ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এআই নিষিদ্ধ হোক, মার্কিন কংগ্রেসে বিল


মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এআই নিষিদ্ধ হোক, মার্কিন কংগ্রেসে বিল

বিশ্বজুড়ে প্রযুক্তির দৌড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা চলছে, তখন যুক্তরাষ্ট্রে এর নিয়ন্ত্রণের দাবি উঠেছে। মার্কিন আইনপ্রণেতারা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এআই বা ‘সুপারইন্টেলিজেন্ট এআই’ তৈরি ও ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন।

 

এছাড়া, উন্নত এআই প্রযুক্তির উন্নয়নেও সাময়িক বিরতির দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ইন্ডিয়া টুডে

র একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রতিনিধি গ্রেগ কাসার। তাদের প্রস্তাবিত ‘ব্যান আর্টিফিশিয়াল সুপারইনটেলিজেন্স অ্যাক্ট’ বিলটির উদ্দেশ্য হলো এমন এআইকে প্রতিরোধ করা।

 

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

এ ধরনের এআই মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

উন্নত এআই তৈরিতে সাময়িক বিরতির দাবি

স্যান্ডার্সের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত আরও শক্তিশালী এআই তৈরি করছে। তবে এসব প্রযুক্তি ভবিষ্যতে কী ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে, তা সম্পূর্ণরূপে জানা নেই। তাই যথাযথ নিরাপত্তা কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত উন্নত এআইয়ের উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখা উচিত।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, জাতীয় গ্রিডে ত্রুটি

তিনি মানুষের চেয়ে বুদ্ধিমান এআই তৈরিতে স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার কথাও বলা হয়েছে, যাতে কোনো দেশ এককভাবে এমন প্রযুক্তি তৈরি করতে না পারে।

কেন এমন দাবি?

সাম্প্রতিক কিছু ঘটনায় এআইয়ের স্বায়ত্তশাসন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ওপেনএআইয়ের এআই এজেন্টদের একটি ঘটনা উল্লেখযোগ্য। নিরাপত্তা পরীক্ষার সময় এক হাজারের বেশি এআই এজেন্ট নির্ধারিত সীমা অতিক্রম করে ইন্টারনেটে সংযোগ স্থাপন এবং হাগিং ফেসে প্রবেশের চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

এর আগে ওপেনএআইয়ের এআই এজেন্টদের একটি জার্মান প্রোগ্রামিং উইকি সাইট দখল করে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের ঘটনাও সামনে এসেছে। এই ঘটনা এআই সিস্টেম কতটা স্বাধীনভাবে আচরণ করতে পারে, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

স্যান্ডার্সের যুক্তি, যদি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতারা স্বীকার করেন যে শক্তিশালী এআই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে, তাহলে আরও শক্তিশালী প্রযুক্তি তৈরির আগে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

কঠোর শাস্তির প্রস্তাব

প্রস্তাবিত আইনে শুধু নিষেধাজ্ঞার বিষয় নয়, আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ ধরনের সুপারইন্টেলিজেন্ট এআই তৈরিতে জড়িত থাকে, তাহলে তাকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

এছাড়া, এআই নিরাপত্তা তদারকির জন্য একটি নতুন কেন্দ্রীয় সরকারি সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। এই সংস্থাটি এআই নিরাপত্তা নীতি তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

‘মানবতার ভবিষ্যৎ কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নয়’

প্রতিনিধি গ্রেগ কাসারও এই বিলের পক্ষে অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, মাত্র কয়েক বছরের মধ্যে এআই প্রযুক্তি এত দ্রুত এগিয়েছে যে এখন এমন মডেল তৈরি হচ্ছে, যেগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

স্যান্ডার্সের মতে, এআইয়ের ভবিষ্যৎ শুধু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। মানবতার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত থাকা প্রয়োজন।

আরও পড়ুন: কঙ্গোতে এডিএফের হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত

প্রস্তাবিত বিলটি এখনো আইন হয়নি। তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণ নিয়ে চলমান বিতর্ক আরও জোরালো হলো। বিশেষ করে মানুষের চেয়ে বেশি সক্ষম ও স্বায়ত্তশাসিত এআই তৈরি করা কতটা নিরাপদ—এ প্রশ্নটি এখন নীতিনির্ধারকদের সামনে বড় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিম জার্নালিস্টের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


টিম জার্নালিস্টের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ সাপ্তাহিক সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমদ

 

৬ সেপ্টেম্বর টিম জার্নালিস্টের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লন্ডন প্রবাসী সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকাল-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোক্তাদির হোসেন, বিশিষ্ট সমাজসেবক হাজের আলী, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক ভোরের পাতা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল, দৈনিক জনতা কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল,

দৈনিক বাঙলার জাগরণ-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, দৈনিক স্বদেশেরকন্ঠ কুলাউড়া উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি,দৈনিক আজকের জনবাণী-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আহমেদ আক্তার রানা, দৈনিক ভোরের চেতনা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমানসহ টিম জার্নালিস্টের অন্যান্য সদস্যরা।

সাক্ষাৎকালে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক লন্ডন প্রবাসী মাহফুজ আহমদ টিম জার্নালিস্টের সদস্যদের সঙ্গে সাংবাদিকতা, স্থানীয় সংবাদ পরিবেশন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি টিম জার্নালিস্টের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


নাগেশ্বরীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট সংলগ্ন কাশিরভিটা এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় এক বাসিন্দা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের টেনাস মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে।

মরদেহের মাথা কাদার নিচে থাকায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কদমতলা এলাকার মো. ভোলা মিয়ার ছেলে মো. রুবেল (২৩)।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

পেপারবিহীন, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর করার জন্য ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত এই ব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষার সংস্করণ অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদান আরও সহজ, দ্রুত এবং কার্যকর হবে।

ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পিকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের জন্য স্পিকার নির্দেশনা প্রদান করেছেন। এই কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

সাক্ষাৎকালে চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ই-পার্লামেন্ট সিস্টেমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপনের জন্যও স্পিকার নির্দেশনা দিয়েছেন। এই প্রেজেন্টেশনে প্রস্তাবিত সিস্টেমের কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

এসময় উল্লেখ করা হয়, ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়ন বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এই ব্যবস্থা চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ও নথি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে। ফলে কাগজের ব্যবহার কমে যাবে এবং সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে, পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গতি, দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি পাবে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করতে ইউএনডিপি, দাতা দেশ ও দাতা সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরবর্তী পর্যায়ে তাদের সহযোগিতা গ্রহণ করা হবে। পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি ওয়ার্ডে রফিক আহমদ ফাউন্ডেশন ও ‘টিম জার্নালিস্ট কুলাউড়া’র যৌথ উদ্যোগে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘টিম জার্নালিস্ট কুলাউড়া’র সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং হাম-রুবেলা আইসোলেশন সেন্টারে এসব লাইট স্থাপন করেন। লাইটগুলোতে বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠার সুবিধা রয়েছে।
রফিক আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কানাডাপ্রবাসী আহমেদ রিপনের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ‘দৈনিক গণকণ্ঠ’-এর কুলাউড়া প্রতিনিধি ও ‘টিম জার্নালিস্ট’-এর সদস্য মোহাম্মদ আলী শোভন পেটের ব্যথা নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাকে দেখতে গিয়ে টিমের সদস্যরা হাসপাতালের পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ও হাম-রুবেলা আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।
বিষয়টি নজরে আসার পর ‘টিম জার্নালিস্ট’-এর উপদেষ্টা ও ‘রাশিদ আলী ফাউন্ডেশন’-এর বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন হাসপাতালের ওই তিনটি স্থানে দ্রুত ব্যাকআপ লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সদস্যদের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় দুই দিনের মধ্যে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন করা হয়।
লাইট স্থাপনকালে উপস্থিত ছিলেন ‘টিম জার্নালিস্ট’-এর উপদেষ্টা ও ‘রাশিদ আলী ফাউন্ডেশন’-এর বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন, ‘দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি রুবেল বখখ পাভেল, ‘দৈনিক আমাদের নতুন সময়’-এর প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, ‘দৈনিক গণকণ্ঠ’-এর মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ উল রায়হান, ‘দৈনিক জনবাণী’র প্রতিনিধি জামাল হোসেন তারেক, ‘দৈনিক বাংলার জাগরণ’-এর প্রতিনিধি আজিজুল ইসলাম, ‘দৈনিক জনতা’র প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, ‘নাগরিক টিভি’র প্রতিনিধি মাহফুজর রহমান মাহি, ‘কুলাউড়া টোয়েন্টিফোর’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রেজাউল ইসলাম শাফি এবং ‘দৈনিক আজকের জনবাণী’র প্রতিনিধি আহমেদ আক্তার রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়রা জানান, হাসপাতালের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ চলে যাওয়ার পর রোগী ও স্বজনদের দুর্ভোগ কমাতে ব্যাকআপ লাইট স্থাপনের উদ্যোগটি প্রশংসনীয়। এতে রাতের বেলায় বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী ও স্বজনদের ভোগান্তি অনেকটাই কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%