেজমিনে গিয়ে বন্ধ থাকা প্রকল্পের সংক্রান্ত খোঁজখবর নিয়ে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে প্রকল্পটির পানি সরবরাহ পুনরায় চালু করেন। এর ফলে পানির গ্রাহকরা খুবই খুশি হয়েছেন।
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত
এ সম্পর্কে রূপগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারি প্রকৌশলী মুকিত আল মাহমুদ জানান, “বন্ধ থাকার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমি জানতে পেরেছি। প্রকল্পটি শতভাগ চালু করা হয়েছে।”
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয় বলেন, “মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরে সরেজমিনে পরিদর্শন করে বন্ধ থাকা প্রকল্পটি চালু করে দিয়েছি। এখন থেকে সাধারণ মানুষকে আর পানির জন্য কষ্ট করতে হবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন