ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ


বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন, যা পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

এই কর্মসূচিটি সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া মহানগরের লতিফপুর ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উত্তর অঞ্চলের প্রধান মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

তিনি বলেন, "বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীকুলের নিরাপদ আবাসস্থল সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।" তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, "লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা নিজের হাতে গাছের চারা রোপণ করে এবং সেগুলোর পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক-শিক্ষিকারাও তাদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন

গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় একটি বাসের চাপায় নিহত হয়েছেন মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিক। এই ঘটনার পর নিহতের সহকর্মীরা প্রতিবাদ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের সময় তারা তাকওয়া পরিবহন নামের একটি মিনিবাসে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সোমবার দুপুর সোয়া একটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে এবং তিনি স্থানীয় সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরিয়ম কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছানোর পর সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাকওয়া পরিবহনের অন্য একটি বাসে আগুন দেওয়া হয়, যার ফলে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার কারণে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, "তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।" তিনি আরও জানান, নিহতের সহকর্মীরা প্রতিবাদে একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান: বিভাগীয় কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান: বিভাগীয় কমিশনারের

রাজশাহী, ৩১ আগস্ট, ২০২৬ : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার সাথে সমাজের অপরাধ প্রবণতার একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। সমাজে যদি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা বৃদ্ধি পায় তবে কিশোর অপরাধ, মাদকাসক্তি, জুয়া ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিগুলো পর্যায়ক্রমে দূর হবে।

তিনি নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হতে নজরুলের আদর্শ ধারণ করে বেশি বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আজ সোমবার সকালে রাজশাহী নগরীর বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যিক দর্শনের ওপর আলোকপাত করে বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুলের কবিতা ও গান কেবল বিনোদন নয়, বরং তা মানুষের অধিকার আদায় ও পুনর্জাগরণের দীক্ষা দেয়। কবির শৈশবে রুটির দোকানে কাজ করার কঠিন বাস্তবতাই তাঁর মনে বিদ্রোহী মনোভাবের জন্ম দিয়েছিল।

ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতিবিজড়িত স্থানসমূহ এবং দরিরামপুর হাই স্কুলের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, নজরুল সর্বদা সমাজের বৈষম্য, ধর্মীয় অসংগতি ও শোষণের বিরুদ্ধে তাঁর লেখনী চালিয়ে গেছেন।

কবিকে তিনি ‘আমাদের কবি’ হিসেবে অভিহিত করে বলেন, সাধারণ মানুষ যে কথা সাহসের সাথে বলতে পারেনি, নজরুল তা অত্যন্ত সাহসের সাথে উচ্চারণ করেছেন এবং এ কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছিল।

এসময় তিনি বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নজরুল চর্চার মাধ্যমে একটি শিক্ষিত, অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্য শেষে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল। 

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


নড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নড়াইল, ৩১ আগস্ট ২০২৬ : জেলায় আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি হলো ১৫ হাজার টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি হলো ১৫ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ। মাছ দুটির মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

 

পরে ডালচর মৎস্যঘাটে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটের শরীফ ব্যাপারির মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ফরহাদ হাওলাদার আড়তের কর্মচারী মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে রফিক মাঝি জানান, রবিবার দুপুরের দিকে মেঘনায় মাছ শিকারের সময় অন্য মাছের সঙ্গে দুইটি বড় সাইজের ইলিশ ধরা পড়ে।

 

পরে মাছ দুটি আলাদা করে মনপুরার ঢালচর মাছঘাটের শরিফ বেপারির মৎস্য আড়তে ডাকে ১৫ হাজার টাকায় বিক্রি করেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার জানান, ঘাটে বড় সাইজের ইলিশ দুটি নিয়ে এলে তিনিসহ কয়েকজন বেপারি ডাকে অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের মৎস্য আড়তের কর্মচারী মাছ দুটি সর্বোচ্চ দামে কিনে নেন। গত এক মাসে মনপুরার বড় সাইজের প্রায় ৮ থেকে ১০টি রাজা ইলিশ ধরা পড়েছে।

 

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর। এমনিতেই নদীতে ইলিশ কম ধরা পড়ছে। সামনে আরো বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%