০৭:৩৮ এম
বাংলাদেশে বোয়িং বিক্রির বিষয়ে সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। গতকাল রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন, যা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে তার দায়িত্বের অংশ।
তিনি ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় আসেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
গর তার পোস্টে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তিনি বেশি পারিশ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং আমাদের অর্থনীতিকে চাঙা করতে নিরলস কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অসাধারণ চুক্তি হয়েছে।
আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু
এই চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশের তুলনায় অনেক বেশি। আমাদের প্রেসিডেন্ট আবারও যুক্তরাষ্ট্রকে এবং আমাদের অংশীদারদেরও মহান করে তুলছেন!’
গর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। গত বছরের অগাস্ট থেকে তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। এক মাস আগে তিনি ঢাকায় এসেছিলেন ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে।
ঢাকায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।
আরও পড়ুন: মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
গত এপ্রিলে বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার জন্য একটি চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। উড়োজাহাজগুলো কেনার জন্য খরচ হবে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকার বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন